Psalm 110:4 প্রভু একটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি তাঁর মত পরিবর্তন করবেন না| “তুমি চিরদিনের জন্য একজন যাজক, একটি বিশিষ্ট রীতির যাজকের মত, য়েমন মল্কীষেদক ছিল সেইরকম|”
Psalm 110:4 in Other Translations
King James Version (KJV) The LORD hath sworn, and will not repent, Thou art a priest for ever after the order of Melchizedek.
American Standard Version (ASV) Jehovah hath sworn, and will not repent: Thou art a priest for ever After the order of Melchizedek.
Bible in Basic English (BBE) The Lord has made an oath, and will not take it back. You are a priest for ever, after the order of Melchizedek.
Darby English Bible (DBY) Jehovah hath sworn, and will not repent, Thou art priest for ever after the order of Melchisedek.
World English Bible (WEB) Yahweh has sworn, and will not change his mind: "You are a priest forever in the order of Melchizedek."
Young's Literal Translation (YLT) Jehovah hath sworn, and doth not repent, `Thou `art' a priest to the age, According to the order of Melchizedek.'
Read Full Chapter :
Psalm 110
Cross Reference
হিব্রুদের কাছে পত্র 7:17
কারণ তাঁর বিষয়ে শাস্ত্রে একথা বলা হয়েছে: ‘মল্কীষেদকের মতো তুমি অনন্তকালীন যাজক৷’
হিব্রুদের কাছে পত্র 7:21
কিন্তু তিনি যীশুকে যাজক করার সময় শপথ করলেন৷ ঈশ্বর বললেন:‘প্রভু এক শপথ করলেন, আর তিনি এ বিষয়ে তাঁর মন বদলাবেন না, ‘তুমি অনন্তকালীন যাজক৷’’ গীতসংহিতা 110:4
হিব্রুদের কাছে পত্র 5:6
আর অন্য গীতে ঈশ্বর বললেন, ‘তুমি মল্কীষেদকেরমতো চিরকালের জন্য মহাযাজক হলে৷’গীতসংহিতা 110:4
গণনা পুস্তক 23:19
ঈশ্বর মানুষ নন; তিনি মিথ্য়ে বলবেন না| ঈশ্বর মানুষ নন; তাঁর সিদ্ধান্তের পরিবর্তন হবে না| যদি প্রভু বলেন যে তিনি কোনো কাজ করবেন, তখন তিনি অবশ্যই সে কাজ করবেন| যদি প্রভু যদি কোনো প্রতিজ্ঞা করেন তাহলে তিনি প্রতিজ্ঞা মতো কাজটি করবেন|
আদিপুস্তক 14:18
শালেমের রাজা মল্কীষেদকও অব্রামের সঙ্গে সাক্ষাত্ করতে গেলেন| মল্কীষেদক ছিলেন পরাত্পর ঈশ্বরের একজন যাজক| মল্কীষেদক নিয়ে এলেন রুটি ও দ্রাক্ষারস|
জাখারিয়া 6:13
তিনি প্রভুর মন্দির গাঁথবেন ও সম্মান গ্রহণ করবেন| তিনি সিংহাসনে বসে শাসন করবেন| আর একজন যাজক তার সিংহাসনের পাশে দাঁড়াবে| এই দুই জন একসাথে শান্তিতে কাজ করবে|
হিব্রুদের কাছে পত্র 7:28
বিধি-ব্যবস্থানুসারে য়ে সব মহাযাজক নিযোগ করা হয় তারা দুর্বল মানুষ; কিন্তু পরে ঈশ্বরের শপথ বাক্যের দ্বারা, য়াঁকে মহাযাজকরূপে নিযোগ করা হয়, তিনি ঈশ্বরের পুত্র, যিনি চির সিদ্ধ৷
पপ্রত্যাদেশ 1:6
যীশু আমাদের নিয়ে এক রাজ্য গড়েছেন এবং তাঁর পিতা ঈশ্বরের সেবার জন্য আমাদের যাজক করেছেন৷ যীশুর মহিমা ও পরাক্রম যুগে যুগে স্থাযী হোক্৷ আমেন৷
হিব্রুদের কাছে পত্র 7:11
যাঁরা যাজকের কাজ করতেন সেই লেবির বংশধরদের কাজের উপর ভিত্তি করে ঈশ্বর ইস্রায়েলীয়দের তাঁর বিধি-ব্যবস্থা দিয়েছিলেন৷ সেই যাজকের মাধ্যমে যখন লোকেরা আত্মিকভাবে সিদ্ধি লাভ করতে পারে নি তখন অন্য এক যাজকের আসার প্রযোজন হল৷ অন্য একজন যাজক যিনি হারোণের মতো নন কিন্তু মল্কীষেদকের মতো৷
হিব্রুদের কাছে পত্র 6:20
যীশু, যিনি মল্কীষেদকের রীতি অনুযাযী চিরকালের জন্য মহাযাজক হলেন, তিনি আমাদের হয়ে সেখানে প্রবেশ করেছেন এবং আমাদের জন্য পথ খুলে দিয়েছেন৷
হিব্রুদের কাছে পত্র 6:13
ঈশ্বর অব্রাহামের কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর ঈশ্বর থেকে মহান কেউ নেই৷ তাই তাঁর থেকে মহান কোন ব্যক্তির নামে শপথ করতে না পারাতে তিনি নিজের নামে শপথ করলেন৷
সামসঙ্গীত 89:34
দায়ূদের সঙ্গে আমি কখনও আমার চুক্তি ভঙ্গ করবো না| আমি আমাদের চুক্তির পরিবর্তনও করবো না|
সামসঙ্গীত 132:11
প্রভু দায়ূদে কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছেন| প্রভু দায়ূদের প্রতি বিশ্বস্ত থাকবার প্রতিশ্রুতি দিয়েছেন| প্রভু প্রতিশ্রুতি দিয়েছেন য়ে, দায়ূদের পরিবার থেকেই রাজারা আসবে|