Sign in / My account

1 Peter 2:13-17 in Bengali

1 Peter 2:13
জগতের শাসনকর্তাদের বাধ্য হও; প্রভুর জন্যই তা কর৷

1 Peter 2:14
রাজ্যের সর্বময় কর্তা হিসাবে রাজার বাধ্য হও৷ অন্যায়কারীদের শাস্তি দিতে এবং যাঁরা সত্ কাজ করে তাদের প্রশংসা করতে রাজা কর্ত্তৃক য়ে নেতারা নিযুক্ত, তাদের বাধ্য হও৷

1 Peter 2:15
এইভাবে তোমরা ভালো ভালো কাজ করে, সেই সব মূর্খ লোকদের তোমাদের সম্পর্কে মূর্খের মত কথা বলা থেকে বিরত কর; ঈশ্বরও তাই চান৷

1 Peter 2:16
স্বাধীন লোক হিসাবে বাস কর; কিন্তু এই স্বাধীনতাকে অন্যায় কাজ করার ছুতো হিসেবে ব্যবহার করো না, বরং ঈশ্বরের লোক হিসাবে জীবনযাপন কর৷

1 Peter 2:17
সকল লোককে যথোচিত সম্মান দিও৷ সব জায়গায় সকল বিশ্বাসী ভাইদের ভালবাস৷ ঈশ্বরকে ভয় কর আর রাজাকে সম্মান দিও৷

Bengali Bible