Bible

Zechariah 7 - DBY (Bengali)

1 And it came to pass in the fourth year of king Darius, that the word of Jehovah came unto Zechariah on the fourth [day] of the ninth month, [even] in Chislev,পারস্যের রাজা দারিয়াবসের রাজত্বের চতুর্থ বছরের নবম মাসের চতুর্থ দিনে সখরিয় প্রভুর কাছ থেকে এই বার্তা পেলেন|

2 when Bethel had sent Sherezer and Regem-melech, and his men, to supplicate Jehovah,বৈথেলের লোকেরা শরেত্‌সর, রেগম্মেলক ও তার লোকেদের প্রভুর কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পাঠিয়েছিলেন|

3 [and] to speak unto the priests that were in the house of Jehovah of hosts, and to the prophets, saying, Should I weep in the fifth month, separating myself, as I have done now so many years?তারা সর্বশক্তিমান প্রভুর মন্দিরের যাজকগণের কাছে এবং ভাব্বাদীদের কাছে এলেন| ঐ লোকেরা তাদের রশ্ন জিজ্ঞেস করল: “অনেক বছর ধরে আমরা মন্দির ধ্বংস হয়ে যাবার দরুণ শোক করেছি| প্রত্যেক বছরের পঞ্চম মাসে আমরা উপবাসের জন্য বিশেষ সময় দিয়েছি| আমরা কি এই অনুশীলন চালিযে যাব?”

4 And the word of Jehovah of hosts came unto me, saying,আমি সর্বশক্তিমান প্রভুর কাছ থেকে এই বার্তা পেলাম:

5 Speak unto all the people of the land, and to the priests, saying, When ye fasted and mourned in the fifth and in the seventh [month], even those seventy years, did ye really fast unto me, [even] unto me?“এই দেশের যাজককে এবং অন্য লোকেদের বল: সত্তর বছর ধরে তোমরা পঞ্চম ও সপ্তম মাসে উপবাস করেছ| সেই উপবাস কি সত্যিই আমার জন্যে? না! তা নয়|

6 And when ye ate, and when ye drank, was it not you that were eating and drinking?আর তোমরা যখন ভোজন পান করলে সেটাও কি আমার উদ্দেশ্যে করলে? তা নয়, বরং তোমাদেরই ভালোর জন্যে|

7 Are not these the words that Jehovah cried by the former prophets, when Jerusalem was inhabited and at peace, and her cities round about her, when the south and the lowland were inhabited?এই একই জিনিষ প্রদান করতে প্রভু তাঁর ভাব্বাদীদের ব্যবহার করেছিলেন| জেরুশালেম যখন উন্নত ও জনমানবে পূর্ণ ছিল তখনও তিনি এই কথাগুলি বলেছিলেন| যখন ঈশ্বর এই কথাগুলি বলেছিলেন তখন জেরুশালেমের আশেপাশের শহর নেগেভ এবং পশ্চিমের পাহাড়ের পাদদেশে লোকজন ছিল|”

8 And the word of Jehovah came unto Zechariah, saying,সখরিযের কাছে প্রভুর বার্তা এই:

9 Thus speaketh Jehovah of hosts, saying, Execute true judgment, and shew loving-kindness and mercies one to another,প্রভু সর্বশক্তিমান বলেছেন: “যা কিছু ঠিক এবং ন্যায়সঙ্গত তোমরা অবশ্যই তা করবে| তোমরা একে অপরের প্রতি অবশ্যই দয়ালু ও কৃপাপূর্ণ হবে|

10 and oppress not the widow and the fatherless, the stranger and the afflicted; and let none of you imagine evil against his brother in your heart.বিধ্বা, দরিদ্র, বিদেশী ও অনাথদের ওপর উত্‌পীড়ন কোরো না| অপরের অমঙ্গল করবার চিন্তা কোরো না|”

11 But they refused to hearken, and turned a rebellious shoulder, and made their ears heavy, that they should not hear.কিন্তু সেইসব লোকেরা শুনতে অস্বীকার করত| তিনি যা চাইতেন তা করতে তারা অস্বীকার করত| তারা কান বন্ধ করত বলে ঈশ্বরের কথা শুনতে পেতো না|

12 And they made their heart [as] an adamant, that they should not hear the law, and the words that Jehovah of hosts sent by his Spirit by the hand of the former prophets: therefore was there great wrath from Jehovah of hosts.তারা ছিল একগুঁযে| প্রভু সর্বশক্তিমান তাঁর আত্মা দ্বারা ভাব্বাদীদের মাধ্যমে লোকেদের কাছে বার্তা পাঠাতেন| কিন্তু তারা শুনতো না| তাই সর্বশক্তিমান প্রভু রুদ্ধ হয়েছিলেন|

13 And it came to pass, like as he called, and they would not hear, so they called, and I would not hear, saith Jehovah of hosts;সর্বশক্তিমান প্রভু বললেন, “আমি তাদের ডাকলে তারা উত্তর দিল না| তাই এখন যদি তারা আমায় ডাকে, আমি তাদের উত্তর দেব না|

14 and I scattered them with a whirlwind among all the nations whom they knew not, and the land was desolate after them, so that no one passed through nor returned; and they laid the pleasant land desolate.আমি তাদের বিরুদ্ধে জাতিগুলোকে ঝড়ের মত নিয়ে আসব| ঐসব জাতিদের তারা জানতও না| তারা দেশটি অতিক্রম করে গেলে সেটি ধ্বংসস্ুপে পরিণত হবে|”

Bengali Bible