Bible

Psalm 97 - WEB (Bengali)

1 Yahweh reigns! Let the earth rejoice! Let the multitude of islands be glad!প্রভু শাসন করেন, তাই পৃথিবী সুখী| দূরদূরান্তের ভূখণ্ডও সুখী|

2 Clouds and darkness are around him. Righteousness and justice are the foundation of his throne.ঘন কালো মেঘ প্রভুকে ঘিরে রয়েছে| সুবিচার এবং ধার্ম্মিকতা তাঁর রাজ্যকে দৃঢ় করে|

3 A fire goes before him, And burns up his adversaries on every side.একটা আগুন প্রভুর আগে আগে যায় এবং তাঁর শত্রুদের ধ্বংস করে|

4 His lightning lights up the world. The earth sees, and trembles.তাঁর বিদ্য়ুত্‌ আকাশে ঝলক দিয়ে ওঠে| তা দেখে লোকে ভয় পায়|

5 The mountains melt like wax at the presence of Yahweh, At the presence of the Lord of the whole earth.পর্বতও প্রভুর সামনে মোমের মত গলে যায়| সমগ্র পৃথিবীর প্রভুর সামনে তারা গলে যায়!

6 The heavens declare his righteousness. All the peoples have seen his glory.আকাশ তাঁর ধার্ম্মিকতার কথা বলে! প্রত্যেকে তাঁর মহিমা দেখুক!

7 Let all them be shamed who serve engraved images, Who boast in their idols. Worship him, all you gods!লোকরা তাদের মূর্ত্তিকে পূজা করে| ওরা ওদের “দেবতার” বড়াই করে| কিন্তু ওই লোকগুলো লজ্জিত হবে| ওদের “দেবতারাই” মাথা নত করে প্রভুর উপাসনা করবে|

8 Zion heard and was glad. The daughters of Judah rejoiced, Because of your judgments, Yahweh.সিয়োন, শোন এবং সুখী হও! যিহূদার শহরসমূহ, সুখী হও! কেন? কারণ ঈশ্বর যথায়থ সিদ্ধান্ত নেন|

9 For you, Yahweh, are most high above all the earth. You are exalted far above all gods.হে পরাত্‌পর প্রভু, প্রকৃতই আপনি পৃথিবীর শাসনকর্তা| “দেবতাদের” চেয়ে আপনি অনেক ভালো|

10 You who love Yahweh, hate evil. He preserves the souls of his saints. He delivers them out of the hand of the wicked.যারা প্রভুকে ভালোবাসে তারা মন্দকে ঘৃণা করবে| তাই ঈশ্বর তাঁর অনুগামীদের রক্ষা করেন| ঈশ্বর তাঁর অনুগামীদের মন্দ লোকদের হাত থেকে রক্ষা করেন|

11 Light is sown for the righteous, And gladness for the upright in heart.ধার্ম্মিক লোকদের ওপর আলো ও সুখ উদ্ভাসিত হয়|

12 Be glad in Yahweh, you righteous people! Give thanks to his holy Name.হে ধার্ম্মিক লোকরা, প্রভুতে সুখী হও! তাঁর পবিত্র নামের সম্মান কর!

Bengali Bible