Bible

Psalm 97 - BBE (Bengali)

1 The Lord is King, let the earth have joy; let all the sea-lands be glad.প্রভু শাসন করেন, তাই পৃথিবী সুখী| দূরদূরান্তের ভূখণ্ডও সুখী|

2 Dark clouds are round him; his kingdom is based on righteousness and right judging.ঘন কালো মেঘ প্রভুকে ঘিরে রয়েছে| সুবিচার এবং ধার্ম্মিকতা তাঁর রাজ্যকে দৃঢ় করে|

3 Fire goes before him, burning up all those who are against him round about.একটা আগুন প্রভুর আগে আগে যায় এবং তাঁর শত্রুদের ধ্বংস করে|

4 His bright flames give light to the world; the earth saw it with fear.তাঁর বিদ্য়ুত্‌ আকাশে ঝলক দিয়ে ওঠে| তা দেখে লোকে ভয় পায়|

5 The mountains became like wax at the coming of the Lord, at the coming of the Lord of all the earth.পর্বতও প্রভুর সামনে মোমের মত গলে যায়| সমগ্র পৃথিবীর প্রভুর সামনে তারা গলে যায়!

6 The heavens gave out the news of his righteousness, and all the people saw his glory.আকাশ তাঁর ধার্ম্মিকতার কথা বলে! প্রত্যেকে তাঁর মহিমা দেখুক!

7 Shamed be all those who give worship to images, and take pride in false gods; give him worship, all you gods.লোকরা তাদের মূর্ত্তিকে পূজা করে| ওরা ওদের “দেবতার” বড়াই করে| কিন্তু ওই লোকগুলো লজ্জিত হবে| ওদের “দেবতারাই” মাথা নত করে প্রভুর উপাসনা করবে|

8 Zion gave ear and was glad; and the daughters of Judah were full of joy, because of your decisions, O Lord.সিয়োন, শোন এবং সুখী হও! যিহূদার শহরসমূহ, সুখী হও! কেন? কারণ ঈশ্বর যথায়থ সিদ্ধান্ত নেন|

9 For you, Lord, are most high over the earth; you are lifted up over all other gods.হে পরাত্‌পর প্রভু, প্রকৃতই আপনি পৃথিবীর শাসনকর্তা| “দেবতাদের” চেয়ে আপনি অনেক ভালো|

10 You who are lovers of the Lord, be haters of evil; he keeps the souls of his saints; he takes them out of the hand of sinners.যারা প্রভুকে ভালোবাসে তারা মন্দকে ঘৃণা করবে| তাই ঈশ্বর তাঁর অনুগামীদের রক্ষা করেন| ঈশ্বর তাঁর অনুগামীদের মন্দ লোকদের হাত থেকে রক্ষা করেন|

11 Light is shining on the lovers of righteousness, and for the upright in heart there is joy.ধার্ম্মিক লোকদের ওপর আলো ও সুখ উদ্ভাসিত হয়|

12 Be glad in the Lord, you upright men; praising the memory of his holy name.হে ধার্ম্মিক লোকরা, প্রভুতে সুখী হও! তাঁর পবিত্র নামের সম্মান কর!

Bengali Bible