Bible

Psalm 94 - ASV (Bengali)

1 O Jehovah, thou God to whom vengeance belongeth, Thou God to whom vengeance belongeth, shine forth.প্রভু, আপনিই সেই ঈশ্বর যিনি আসেন এবং লোকেদের শাস্তি দেন| আপনি সেই ঈশ্বর যিনি মানুষের জন্য শাস্তি নিয়ে আসেন|

2 Lift up thyself, thou judge of the earth: Render to the proud `their' desert.আপনিই সারা পৃথিবীর বিচারক| উদ্ধত লোকদের য়ে শাস্তি প্রাপ্য তা আপনি ওদের দিন|

3 Jehovah, how long shall the wicked, How long shall the wicked triumph?প্রভু, দুষ্ট লোকরা আর কতকাল ধরে উল্লাস করবে? আরও কতদিন প্রভু?

4 They prate, they speak arrogantly: All the workers of iniquity boast themselves.আরও কতদিন ধরে ওই দুষ্কৃতকারীরা তাদের দুষ্কৃতির বড়াই করে যাবে?

5 They break in pieces thy people, O Jehovah, And afflict thy heritage.প্রভু, ওরা আপনার লোকদের আঘাত করে| ওরা আপনার লোকদের কষ্ট দিয়েছে|

6 They slay the widow and the sojourner, And murder the fatherless.আমাদের দেশে য়ে সব বিধবা ও বিদেশী থাকে, ওই দুর্জনরা তাদের হত্যা করে| অনাথদেরও ওরা খুন করে|

7 And they say, Jehovah will not see, Neither will the God of Jacob consider.ওরা বলে, ওরা য়ে সব মন্দ কাজ করে প্রভু তা দেখেন না! ওরা বলে কি ঘটেছে ইস্রায়েলের ঈশ্বর তাও জানে না|

8 Consider, ye brutish among the people; And ye fools, when will ye be wise?তোমরা নিষ্ঠুর লোকরা সত্যই নির্বোধ মানুষ! আর কবে তোমরা শিক্ষা লাভ করবে? তোমরা মন্দ লোকরা সত্যি অপগণ্ড! তোমরা অবশ্যই বোঝবার চেষ্টা কর|

9 He that planted the ear, shall he not hear? He that formed the eye, shall he not see?ঈশ্বর আমাদের কান সৃষ্টি করেছেন, তাই নিশ্চয়ই তাঁরও কান রয়েছে এবং তিনি শুনতেও পান কি ঘটছে! ঈশ্বর আমাদের চোখ দিয়েছেন, তাই নিশ্চিতভাবে কি ঘটছে তা তিনি দেখতে পান!

10 He that chastiseth the nations, shall not he correct, `Even' he that teacheth man knowledge?ঈশ্বর ওই লোকদের মধ্যে নিয়মানুবর্তিতা আনবেন| ওই লোকেরা কি করবে তা ঈশ্বরই ওদের শেখাবেন|

11 Jehovah knoweth the thoughts of man, That they are vanity.মানুষ কি ভাবছে তাও ঈশ্বর জানেন| ঈশ্বর জানেন য়ে মানুষ বাতাসের একটি ফুত্‌কারের মত|

12 Blessed is the man whom thou chastenest, O Jehovah, And teachest out of thy law;প্রভু য়ে লোককে নিয়মানুবর্তী করেন সে সত্যই সুখী হবে| ঈশ্বর তাকে বেঁচে থাকার প্রকৃত পথ কি তা দেখাবেন|

13 That thou mayest give him rest from the days of adversity, Until the pit be digged for the wicked.ঈশ্বর, সংকটের সময় য়ে লোক শান্ত থাকে তাকেই আপনি সাহায্য করবেন| মন্দ লোকেদের য়তক্ষণ পর্য়ন্ত না কবরে পাঠানো হয় ততক্ষণ পর্য়ন্ত আপনি তাকে শান্ত থাকতে সাহায্য করবেন|

14 For Jehovah will not cast off his people, Neither will he forsake his inheritance.প্রভু তাঁর লোকদের ত্যাগ করবেন না| সাহায্য না করে তিনি ওদের ত্যাগ করবেন না|

15 For judgment shall return unto righteousness; And all the upright in heart shall follow it.ন্যায্য বিচার ফিরে আসবে এবং ন্যায়পরায়ণতা নিয়ে আসবে| তারপর সত্‌ এবং ভাল লোকরা অবশ্যই থাকবে|

16 Who will rise up for me against the evil-doers? Who will stand up for me against the workers of iniquity?মন্দ লোকদের বিরুদ্ধে লড়াই করার জন্য কেউই আমায় সাহায্য করে নি| যারা মন্দ কাজ করে, তাদের সঙ্গে লড়াই করার জন্য কোন লোক আমার পাশে দাঁড়ায নি|

17 Unless Jehovah had been my help, My soul had soon dwelt in silence.যদি প্রভু আমায় সাহায্য না করতেন আমি এতদিনে কবরের গর্ভে নীরব হয়ে য়েতাম|

18 When I said, My foot slippeth; Thy lovingkindness, O Jehovah, held me up.আমি জানি আমি পতনোন্মুখ ছিলাম, কিন্তু প্রভু তাঁর অনুগামীদের সাহায্য করেছেন|

19 In the multitude of my thoughts within me Thy comforts delight my soul.আমি প্রচণ্ড চিন্তিত ও বিমর্ষ ছিলাম| কিন্তু প্রভু, আপনি আমায় সান্ত্বনা দিয়ে আমায় সুখী করেছেন!

20 Shall the throne of wickedness have fellowship with thee, Which frameth mischief by statute?ঈশ্বর আপনি ক্রুর বিচারকদের সাহায্য করবেন না| তাই মন্দ বিচারকরা মানুষের জীবনকে আরও কঠিনতর করার জন্য নিয়ম ব্যবহার করে|

21 They gather themselves together against the soul of the righteous, And condemn the innocent blood.ওই বিচারকরা ধার্ম্মিক লোকদের আক্রমণ করে| ওরা নিরপরাধ লোকদের দোষী বলে বিচার করে এবং ওদের হত্যা করে|

22 But Jehovah hath been my high tower, And my God the rock of my refuge.কিন্তু পর্বতগুলির সু-উচ্চে প্রভুই আমার নিরাপদ আশ্রয়স্থল| ঈশ্বর আমার শিলা, আমার নিরাপদ আশ্রয়স্থল|

23 And he hath brought upon them their own iniquity, And will cut them off in their own wickedness; Jehovah our God will cut them off.মন্দ কাজ করার জন্য ঈশ্বর ওই দুষ্ট বিচারকদের শাস্তি দেবেন| পাপ করেছে বলে ঈশ্বর ওদের ধ্বংস করবেন| প্রভু আমাদের ঈশ্বর, ওই দুষ্ট বিচারকদের ধ্বংস করবেন|

Bengali Bible