Psalm 71 - ASV (Bengali)
1 In thee, O Jehovah, do I take refuge: Let me never be put to shame.হে প্রভু, আমি আপনাতে বিশ্বাস রাখি, তাই আমি কখনও হতাশ হব না|
2 Deliver me in thy righteousness, and rescue me: Bow down thine ear unto me, and save me.আপনার ধার্ম্মিকতা দিয়ে আপনি আমায় রক্ষা করবেন| আপনিই আমায় উদ্ধার করবেন| আমার কথা শুনুন, আমায় রক্ষা করুন|
3 Be thou to me a rock of habitation, whereunto I may continually resort: Thou hast given commandment to save me; For thou art my rock and my fortress.আপনি আমার দুর্গ হোন, সেই গৃহ হোন যেখানে আমি নিরাপত্তার জন্য ছুটে য়েতে পারি| আপনিই আমার শিলা এবং আমার নিরাপদ আশ্রয়স্থল| তাই আমাকে রক্ষার আজ্ঞা দিন|
4 Rescue me, O my God, out of the hand of the wicked, Out of the hand of the unrighteous and cruel man.হে আমার ঈশ্বর, আমায় দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করুন| নৃশংস ও মন্দ লোকেদের হাত থেকে আমায় রক্ষা করুন|
5 For thou art my hope, O Lord Jehovah: `Thou art' my trust from my youth.আমার জন্মের সময় থেকে আমি আপনার যত্নে ছিলাম| আমার জন্মের সময় থেকে আপনি আমার সঙ্গে ছিলেন|
6 By thee have I been holden up from the womb; Thou art he that took me out of my mother's bowels: My praise shall be continually of thee.এমনকি আমার জন্মের আগে থেকেই আমি আপনার ওপর নির্ভর করেছি| আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনও আমি আপনার ওপর আস্থা রেখেছি| সর্বদাই আমি আপনার কাছে প্রার্থনা করেছি|
7 I am as a wonder unto many; But thou art my strong refuge.আপনিই আমার শক্তির উত্স| তাই অন্য লোকদের কাছে আমি দৃষ্টান্তস্বরূপ ছিলাম|
8 My mouth shall be filled with thy praise, And with thy honor all the day.য়ে সব বিস্ময়কর জিনিস আপনি করেন তার সম্বন্ধে সর্বদাই আমি গান গাই|
9 Cast me not off in the time of old age; Forsake me not when my strength faileth.আমি বৃদ্ধ হয়েছি বলে আমায় ছুঁড়ে ফেলে দেবেন না| হত শক্তি হয়েছি বলে আমায় ত্যাগ করবেন না|
10 For mine enemies speak concerning me; And they that watch for my soul take counsel together,শত্রুরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে| ওরা একসঙ্গে মিলিত হয়েছিলো, এবং আমাকে হত্যা করার চক্রান্ত করেছিলো|
11 Saying, God hath forsaken him: Pursue and take him; for there is none to deliver.আমার শত্রুরা বলছে, “যাও ওকে তুলে নিয়ে এসো! ঈশ্বর ওকে ত্যাগ করেছেন| আর কেউ ওকে সাহায্য করবে না|”
12 O God, be not far from me; O my God, make haste to help me.ঈশ্বর, আমায় পরিত্যাগ করবেন না! ঈশ্বর তাড়াতাড়ি এসে আমায় রক্ষা করুন!
13 Let them be put to shame `and' consumed that are adversaries to my soul; Let them be covered with reproach and dishonor that seek my hurt.আমার শত্রুদের পরাজিত করুন! ওদের সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিন! যারা আমার ক্ষতি করতে চাইছে, তারা য়েন লজ্জিত ও অপমানিত হয়|
14 But I will hope continually, And will praise thee yet more and more.তাহলে আমি সব সময়ই আপনার ওপর নির্ভর করবো এবং আমি আরো বেশী করে আপনার প্রশংসা করবো|
15 My mouth shall tell of thy righteousness, `And' of thy salvation all the day; For I know not the numbers `thereof'.আপনি য়ে কত ভালো, তা আমি লোকদের বলবো| আমি লোকদের বলবো কিভাবে আপনি আমায় প্রতিবার রক্ষা করেছিলেন| তা এত বার ঘটেছে য়ে গুনে শেষ করা যায় না|
16 I will come with the mighty acts of the Lord Jehovah: I will make mention of thy righteousness, even of thine only.আমি আপনার মহত্বের কথা বলবো, প্রভু আমার সদাপ্রভু| আমি সেই সব ধার্ম্মিকতার কথা বলব, যা শুধুমাত্র আপনি করতে পারেন|
17 O God, thou hast taught me from my youth; And hitherto have I declared thy wondrous works.ঈশ্বর, আমি যখন একটি ছোট্ট বালক ছিলাম তখন থেকে আপনি আমায় শিক্ষা দিয়েছেন| তখন থেকে আজ পর্য়ন্ত আপনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেছেন তা আমি মানুষকে বলেছি!
18 Yea, even when I am old and grayheaded, O God, forsake me not, Until I have declared thy strength unto `the next' generation, Thy might to every one that is to come.এখন আমি বৃদ্ধ হয়েছি, আমার চুল পেকে গেছে| কিন্তু হে ঈশ্বর, আমি জানি, আপনি আমায় ত্যাগ করবেন না| প্রত্যেকটি নতুন প্রজন্মকে আমি আপনার ক্ষমতা ও মহত্বের কথা বলবো|
19 Thy righteousness also, O God, is very high; Thou who hast done great things, O God, who is like unto thee?ঈশ্বর, আপনার ধার্ম্মিকতা আকাশের সীমা অতিক্রম করে যায়| ঈশ্বর, কোন দেবতাই আপনার মত নয়| আপনি বিস্ময়কর সব কাজ করেছেন|
20 Thou, who hast showed us many and sore troubles, Wilt quicken us again, And wilt bring us up again from the depths of the earth.আপনি আমাকে সমস্যা এবং দুঃসময় প্রত্যক্ষ করিয়েছেন| কিন্তু তাদের সবকিছু থেকে রক্ষা করে আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন| কত গভীরে আমি ডুবে গিয়েছিলাম সেটা কথা নয়, কিন্তু আপনি আমায় সমস্যা থেকে টেনে তুলেছেন|
21 Increase thou my greatness, And turn again and comfort me.অতীতে যা করেছি তার থেকেও মহত্ কাজসমূহ করতে আমায় সাহায্য করুন| আমাকে আরাম দিতে থাকুন|
22 I will also praise thee with the psaltery, `Even' thy truth, O my God: Unto thee will I sing praises with the harp, O thou Holy One of Israel.আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো| হে ঈশ্বর আমি গাইবো ও বলবো য়ে, আপনার ওপর নির্ভর করা য়েতে পারে| ইস্রায়েলের পবিত্র একের জন্য বীণা বাজিয়ে আমি গান গাইবো|
23 My lips shall shout for joy when I sing praises unto thee; And my soul, which thou hast redeemed.আপনি আমার আত্মাকে রক্ষা করেছেন| আমার আত্মা সুখী হবে| নিজের মুখে আমি আপনার প্রশংসা গান করবো|
24 My tongue also shall talk of thy righteousness all the day long; For they are put to shame, for they are confounded, that seek my hurt. Psalm 72 `A Psalm' of Solomon.আমার জিভ সর্বদাই আপনার ধর্মশীলতার গান গাইবে এবং যারা আমাকে হত্যা করতে চেয়েছিলো তারা পরাজিত ও অসম্মানিত হবে|
Bengali Bible