Bible

Psalm 56 - ASV (Bengali)

1 Be merciful unto me, O God; for man would swallow me up: All the day long he fighting oppresseth me.ঈশ্বর, লোকে আমায় আক্রমণ করেছে তাই আমার প্রতি কৃপা করুন| ওরা সর্বক্ষণ ধরে আমার সঙ্গে য়ুদ্ধ করে চলেছে, আমায় তাড়া করে চলেছে|

2 Mine enemies would swallow me up all the day long; For they are many that fight proudly against me.আমার শত্রুরা ক্রমাগত আমায় আক্রমণ করে চলেছে| ওখানে অসংখ্য য়োদ্ধা আছে|

3 What time I am afraid, I will put my trust in thee.যখন আমি ভীত হয়ে পড়ি তখন আপনাতে আমার বিশ্বাস স্থাপন করি|

4 In God (I will praise his word), In God have I put my trust, I will not be afraid; What can flesh do unto me?আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাই আমি ভয় পাই না| মানুষ আমার কী করবে! আমার প্রতি ঈশ্বরের শপথের জন্য আমি তাঁর প্রশংসা করি|

5 All the day long they wrest my words: All their thoughts are against me for evil.শত্রুরা সব সময় আমার কথাকে বিকৃত করে| সর্বদাই ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে|

6 They gather themselves together, they hide themselves, They mark my steps, Even as they have waited for my soul.আমাকে হত্যা করবার একটা পথ খুঁজে পাবার আশায ওরা একসঙ্গে লুকিয়ে থেকে আমার গতিবিধি লক্ষ্য করে|

7 Shall they escape by iniquity? In anger cast down the peoples, O God.ঈশ্বর, ওদের অন্য দেশে বিদায করে দিন| হে ঈশ্বর, ওদের দুষ্ট কাজের জন্য ওদের শাস্তি দিন| আপনার ক্রোধ দেখান এবং ঐসব জাতিদের পরাজিত করুন|

8 Thou numberest my wanderings: Put thou my tears into thy bottle; Are they not in thy book?আপনি জানেন য়ে আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্য়স্ত| আমি য়ে কত কেঁদেছি তাও আপনি জানেন| আপনি নিশ্চয় আমার চোখের জলের হিসেব রেখেছেন|

9 Then shall mine enemies turn back in the day that I call: This I know, that God is for me.তাই যখন আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তখন আমার শত্রুদের পরাজিত করুন| আমি জানি আপনি তা করতে পারবেন| কারণ আপনিই আমার ঈশ্বর!

10 In God (I will praise `his' word), In Jehovah (I will praise `his' word),তাঁর প্রতিশ্রুতির জন্য আমি ঈশ্বরের প্রশংসা করি| আমার প্রতি তাঁর প্রতিশ্রুতির জন্য আমি প্রভুর প্রশংসা করি|

11 In God have I put my trust, I will not be afraid; What can man do unto me?আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাই আমি ভয় পাই না| মানুষ আমার কী করবে!

12 Thy vows are upon me, O God: I will render thank-offerings unto thee.ঈশ্বর, আমি আপনার কাছে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছি এবং যা প্রতিশ্রুতি দিয়েছি তা আমি পালন করবো| আমি আপনাকে আমার ধন্যবাদ উত্সর্গ নিবেদন করবো|

13 For thou hast delivered my soul from death: `Hast thou' not `delivered' my feet from falling, That I may walk before God In the light of the living? Psalm 57 For the Chief Musician; `set to' Al-tash-heth. `A Psalm' of David. Michtam; when he fled from Saul, in the cave.কেন? কারণ আপনি আমাকে মৃত্যু থেকে উদ্ধার করেছেন| পরাজয় থেকে আপনি আমায় রক্ষা করেছেন| তাই আমি প্রকাশ্য দিবালোকে ঈশ্বরের উপাসনা করবো যাতে কেবলমাত্র জীবিত লোকেরা দেখতে পায়|

Bengali Bible