Psalm 41 - YLT (Bengali)
1 To the Overseer. -- A Psalm of David. O the happiness of him Who is acting wisely unto the poor, In a day of evil doth Jehovah deliver him.সেই ব্যক্তি য়ে দীন দরিদ্রকে সফল হতে সাহায্য করে, সে বিপুল পরিমানে আশীর্বাদ পাবে| সমস্যার সময় প্রভু তাকে উদ্ধার করবেন|
2 Jehovah doth preserve him and revive him, He is happy in the land, And Thou givest him not into the will of his enemies.প্রভু সেই ব্যক্তিকে রক্ষা করবেন এবং জীবিত রাখবেন| পৃথিবীতে সেই লোকই আশীর্বাদ ধন্য হবে| তার সেই লোকের শত্রুর হাতে ঈশ্বর তাকে ধ্বংস হতে দেবেন না|
3 Jehovah supporteth on a couch of sickness, All his bed Thou hast turned in his weakness.যখন সেই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, প্রভু তাকে শক্তি দেন| সে বিছানায় অসুস্থ থাকতে পারে, কিন্তু প্রভু তাকে সুস্থ করে দেন!
4 I -- I said, `O Jehovah, favour me, Heal my soul, for I did sin against Thee,'আমি বলেছিলাম, “প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, সুস্থ করে তুলুন|”
5 Mine enemies say evil of me: When he dieth -- his name hath perished!আমার শত্রুরা আমার সম্পর্কে খারাপ কথা বলছে| তারা বলে, “যখন ও মারা যাবে তখন ওর নাম মুছে যাবে|”
6 And if he came to see -- vanity he speaketh, His heart gathereth iniquity to itself, He goeth out -- at the street he speaketh.লোকে আমাকে দেখতে আসে কিন্তু তারা প্রকৃতই কি ভাবছে, তা আমাকে বলে না| ওরা আমার সম্পর্কে খবর নিতে আসে এবং ফিরে গিয়ে গুজব ছড়ায|
7 All hating me whisper together against me, Against me they devise evil to me:আমার শত্রু আমার সম্পর্কে কানাঘুষো করে| ওরা আমার বিরুদ্ধে খারাপ কাজ করার ষড়যন্ত্র করছে|
8 A thing of Belial is poured out on him, And because he lay down he riseth not again.ওরা বলে, “ও নিশ্চয় কোন অন্যায় কাজ করেছিলো| তাই ও অসুস্থ হয়েছে এবং আর কখনও ভালো হয়ে উঠবে না|”
9 Even mine ally, in whom I trusted, One eating my bread, made great the heel against me,আমার প্রিযতম বন্ধু, আমার সঙ্গে খেয়েছে| আমি ওকে বিশ্বাস করেছিলাম| কিন্তু এখন সেও আমার বিরুদ্ধে গিয়েছে|
10 And Thou, Jehovah, favour me, And cause me to rise, And I give recompence to them.তাই প্রভু আমার প্রতি সদয় হোন| আমাকে উঠে দাঁড়াতে দিন| ওদের প্রাপ্য আমি ফেরত্ দেবো|
11 By this I have known, That Thou hast delighted in me, Because my enemy shouteth not over me.প্রভু শত্রুদের হাতে আমাকে আহত হতে দেবেন না| তাহলে আমি বুঝবো আমাকে আঘাত করার জন্য আপনি ওদের পাঠান নি|
12 As to me, in mine integrity, Thou hast taken hold upon me, And causest me to stand before Thee to the age.আমি নির্দোষ ছিলাম, তাই আপনি আমায় সহায়তা দিয়েছিলেন| আমাকে উঠে দাঁড়াতে দিন, চিরদিন আপনার সেবা করতে দিন|
13 Blessed `is' Jehovah, God of Israel, From the age -- and unto the age. Amen and Amen.প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর! তিনি চিরদিন ছিলেন, তিনি চিরদিন বিরাজিত থাকবেন| আমেন|
Bengali Bible