Bible

Psalm 41 - BBE (Bengali)

1 <To the chief music-maker. A Psalm. Of David.> Happy is the man who gives thought to the poor; the Lord will be his saviour in the time of trouble.সেই ব্যক্তি য়ে দীন দরিদ্রকে সফল হতে সাহায্য করে, সে বিপুল পরিমানে আশীর্বাদ পাবে| সমস্যার সময় প্রভু তাকে উদ্ধার করবেন|

2 The Lord will keep him safe, and give him life; the Lord will let him be a blessing on the earth, and will not give him into the hand of his haters.প্রভু সেই ব্যক্তিকে রক্ষা করবেন এবং জীবিত রাখবেন| পৃথিবীতে সেই লোকই আশীর্বাদ ধন্য হবে| তার সেই লোকের শত্রুর হাতে ঈশ্বর তাকে ধ্বংস হতে দেবেন না|

3 The Lord will be his support on his bed of pain: by you will all his grief be turned to strength.যখন সেই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, প্রভু তাকে শক্তি দেন| সে বিছানায় অসুস্থ থাকতে পারে, কিন্তু প্রভু তাকে সুস্থ করে দেন!

4 I said, Lord, have mercy on me; make my soul well, because my faith is in you.আমি বলেছিলাম, “প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, সুস্থ করে তুলুন|”

5 My haters say evil against me, When will he be dead, and his name come to an end?আমার শত্রুরা আমার সম্পর্কে খারাপ কথা বলছে| তারা বলে, “যখন ও মারা যাবে তখন ওর নাম মুছে যাবে|”

6 If one comes to see me, deceit is in his heart; he keeps a store of evil, which he makes public in every place.লোকে আমাকে দেখতে আসে কিন্তু তারা প্রকৃতই কি ভাবছে, তা আমাকে বলে না| ওরা আমার সম্পর্কে খবর নিতে আসে এবং ফিরে গিয়ে গুজব ছড়ায|

7 All my haters are talking secretly together against me; they are designing my downfall.আমার শত্রু আমার সম্পর্কে কানাঘুষো করে| ওরা আমার বিরুদ্ধে খারাপ কাজ করার ষড়যন্ত্র করছে|

8 They say, He has an evil disease, which will not let him go: and now that he is down he will not get up again.ওরা বলে, “ও নিশ্চয় কোন অন্যায় কাজ করেছিলো| তাই ও অসুস্থ হয়েছে এবং আর কখনও ভালো হয়ে উঠবে না|”

9 Even my dearest friend, in whom I had faith, who took bread with me, is turned against me.আমার প্রিযতম বন্ধু, আমার সঙ্গে খেয়েছে| আমি ওকে বিশ্বাস করেছিলাম| কিন্তু এখন সেও আমার বিরুদ্ধে গিয়েছে|

10 But you, O Lord, have mercy on me, lifting me up, so that I may give them their punishment.তাই প্রভু আমার প্রতি সদয় হোন| আমাকে উঠে দাঁড়াতে দিন| ওদের প্রাপ্য আমি ফেরত্‌ দেবো|

11 By this I see that you have pleasure in me, because my hater does not overcome me.প্রভু শত্রুদের হাতে আমাকে আহত হতে দেবেন না| তাহলে আমি বুঝবো আমাকে আঘাত করার জন্য আপনি ওদের পাঠান নি|

12 And as for me, you are my support in my righteousness, giving me a place before your face for ever.আমি নির্দোষ ছিলাম, তাই আপনি আমায় সহায়তা দিয়েছিলেন| আমাকে উঠে দাঁড়াতে দিন, চিরদিন আপনার সেবা করতে দিন|

13 May the Lord God of Israel be praised, through eternal days and for ever. So be it. So be it.প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর! তিনি চিরদিন ছিলেন, তিনি চিরদিন বিরাজিত থাকবেন| আমেন|

Bengali Bible