Psalm 33 - DBY (Bengali)
1 Exult, ye righteous, in Jehovah: praise is comely for the upright.হে ভালো লোকরা, তোমরা প্রভুতে আনন্দ কর! ভাল লোকদের পক্ষে তাঁর প্রশংসা করাই ভালো!
2 Give thanks unto Jehovah with the harp; sing psalms unto him with the ten-stringed lute.বীণা বাজাও এবং প্রভুর প্রশংসা কর! দশতারা বাদ্যযন্ত্র সহযোগে প্রভুর গান গাও|
3 Sing unto him a new song; play skilfully with a loud sound.তাঁর জন্য একটা নতুন গান গাও| অত্যন্ত সুন্দরভাবে বাজাও এবং আনন্দ ধ্বনি দাও!
4 For the word of Jehovah is right, and all his work is in faithfulness.প্রভুর বাক্য সত্য| তিনি যা কিছু করেন, তাতে তোমরা নির্ভর করতে পারো|
5 He loveth righteousness and judgment: the earth is full of the loving-kindness of Jehovah.ঈশ্বর ন্যায়পরায়ণ হতে ও ভাল কাজ করতে ভালবাসেন| প্রভুর প্রকৃত ভালোবাসা পৃথিবীকে ভরিয়ে দেয়!
6 By the word of Jehovah were the heavens made, and all the host of them by the breath of his mouth.প্রভু নির্দেশবাক্য উচ্চারণ করেছিলেন এবং এই পৃথিবী সৃষ্টি হয়েছিল| ঈশ্বরের মুখের নিঃশ্বাস থেকেই পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে|
7 He gathereth the waters of the sea together as a heap; he layeth up the deeps in storehouses.ঈশ্বর, সমুদ্রের জল এক জায়গায় জমা করেছেন| তিনি সমুদ্রকে তার জায়গায় রাখেন|
8 Let all the earth fear Jehovah; let all the inhabitants of the world stand in awe of him.সমগ্র পৃথিবীর সকলের উচিত্ ঈশ্বরকে ভয় এবং শ্রদ্ধা করা| জগতের প্রত্যেকটি মানুষের তাঁকে ভয় করা উচিত|
9 For *he* spoke, and it was [done]; *he* commanded, and it stood fast.কেন? কারণ ঈশ্বর একটি আজ্ঞা দেন এবং সেটি ঘটে| যদি তিনি বলেন “থাম” তাহলেই সবকিছু বন্ধ হয়ে যায়|
10 Jehovah frustrateth the counsel of the nations; he maketh the thoughts of the peoples of none effect.প্রভু প্রত্যেকের উপদেশকেই অর্থহীন করে তুলতে পারেন| তিনি জাতিদের পরিকল্পনাগুলি মূল্যহীন করে দিতে পারেন|
11 The counsel of Jehovah standeth for ever, the thoughts of his heart from generation to generation.কিন্তু প্রভুর উপদেশ চিরন্তন সত্য| তাঁর পরিকল্পনাগুলো বংশপরম্পরায সত্য থাকে|
12 Blessed is the nation whose God is Jehovah, the people that he hath chosen for his inheritance!যারা প্রভুকে তাদের ঈশ্বররূপে পেয়েছে তারা সত্যিই ধন্য| কেন? কারণ ঈশ্বরই তাদের তাঁর নিজের লোক হিসেবে মনোনীত করেছেন|
13 Jehovah looketh from the heavens; he beholdeth all the sons of men:প্রভু স্বর্গ থেকে নীচের দিকে তাকিযেছিলেন এবং সমস্ত লোকদের দেখেছেন|
14 From the place of his habitation he looketh forth upon all the inhabitants of the earth;পৃথিবীতে যারা বসবাস করছে, তাঁর উচ্চ সিংহাসন থেকে তিনি সকলকে দেখেন|
15 He who fashioneth the hearts of them all, who considereth all their works.ঈশ্বর প্রত্যেকটি লোকের মন সৃষ্টি করেছেন| প্রত্যেকটি লোক কি ভাবছে ঈশ্বর তাও জানেন|
16 The king is not saved by the multitude of [his] forces; a mighty man is not delivered by much strength.একজন রাজা তাঁর বৃহত্ শক্তিতে উদ্ধার পায় না| একজন বলবান সৈনিক, তাঁর নিজের শক্তিতে রক্ষা পায় না|
17 The horse is a vain thing for safety; neither doth he deliver by his great power.ঘোড়াগুলো যুদ্ধের বিজয় এনে দেয় না| এমনকি তাদের শক্তিও সৈন্যদের পালাতে সাহায্য করতে পারে না|
18 Behold, the eye of Jehovah is upon them that fear him, upon them that hope in his loving-kindness,তাঁর প্রকৃত ভালবাসায আস্থা রেখে, যারা প্রভুকে অনুসরণ করে, প্রভু তাদের ওপর লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্ন নেন|
19 To deliver their soul from death, and to keep them alive in famine.সেই সব লোককে ঈশ্বর মৃত্যু থেকে রক্ষা করেন| ক্ষুধার্ত অবস্থায় তিনি তাদের শক্তি দেন|
20 Our soul waiteth for Jehovah: he is our help and our shield.তাই আমরা প্রভুর জন্য প্রতীক্ষা করবো| তিনি আমাদের সাহায্য করেন, রক্ষা করেন|
21 For in him shall our heart rejoice, because we have confided in his holy name.ঈশ্বর আমাদের সুখী করেন, আমরা তাঁর পবিত্র নামে প্রকৃতই আস্থা রাখি|
22 Let thy loving-kindness, O Jehovah, be upon us, according as we have hoped in thee.প্রভু, প্রকৃতই আমরা আপনার উপাসনা করি! তাই আমাদের প্রতি আপনার মহান ভালোবাসা দেখান|
Bengali Bible