Psalm 30 - WEB (Bengali)
1 > I will extol you, Yahweh, for you have raised me up, And have not made my foes to rejoice over me.প্রভু, আপনি আমায় আমার সংকটগুলি থেকে টেনে তুলেছেন| আপনি আমাকে আমার শত্রুদের হাতে পরাজিত হতে এবং বিদ্রূপ করতেও দেন নি| তাই আপনার প্রতি আমি সম্মান দেখাবো|
2 Yahweh my God, I cried to you, And you have healed me.প্রভু, আমার ঈশ্বর, আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম| এবং আমার প্রার্থনা শুনে আপনি আমায় আরোগ্য করে তুলেছেন|
3 Yahweh, you have brought up my soul from Sheol. You have kept me alive, that I should not go down to the pit.আপনি আমায় কবর থেকে টেনে তুলেছেন| আপনি আমায় বাঁচতে দিয়েছেন| মৃত্যু লোকের মৃত মানুষদের সঙ্গে আমাকে থাকতে হয় নি|
4 Sing praise to Yahweh, you saints of his. Give thanks to his holy name.ঈশ্বরের অনুগামীরা, প্রভুর প্রতি স্তবগান কর| তাঁর পবিত্র নামের প্রশংসা কর!
5 For his anger is but for a moment; His favor is for a lifetime. Weeping may stay for the night, But joy comes in the morning.যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন তখন “মৃত্যু” ছিল তাঁর সিদ্ধান্ত| কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে দিয়েছেন “জীবন|” রাত্রে আমি লুটিযে পড়ে কাঁদি| পরদিন সকালে আমি আনন্দে গান গাই!
6 As for me, I said in my prosperity, "I shall never be moved."যখন নিশ্চিন্তে ও নিরাপদে ছিলাম আমি ভেবেছিলাম কিছুই আমাকে আঘাত করতে পারবে না!
7 You, Yahweh, when you favored me, made my mountain to stand strong. But when you hid your face, I was troubled.হ্যাঁ, প্রভু যখন আপনি আমার প্রতি সদয় ছিলেন আমি অনুভব করেছিলাম কোন কিছুই আমাকে হারাতে পারবে না! কিন্তু যখন আপনি মুখ ঘুরিযে নিলেন আমি ভয়ে কাঁপতে লাগলাম|
8 I cried to you, Yahweh. To Yahweh I made supplication:তাই, হে ঈশ্বর আমি ফিরে এসে আপনার কাছে প্রার্থনা করেছি| আমি আপনার কাছে করুণা প্রার্থনা করেছি|
9 "What profit is there in my destruction, if I go down to the pit? Shall the dust praise you? Shall it declare your truth?আমি বলেছিলাম, “হে ঈশ্বর, যদি আমি মরে কবরে যাই, তাতে কি ভালো হবে? মৃত লোকরা শুধুই ধূলোয় শুয়ে থাকে! তারা আপনার প্রশংসা করে না| আমরা য়ে আপনার ওপর কতখানি নির্ভর করতে পারি, তা তারা অন্যান্য লোদের বলে না|
10 Hear, Yahweh, and have mercy on me. Yahweh, be my helper."প্রভু আমার প্রার্থনা শুনুন এবং আমার প্রতি সদয় হোন! প্রভু আমায় সাহায্য করুন!
11 You have turned my mourning into dancing for me. You have removed my sackcloth, and clothed me with gladness,আমি প্রার্থনা করেছিলাম এবং আপনি আমায় সাহায্য করেছেন! আপনি আমার কান্নাকে নৃত্যে পরিণত করেছেন| আপনি আমায় চটের বস্ত্র সরিয়ে দিয়ে আনন্দ দিয়ে ঢেকে দিয়েছেন|
12 To the end that my heart may sing praise to you, and not be silent. Yahweh my God, I will give thanks to you forever!প্রভু আমার ঈশ্বর, আমি চিরদিন আপনার প্রশংসা করবো, তাই কখনই নীরবতা থাকবে না| সর্বদাই কোন একজন থাকবে, য়ে আপনার সম্মানের জন্য আপনার প্রশংসা গীত গাইবে|
Bengali Bible