Psalm 128 - DBY (Bengali)
1 {A Song of degrees.} Blessed is every one that feareth Jehovah, that walketh in his ways.প্রভুর প্রত্যেকটি অনুগামীই সুখী| ঈশ্বর য়েভাবে চান তারা সেইভাবেই বাঁচে|
2 For thou shalt eat the labour of thy hands; happy shalt thou be, and it shall be well with thee.যার জন্য তুমি পরিশ্রম করছো তা তুমি উপভোগ করবে| তুমি সুখী হবে এবং তোমার ভাল হবে|
3 Thy wife shall be as a fruitful vine in the inner part of thy house; thy children like olive-plants round about thy table.গৃহে তোমার স্ত্রী ফলদাযী দ্রাক্ষালতার মতই হবে| তোমার সন্তানরা তোমার পোঁতা জলপাই গাছের মতই তোমার টেবিলের চারপাশে থাকবে|
4 Behold, thus shall the man be blessed that feareth Jehovah.এই ভাবেই প্রভু তাঁর অনুগামীকে তাঁর প্রকৃত আশীর্বাদ দেবেন|
5 Jehovah will bless thee out of Zion; and mayest thou see the good of Jerusalem all the days of thy life,সিয়োন থেকে প্রভু তোমায় আশীর্বাদ করুন| সারা জীবন ধরে জেরুশালেমে তুমি তাঁর আশীর্বাদ উপভোগ কর|
6 And see thy children's children. Peace be upon Israel!তুমি য়েন তোমার নাতি-নাতনিদের দেখার জন্য দীর্ঘ জীবন লাভ কর| ইস্রায়েলের শান্তি বজায় থাকুক|
Bengali Bible