Psalm 128 - BBE (Bengali)
1 <A Song of the going up.> Happy is the worshipper of the Lord, who is walking in his ways.প্রভুর প্রত্যেকটি অনুগামীই সুখী| ঈশ্বর য়েভাবে চান তারা সেইভাবেই বাঁচে|
2 You will have the fruit of the work of your hands: happy will you be, and all will be well for you.যার জন্য তুমি পরিশ্রম করছো তা তুমি উপভোগ করবে| তুমি সুখী হবে এবং তোমার ভাল হবে|
3 Your wife will be like a fertile vine in the inmost parts of your house: your children will be like olive plants round your table.গৃহে তোমার স্ত্রী ফলদাযী দ্রাক্ষালতার মতই হবে| তোমার সন্তানরা তোমার পোঁতা জলপাই গাছের মতই তোমার টেবিলের চারপাশে থাকবে|
4 See! this is the blessing of the worshipper of the Lord.এই ভাবেই প্রভু তাঁর অনুগামীকে তাঁর প্রকৃত আশীর্বাদ দেবেন|
5 May the Lord send you blessing out of Zion: may you see the good of Jerusalem all the days of your life.সিয়োন থেকে প্রভু তোমায় আশীর্বাদ করুন| সারা জীবন ধরে জেরুশালেমে তুমি তাঁর আশীর্বাদ উপভোগ কর|
6 May you see your children's children. Peace be on Israel.তুমি য়েন তোমার নাতি-নাতনিদের দেখার জন্য দীর্ঘ জীবন লাভ কর| ইস্রায়েলের শান্তি বজায় থাকুক|
Bengali Bible