Psalm 106 - WEB (Bengali)
1 Praise Yahweh! Give thanks to Yahweh, for he is good, For his loving kindness endures forever.প্রভুর প্রশংসা কর! প্রভুকে ধন্যবাদ দাও কারণ তিনি মঙ্গলময়! ঈশ্বরের প্রেম চিরন্তন!
2 Who can utter the mighty acts of Yahweh, Or fully declare all his praise?ঈশ্বর য়ে প্রকৃতপক্ষে কত মহান তা কেউই বর্ণনা করে বলতে পারবে না| কোন ব্যক্তিই ঈশ্বরের য়থেষ্ট প্রশংসা করতে পারে না|
3 Blessed are those who keep justice. Blessed is one who does what is right at all times.যারা ঈশ্বরের নির্দেশ মানে তারা সুখী হয়| ওই সব লোক সর্বদাই ভালো কাজ করে|
4 Remember me, Yahweh, with the favor that you show to your people. Visit me with your salvation,হে প্রভু, যখন আপনি আপনার লোকদের দয়া করবেন, তখন আমার কথা স্মরণে রাখবেন| যখন আপনি আপনার লোকদের রক্ষা করবেন তখন আমায় মনে রাখতে ভুলে যাবেন না|
5 That I may see the prosperity of your chosen, That I may rejoice in the gladness of your nation, That I may glory with your inheritance.আপনার পছন্দ করা লোকদের জন্য আপনি য়ে সব ভালো কাজ করেন, আমাকেও তার অংশীদার হতে দিন| আপনার জাতির সঙ্গে আমাকেও আনন্দ করতে দিন| আপনার লোকদের সঙ্গে আমাকেও আপনার প্রশংসা করতে দিন|
6 We have sinned with our fathers. We have committed iniquity. We have done wickedly.য়েমন ভাবে আমাদের পূর্বপুরুষরা পাপ করেছে, আমরাও তেমন ভাবেই পাপ করেছি| আমরা ভুল করেছি| আমরা গর্হিত কাজ করেছি!
7 Our fathers didn't understand your wonders in Egypt. They didn't remember the multitude of your loving kindnesses, But were rebellious at the sea, even at the Red Sea.হে প্রভু, মিশরে আপনি য়ে সব অলৌকিক কাজ করেছিলেন তা থেকে আমাদের পূর্বপুরুষরা কিছুই শেখেনি| তারা আপনার ভালবাসা ও দয়া মনে রাখে নি| লোহিত সাগরের ধারে, আমাদের পূর্বপুরুষরা, আপনার বিরুদ্ধাচরণ করেছিল|
8 Nevertheless he saved them for his name's sake, That he might make his mighty power known.কিন্তু তাঁর পবিত্র নামের মহিমার জন্য ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন| তাঁর মহত্ শক্তি প্রদর্শনের জন্য ঈশ্বর ওদের রক্ষা করেছিলেন|
9 He rebuked the Red Sea also, and it was dried up; So he led them through the depths, as through a desert.ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং লোহিত সাগর শুকিয়ে গিয়েছিলো| শুকনো মরুভূমি দিয়ে চলার মত, তিনি আমাদের পূর্বপুরুষদের সমুদ্রের গভীরতার ভেতর দিয়ে ডাঙায নিয়ে গিয়েছিলেন|
10 He saved them from the hand of him who hated them, And redeemed them from the hand of the enemy.ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের শত্রুদের হাত থেকে আমাদের বাঁচিয়েছিলেন! তাদের শত্রুদের হাত থেকে ঈশ্বর তাদের উদ্ধার করেছিলেন|
11 The waters covered their adversaries. There was not one of them left.ঈশ্বর সমুদ্র দ্বারা ওদের শত্রুদের আবৃত করেছিলেন! ওদের একজন শত্রুও পালাতে পারে নি!
12 Then they believed his words. They sang his praise.তারপর আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন| তাঁরা তাঁর প্রশংসা করেছিলেন|
13 They soon forgot his works. They didn't wait for his counsel,কিন্তু ঈশ্বর যা করেছিলেন, আমাদের পূর্বপুরুষরা খুব তাড়াতাড়ি তা ভুলে গিয়েছিলেন| তাঁরা ঈশ্বরের পরামর্শের জন্য অপেক্ষা করেন নি|
14 But gave in to craving in the desert, And tested God in the wasteland.আমাদের পূর্বপুরুষরা মরুভূমিতে ক্ষুধার্ত হয়েছিলেন| উষর প্রান্তরে তাঁরা ঈশ্বরকে পরীক্ষা করেছিলেন|
15 He gave them their request, But sent leanness into their soul.কিন্তু আমাদের পূর্বপুরুষরা যা চেয়েছিলেন, ঈশ্বর ওদের তাই দিয়েছিলেন| কিন্তু ঈশ্বর ওঁদের এক ভযাবহ রোগও দিয়েছিলেন|
16 They envied Moses also in the camp, And Aaron, Yahweh's saint.পবিত্র শিবিরে লোকরা বিশ্বস্ত রইল এবং মোশি ও হারোণের প্রতি তাদের উদ্যম দেখাল|
17 The earth opened and swallowed up Dathan, And covered the company of Abiram.কিন্তু দাথন এবং অবীরামের গোষ্ঠীর দিকে মাটি দ্বিধাবিভক্ত হল, তাদের গিলে ফেলল এবং ঢেকে দিল|
18 A fire was kindled in their company. The flame burned up the wicked.তারপর এক আগুনের হল্কা সেই জনতাকে পুড়িয়ে দিলো| তারপর আগুন সেই সব দুষ্ট লোকদের পুড়িয়ে দিলো|
19 They made a calf in Horeb, And worshiped a molten image.হোরেব পর্বতে তারা একটা সোনার বাছুর তৈরী করেছিল| তারা সেই মূর্ত্তিকে পূজো করেছিলো|
20 Thus they exchanged their glory For an image of a bull that eats grass.এই ভাবে তৃণগ্রাসী বলদ মূর্ত্তির সঙ্গে ওদের মহিমাময় ঈশ্বরের আদান-প্রদান করেছিলো!
21 They forgot God, their Savior, Who had done great things in Egypt,ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের রক্ষা করেছিলেন! কিন্তু তাঁরা তাঁকে সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন| মিশরে য়ে ঈশ্বর বিরাট অলৌকিক কাজ করেছিলেন, তাঁকে তাঁরা ভুলে গেলেন|
22 Wondrous works in the land of Ham, And awesome things by the Red Sea.হামের দেশে ঈশ্বর আশ্চর্য়্য় কার্য়্য় করেছিলেন| লোহিত সাগরের ধারে ঈশ্বর ভয়ঙ্কর কাজ করেছিলেন|
23 Therefore he said that he would destroy them, Had Moses, his chosen, not stood before him in the breach, To turn away his wrath, so that he wouldn't destroy them.ঈশ্বর ওসব লোককে ধ্বংস করতে চেয়েছিলেন| কিন্তু মোশি, যাকে তিনি মনোনীত করেছিলেন তিনি ঈশ্বরকে নিরস্ত করেন| ঈশ্বর ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু মোশি পথ রোধ করে দাঁড়ান তাই ঈশ্বর সেইসব লোকদের আর ধ্বংস করেন নি|
24 Yes, they despised the pleasant land. They didn't believe his word,কিন্তু তারপর এই সব লোক কনানের চমত্কার রাজ্য়ে প্রবেশ করতে অস্বীকার করে| ওরা বিশ্বাস করেনি য়ে, ওই দেশে (কনানে) বসবাসকারী মানুষদের পরাজিত করতে ঈশ্বর ওদের সাহায্য করবেন|
25 But murmured in their tents, And didn't listen to Yahweh's voice.আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরের বিরুদ্ধে ক্ষোভ করতে তাঁবুর ভেতরে রয়ে গিয়েছিলেন| তাঁরা প্রভুর কন্ঠস্বর শুনতে অস্বীকার করেছিলেন|
26 Therefore he swore to them That he would overthrow them in the wilderness,তাই ঈশ্বর প্রতিশ্রুতি করেছিলেন য়ে তাঁরা মরুভূমিতে মারা যাবেন|
27 That he would overthrow their seed among the nations, And scatter them in the lands.ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন য়ে, তিনি অন্য লোকদের তাদের উত্তরপুরুষদের পরাজিত করতে দেবেন| ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন য়ে, আমাদের পূর্বপুরুষদের তিনি বিভিন্ন জাতিদের মধ্যে ছড়িয়ে দেবেন|
28 They joined themselves also to Baal Peor, And ate the sacrifices of the dead.তারপর, বাল-পিযোরে, ঈশ্বরের লোকরা বাল মূর্ত্তির পূজা করায য়োগ দিয়েছিলো| ঈশ্বরের লোকরা জংলী দলটিতে য়োগ দিয়েছিলো এবং মৃত লোকের সম্মানে উত্সর্গ করা বলি আহার করেছিলো|
29 Thus they provoked him to anger with their deeds. The plague broke in on them.ঈশ্বর তাঁর লোকদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি তাদের ভীষণ অসুস্থ করে দিয়েছিলেন|
30 Then Phinehas stood up, and executed judgment, So the plague was stopped.কিন্তু পীনহস ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলো এবং ঈশ্বর অসুস্থতা রদ করেছিলেন|
31 That was credited to him for righteousness, For all generations to come.ঈশ্বর জানতেন য়ে পীনহস খুব ভালো একটা কাজ করেছিলো| ঈশ্বর সেটা চিরদিন, অনন্তকালের জন্য স্মরণে রাখবেন!
32 They angered him also at the waters of Meribah, So that Moses was troubled for their sakes;মরাবীর কাছে লোকজন প্রচণ্ড ক্রোধান্বিত হল| তারা মোশিকে দিয়ে কিছু কু-কাজ করালো|
33 Because they were rebellious against his spirit, He spoke rashly with his lips.কারণ ওই লোকরা মোশিকে ভীষণ বিমর্ষ করে তুললএবং সে কিছু চিন্তা-ভাবনা না করেই কথা বলল|
34 They didn't destroy the peoples, As Yahweh commanded them,ঈশ্বর তাঁর লোকদের কনানে অন্য জাতিসমূহ যারা বাস করছিল তাদের ধ্বংস করে দিতে বললেন| কিন্তু ঈস্রাযেলের লোকরা ঈশ্বরের কথা মান্য করে নি!
35 But mixed themselves with the nations, And learned their works.তারা অন্য জাতিগুলোর সঙ্গে মেলামেশা করেছিল এবং তারা যা করত ওরা তাই করতে শিখেছিল|
36 They served their idols, Which became a snare to them.ওই লোকগুলো ঈশ্বরের লোকদের জন্য ফাঁদের মতই ভয়ঙ্কর হল| ঈশ্বরের লোকরাও সেইসব মূর্ত্তিসমূহের পূজা করতে শুরু করলো যাদের ওরা পূজা করত|
37 Yes, they sacrificed their sons and their daughters to demons.এমনকি ঈশ্বরের লোকেরা তাদের সন্তানদের পর্য়ন্ত হত্যা করেছিলো এবং ওই দানবদের কাছে উত্সর্গ করেছিলো|
38 They shed innocent blood, Even the blood of their sons and of their daughters, Whom they sacrificed to the idols of Canaan. The land was polluted with blood.ঈশ্বরের লোকরা নিস্পাপ লোকদের হত্যা করেছিলো| ওরা ওদের নিজেদের সন্তানদেরও হত্যা করেছিলো এবং তাদের মূর্ত্তিসমূহের উদ্দেশ্যে উত্সর্গ করেছিলো|
39 Thus were they defiled with their works, And prostituted themselves in their deeds.তাই অন্য লোকদের পাপে ঈশ্বরের লোকরা অপবিত্র হয়ে উঠেছিল| ঈশ্বরের লোকরা তাদের ঈশ্বরের কাছে অবিশ্বাসী হয়ে উঠেছিলো এবং অন্য লোকরা যা করতো ওরাও তাই করতে শুরু করেছিল|
40 Therefore Yahweh burned with anger against his people. He abhorred his inheritance.ঈশ্বর তাঁর লোকজনের ওপরে চটে গেলেন| তাদের ব্যাপারে ঈশ্বর ক্লান্ত হয়ে গেলেন!
41 He gave them into the hand of the nations. Those who hated them ruled over them.ঈশ্বর তাঁর লোকদেরকেউ চায় নি এমন কিছুতে পরিবর্তন করে দিলেন| ঈশ্বর ওদের শত্রুদের দিয়ে ওদের শাসন করালেন|
42 Their enemies also oppressed them. They were brought into subjection under their hand.ঈশ্বরের লোকদের শত্রুরা ওদের দাবিয়ে রাখলো এবং তাদের নিজেদের ক্ষমতার মধ্যে রাখলো|
43 Many times he delivered them, But they were rebellious in their counsel, And were brought low in their iniquity.ঈশ্বর তাদের বহুবার রক্ষা করেছিলেন কিন্তু তারা ঈশ্বরের উপদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল|অতএব, এই কারণে লোকদের সম্মানে খাটো করা হয়েছিল|
44 Nevertheless he regarded their distress, When he heard their cry.কিন্তু ঈশ্বরের লোকরা যখনই সমস্যায় পড়েছে ওরা সাহায্যের জন্য ঈশ্বরকে ডেকেছে এবং প্রত্যেকবারই ঈশ্বর ওদের প্রার্থনা শুনেছেন|
45 He remembered for them his covenant, And repented according to the multitude of his loving kindnesses.ঈশ্বর সর্বদাই তাঁর চুক্তির কথা স্মরণে রেখেছিলেন এবং তাঁর মহত্ প্রেম দিয়ে তিনি সর্বদাই ওদের স্বস্তি দিয়েছিলেন|
46 He made them also to be pitied By all those who carried them captive.অন্য জাতিরা ওদের বন্দী হিসেবে নিয়ে গিয়েছিলো| কিন্তু তাঁর লোকদের প্রতি ওদের সদয় করেন|
47 Save us, Yahweh, our God, Gather us from among the nations, To give thanks to your holy name, To triumph in your praise!হে প্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করুন! আমাদের অন্য সব জাতি থেকে ফিরিয়ে নিয়ে আসুন যাতে আমরা আপনার পবিত্র নামের প্রশংসা করতে পারি এবং বন্দনা গান করে আপনাকে সম্মান করতে পারি|
48 Blessed be Yahweh, the God of Israel, From everlasting even to everlasting! Let all the people say, "Amen." Praise Yah!ইস্রায়েলের প্রভু ঈশ্বরের বন্দনা কর| ঈশ্বর চির বিরাজমান এবং তিনি চিরদিন বিরাজিত থাকবেন| সব লোকরা বলল, “আমেন! প্রভুর প্রশংসা কর!”
Bengali Bible