Bible

Proverbs 27 - WEB (Bengali)

1 Don't boast about tomorrow; For you don't know what a day may bring forth.তোমার ভবিষ্যত্‌ সম্পর্কে মিথ্যে অহঙ্কার করো না| কারণ কাল কি হবে তা তোমার অজানা|

2 Let another man praise you, And not your own mouth; A stranger, and not your own lips.কখনও নিজের প্রশংসা নিজে করো না, অন্যকে তা করতে দাও|

3 A stone is heavy, And sand is a burden; But a fool's provocation is heavier than both.একখণ্ড ভারী পাথর বা বালি বয়ে নিয়ে যাওয়া কঠিন| কিন্তু একজন মূর্খের ক্রোধের ফলস্বরূপ য়ে সংকটগুলি সৃষ্টি হয় তা সহ্য করা আরো কঠিন|

4 Wrath is cruel, And anger is overwhelming; But who is able to stand before jealousy?ক্রোধ নিষ্ঠুর ও নীচ এবং ধ্বংসের কারণ| কিন্তু ঈর্ষা এর থেকেও খারাপ|

5 Better is open rebuke Than hidden love.গুপ্ত প্রেম অপেক্ষা খোলাখুলি সমালোচনা ভাল|

6 Faithful are the wounds of a friend; Although the kisses of an enemy are profuse.এক জন বন্ধু তোমাকে তিরস্কার করে হয়তো আঘাত করতে পারে, কিন্তু সেটা তোমার নিজেরই ভালোর জন্য| কিন্তু একজন শত্রু যখন তোমাকে আঘাত করতে চায় তখন সে সদয হয়ে প্রেমসহ ব্যবহার করে|

7 A full soul loathes a honeycomb; But to a hungry soul, every bitter thing is sweet.যদি তোমার খিদে না থাকে তবে তুমি মধুও খাবে না| কিন্তু যদি তোমার খিদে পায় তবে তুমি য়ে কোন খাবার, খারাপ খেতে হলেও খাবে|

8 As a bird that wanders from her nest, So is a man who wanders from his home.বাড়ী থেকে দূরে থাকা এক জন ব্যক্তি হল নীড় থেকে দূরে থাকা একটি পাখীর মত|

9 Perfume and incense bring joy to the heart; So does earnest counsel from a man's friend.একটি সুগন্ধি সৌরভ একজনকে খুশী করতে পারে| কিন্তু এক জন ভালো বন্ধু জীবনত্রাণ কারক উপদেশের চেয়েও মিষ্টি|

10 Don't forsake your friend and your father's friend. Don't go to your brother's house in the day of your disaster: Better is a neighbor who is near than a distant brother.তোমার নিজের পিতার ও তোমার পিতার বন্ধুদের কথা কখনও ভুলো না| যদি তুমি সমস্যায় পড়ো তাহলে ঘর থেকে অনেক দূরে ভাইযের বাড়িতে সাহায্য চাইতে না গিয়ে তোমার প্রতিবেশীর কাছে সাহায্য চাও|

11 Be wise, my son, And bring joy to my heart, Then I can answer my tormentor.হে পুত্র, তুমি জ্ঞানী হয়ে আমাকে সুখী করো| তাহলেই আমি আমার সমালোচকদের সমালোচনার জবাব দিতে পারব|

12 A prudent man sees danger and takes refuge; But the simple pass on, and suffer for it:য়ে জ্ঞানী সে বিপদের সম্ভাবনা দেখলে দূরে সরে যায় কিন্তু মূর্খ যোদ্ধা গিয়ে বিপদে ঝাঁপ দেয় এবং দুর্ভোগ পোহায়|

13 Take his garment when he puts up collateral for a stranger; Hold it for a wayward woman!তুমি যদি অপরের ঋণের দায়িত্ব নাও তাহলে তুমি তোমার নিজের বস্ত্র হারাবে|

14 He who blesses his neighbor with a loud voice early in the morning, It will be taken as a curse by him.ভোর বেলা চিত্কার করে, “সুপ্রভাত” বলে সম্ভাষণ জানিয়ে তোমার প্রতিবেশীদের জাগিয়ে তুলো না! সে এটাকে আশীর্বাদ না ভেবে অভিশাপ ভাববে|

15 A continual dropping on a rainy day And a contentious wife are alike:এক জন ঝগড়াটে স্ত্রী হল বর্ষার দিনে অবিরাম ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ার মতো|

16 Restraining her is like restraining the wind, Or like grasping oil in his right hand.ঐ ধরণের স্ত্রীলোককে থামাতে যাওয়া হাওযার গতি রোধ করবার চেষ্টা করবার মতো| এ হল অনেকটা হাত দিয়ে তেল মুঠো করে ধরার চেষ্টা করবার মতো|

17 Iron sharpens iron; So a man sharpens his friend's countenance.একটি লোহা আর এক টুকরো লোহার ওপর রেখে ছুরিতে ধার দেওয়া হয়| একই রকম ভাবে, বন্ধুরা পরস্পরকে সংশোধন করতে গিয়ে নিজেদের বিচক্ষণ করে তোলে|

18 Whoever tends the fig tree shall eat its fruit. He who looks after his master shall be honored.য়ে মানুষ ডুমুর গাছের যত্ন নেয় সে তার ফলও ভোগ করে| এই ভাবেই, য়ে ব্যক্তি তার প্রভুর সেবা করে, সে তার জন্য পুরস্কৃত হবে| তার মনিব তার দেখাশোনার ভার নেন|

19 As water reflects a face, So a man's heart reflects the man.ঠিক য়ে ভাবে জলের দিকে তাকালে এক জন মানুষ নিজের চেহারা দেখতে পায় ঠিক সে ভাবেই একজন মানুষের মনের দিকে তাকালে তার স্বরূপ চেনা যায়|

20 Sheol and Abaddon are never satisfied; And a man's eyes are never satisfied.মানুষের বাসনা কখনও পরিতৃপ্ত হয় না, একই রকম ভাবে, মৃত্যু ও ধ্বংসের স্থল তাদের কাছে ইতিমধ্যেই যা আছে তার থেকে সব সময় বেশী চায়|

21 The crucible is for silver, And the furnace for gold; But man is refined by his praise.মানুষ য়েমন আগুনের দ্বারা সোনা ও রূপো পরিশুদ্ধ করে ঠিক সে ভাবেই মানুষের প্রশংসার দ্বারা এক জন ব্যক্তিকে পরীক্ষা করা হয়|

22 Though you grind a fool in a mortar with a pestle along with grain, Yet his foolishness will not be removed from him.তুমি এক জন মূর্খকে পিষে গুঁড়ো করে ফেললেও কখনও তার বোকামি ঘোচাতে পারবে না|

23 Know well the state of your flocks, And pay attention to your herds:তোমার মেষ ও ছাগলের পালের ওপর সতর্ক প্রহরার নজর রাখো| তাদের সমস্ত প্রয়োজনের প্রতি যত্ন নিও|

24 For riches are not forever, Nor does even the crown endure to all generations.শুধু সম্পদই নয়, কোন দেশও চিরস্থায়ী নয়|

25 The hay is removed, and the new growth appears, The grasses of the hills are gathered in.খড় কেটে ফেল আবার নতুন ঘাস গজাবে| পাহাড়ের গায়ে গজানো ঘাস কেটে ফেল|

26 The lambs are for your clothing, And the goats are the price of a field.তোমার মেষদের গা থেকে পশম নিয়ে পোশাক তৈরী করো| তুমি তোমার কিছু ছাগল বিক্রি করে দিয়ে কিছুটা জমি কেনো|

27 There will be plenty of goats' milk for your food, For your family's food, And for the nourishment of your servant girls.তোমার ও তোমার পরিবারের জন্য যথেষ্ট পরিমাণে ছাগলের দুধ থাকবে| এতে তোমার স্ত্রী, ভৃত্যরা স্বাস্থ্যবতী হবে|

Bengali Bible