Bible

Proverbs 19 - YLT (Bengali)

1 Better `is' the poor walking in his integrity, Than the perverse `in' his lips, who `is' a fool.বোকা, মিথ্যেবাদী এবং ঠগ হওয়ার চেয়ে গরীব এবং সত্‌ হওয়া শ্রেয়|

2 Also, without knowledge the soul `is' not good, And the hasty in feet is sinning.জ্ঞান ব্যতিরেকে উদ্যম কোন কাজের নয়| য়ে ব্যক্তি তাড়াহুড়ো করে কাজ করে, সে ভুল করে|

3 The folly of man perverteth his way, And against Jehovah is his heart wroth.এক জন ব্যক্তির নিবুর্দ্ধিতা তার ধ্বংসের কারণ| কিন্তু সে তার দুরবস্থার জন্য প্রভুকে দোষী করে|

4 Wealth addeth many friends, And the poor from his neighbour is separated.ধনী ব্যক্তির ধন-সম্পদই অসংখ্য় বন্ধু জোগাড় করে দেয় কিন্তু দরিদ্রকে সবাই ছেড়ে চলে যায়|

5 A false witness is not acquitted, Whoso breatheth out lies is not delivered.অন্য লোকের বিরুদ্ধে য়ে মিথ্যাচার করে তার শাস্তি হওয়া উচিত্‌| তার রক্ষা পাওয়া উচিত্‌ নয়|

6 Many entreat the face of the noble, And all have made friendship to a man of gifts.উদার ব্যক্তির বন্ধু সবাই হতে চায়| য়ে উপহার প্রদান করে তার বন্ধুত্ব লাভে সবাই আগ্রহী|

7 All the brethren of the poor have hated him, Surely also his friends have been far from him, He is pursuing words -- they are not!যদি কেউ গরীব হয় তাহলে তার পরিবারের লোকরাও তার বিরোধিতা করে এবং সমস্ত বন্ধুরাও তার দিক থেকে মুখ ফিরিযে নেয়| সে সাহায্য ভিক্ষা করলে সাহায্য প্রদানের জন্য কেউ তার দিকে এগিয়ে যাবে না|

8 Whoso is getting heart is loving his soul, He is keeping understanding to find good.কোন ব্যক্তি যদি তার স্বাচ্ছন্দের জন্য আগ্রহী হয়, সে জ্ঞানী হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করবে| য়ে বোধকে রক্ষা করে, সে সাফল্য হাতে পায়|

9 A false witness is not acquitted, And whoso breatheth out lies perisheth.মিথ্যেসাক্ষীর শাস্তি হবেই! মিথ্যেবাদীর বিনাশ হবে|

10 Luxury is not comely for a fool, Much less for a servant to rule among princes.এক জন নির্বোধ ব্যক্তির পক্ষে বিলাসিতার মধ্যে জীবনযাপন করা ঠিক নয়| তাহলে তা হবে ক্রীতদাস কর্ত্তৃক রাজপুত্রদের শাসন করা|

11 The wisdom of a man hath deferred his anger, And his glory `is' to pass over transgression.যদি এক জন ব্যক্তি জ্ঞানী হয়, সেই জ্ঞানই তাকে ধৈর্য়্য়ের অধিকারী করে| সে যদি তার বিরুদ্ধে যারা অন্যায় করে সেই সব লোকদের ক্ষমা করে সেটা তার মহত্ত্ব|

12 The wrath of a king `is' a growl as of a young lion, And as dew on the herb his good-will.রাজার ক্রোধ হবে সিংহের মতো| কিন্তু তাঁর দযা হল ঘাসের ওপর বৃষ্টির ফোঁটার মত|

13 A calamity to his father `is' a foolish son, And the contentions of a wife `are' a continual dropping.এক জন নির্বোধ তার পিতার জন্য বয়ে আনে সমস্যার বন্যা| এক জন খুঁতখুঁতে বউ হল সমানে চুঁইযে পড়া জলের মত|

14 House and wealth `are' the inheritance of fathers, And from Jehovah `is' an understanding wife.লোকে তাদের মাতা-পিতার কাছ থেকে অর্থ এবং ঘরবাড়ি পায়| কিন্তু এক জন ভালো স্ত্রী হল প্রভুর দান|

15 Sloth causeth deep sleep to fall, And an indolent soul doth hunger.এক জন কুঁড়ে, অলস ব্যক্তি হয়ত দীর্ঘক্ষণ ঘুমোতে পারে কিন্তু সে অত্যন্ত ক্ষুধার্ত বোধ করবে|

16 Whoso is keeping the command is keeping his soul, Whoso is despising His ways dieth.কেউ যদি আইনকে মান্য করে তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে| য়ে নিজের আচরণ সম্পর্কে অসতর্ক সে মারা যাবে|

17 Whoso is lending `to' Jehovah is favouring the poor, And his deed He repayeth to him.দরিদ্রকে টাকা দেওয়া মানে তা প্রভুকে ঋণ দেওয়া| তোমার এই দযালু মনের জন্য প্রভু তোমাকে তা ফিরিযে দেবেন|

18 Chastise thy son, for there is hope, And to put him to death lift not up thy soul.তোমার পুত্র বদলাবে এ আশা যতক্ষণ আছে, তাকে শাসন কর| তাকে শাসন না করে তার মৃত্যু এনো না| সে নিজেই তার ধ্বংসের কারণ হবে এবং তুমিই তাতে ইন্ধন য়োগাবে|

19 A man of great wrath is bearing punishment, For, if thou dost deliver, yet again thou dost add.রগচটা লোক তার ক্রোধের মূল্য দেবে| তুমি যদি তাকে সংকট থেকে বের করেও আনো, সে একই কাজ করা অব্যাহত রাখবে|

20 Hear counsel and receive instruction, So that thou art wise in thy latter end.উপদেশ শোন এবং শৃঙ্খলা পরাযণ হও| তাহলে জ্ঞানী হয়ে উঠবে|

21 Many `are' the purposes in a man's heart, And the counsel of Jehovah it standeth.মানুষ অসংখ্য় পরিকল্পনা করে কিন্তু একমাত্র প্রভুর পরিকল্পনাই বাস্তবায়িত হয়|

22 The desirableness of a man `is' his kindness, And better `is' the poor than a liar.লোক একটি বিশ্বাসী লোক চায়| এক জন লোক যার কথা কেউ বিশ্বাস করে না সেই ধরণের একজন মানুষ হওয়ার চেয়ে বরং গরীব হওয়া শ্রেয়|

23 The fear of Jehovah `is' to life, And satisfied he remaineth -- he is not charged with evil.য়ে ব্যক্তি প্রভুকে সম্মান করে তার জীবন ভালো হয়| সে ক্ষযক্ষতি থেকে নিরাপদ থাকে| সে তার নিজের জীবনে তৃপ্তি খুঁজে পায়|

24 The slothful hath hidden his hand in a dish, Even unto his mouth he bringeth it not back.কিছু মানুষ এতো অলস হয় য়ে তারা নিজেদের দিকে প্রায় নজরই দেয় না| তারা এতই অলস য়ে তারা তাদের থালা থেকে খাবারটুকু পর্য়ন্ত তুলে মুখে দেবে না|

25 A scorner smite, and the simple acts prudently, And give reproof to the intelligent, He understandeth knowledge.এক জন অলস ব্যক্তিকে শাস্তি দাও এবং সেই বোকাটা কৌশলী হয়ে উঠবে| কিন্তু এক জন জ্ঞানী ব্যক্তিকে তিরস্কার কর, সে আরো বিচক্ষণ হয়ে উঠবে|

26 Whoso is spoiling a father causeth a mother to flee, A son causing shame, and bringing confusion.য়ে ব্যক্তি তার পিতার পকেট থেকে চুরি করে এবং তার মাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়, সে এক জন জঘন্য কুলাঙ্গার|

27 Cease, my son, to hear instruction -- To err from sayings of knowledge.যদি তুমি নির্দেশ মেনে চলা বন্ধ করো তাহলে তুমি তোমার বোকামিগুলো চালিযে যাবে| চির দিন ভুলগুলো করে যাবে|

28 A worthless witness scorneth judgment, And the mouth of the wicked swalloweth iniquity.য়ে মিথ্যে সাক্ষী দেয় সে ন্যায়কে উপহাস করে| দুষ্ট লোকদের কথাবার্তা আরো বেশী পাপ আনে|

29 Judgments have been prepared for scorners, And stripes for the back of fools!উদ্ধত লোকদের জন্য চাবুকই য়থেষ্ট, কিন্তু বোকাদের জন্য প্রহার যথার্থ|

Bengali Bible