Proverbs 19 - DBY (Bengali)
1 Better is a poor [man] that walketh in his integrity, than he that is perverse in his lips, and is a fool.বোকা, মিথ্যেবাদী এবং ঠগ হওয়ার চেয়ে গরীব এবং সত্ হওয়া শ্রেয়|
2 Also that a person be without knowledge is not good; and he that hasteth with his feet maketh false steps.জ্ঞান ব্যতিরেকে উদ্যম কোন কাজের নয়| য়ে ব্যক্তি তাড়াহুড়ো করে কাজ করে, সে ভুল করে|
3 The folly of man distorteth his way, and his heart is irritated against Jehovah.এক জন ব্যক্তির নিবুর্দ্ধিতা তার ধ্বংসের কারণ| কিন্তু সে তার দুরবস্থার জন্য প্রভুকে দোষী করে|
4 Wealth addeth many friends; but the poor is separated from his friend.ধনী ব্যক্তির ধন-সম্পদই অসংখ্য় বন্ধু জোগাড় করে দেয় কিন্তু দরিদ্রকে সবাই ছেড়ে চলে যায়|
5 A false witness shall not be held innocent, and he that uttereth lies shall not escape.অন্য লোকের বিরুদ্ধে য়ে মিথ্যাচার করে তার শাস্তি হওয়া উচিত্| তার রক্ষা পাওয়া উচিত্ নয়|
6 Many court the favour of a noble; and every one is friend to a man that giveth.উদার ব্যক্তির বন্ধু সবাই হতে চায়| য়ে উপহার প্রদান করে তার বন্ধুত্ব লাভে সবাই আগ্রহী|
7 All the brethren of a poor [man] hate him; how much more do his friends go far from him: he pursueth [them] with words, -- they are not [to be found].যদি কেউ গরীব হয় তাহলে তার পরিবারের লোকরাও তার বিরোধিতা করে এবং সমস্ত বন্ধুরাও তার দিক থেকে মুখ ফিরিযে নেয়| সে সাহায্য ভিক্ষা করলে সাহায্য প্রদানের জন্য কেউ তার দিকে এগিয়ে যাবে না|
8 He that getteth sense loveth his own soul; he that keepeth understanding shall find good.কোন ব্যক্তি যদি তার স্বাচ্ছন্দের জন্য আগ্রহী হয়, সে জ্ঞানী হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করবে| য়ে বোধকে রক্ষা করে, সে সাফল্য হাতে পায়|
9 A false witness shall not be held innocent, and he that uttereth lies shall perish.মিথ্যেসাক্ষীর শাস্তি হবেই! মিথ্যেবাদীর বিনাশ হবে|
10 Good living beseemeth not a fool; how much less for a servant to have rule over princes.এক জন নির্বোধ ব্যক্তির পক্ষে বিলাসিতার মধ্যে জীবনযাপন করা ঠিক নয়| তাহলে তা হবে ক্রীতদাস কর্ত্তৃক রাজপুত্রদের শাসন করা|
11 The discretion of a man maketh him slow to anger, and it is his glory to pass over a transgression.যদি এক জন ব্যক্তি জ্ঞানী হয়, সেই জ্ঞানই তাকে ধৈর্য়্য়ের অধিকারী করে| সে যদি তার বিরুদ্ধে যারা অন্যায় করে সেই সব লোকদের ক্ষমা করে সেটা তার মহত্ত্ব|
12 The king's displeasure is as the roaring of a lion; but his favour is as dew upon the grass.রাজার ক্রোধ হবে সিংহের মতো| কিন্তু তাঁর দযা হল ঘাসের ওপর বৃষ্টির ফোঁটার মত|
13 A foolish son is the calamity of his father; and the contentions of a wife are a continual dropping.এক জন নির্বোধ তার পিতার জন্য বয়ে আনে সমস্যার বন্যা| এক জন খুঁতখুঁতে বউ হল সমানে চুঁইযে পড়া জলের মত|
14 House and wealth are an inheritance from fathers; but a prudent wife is from Jehovah.লোকে তাদের মাতা-পিতার কাছ থেকে অর্থ এবং ঘরবাড়ি পায়| কিন্তু এক জন ভালো স্ত্রী হল প্রভুর দান|
15 Slothfulness casteth into a deep sleep, and the idle soul shall suffer hunger.এক জন কুঁড়ে, অলস ব্যক্তি হয়ত দীর্ঘক্ষণ ঘুমোতে পারে কিন্তু সে অত্যন্ত ক্ষুধার্ত বোধ করবে|
16 He that keepeth the commandment keepeth his soul; he that is careless of his ways shall die.কেউ যদি আইনকে মান্য করে তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে| য়ে নিজের আচরণ সম্পর্কে অসতর্ক সে মারা যাবে|
17 He that is gracious to the poor lendeth unto Jehovah; and what he hath bestowed will he repay unto him.দরিদ্রকে টাকা দেওয়া মানে তা প্রভুকে ঋণ দেওয়া| তোমার এই দযালু মনের জন্য প্রভু তোমাকে তা ফিরিযে দেবেন|
18 Chasten thy son, seeing there is hope; but set not thy soul upon killing him.তোমার পুত্র বদলাবে এ আশা যতক্ষণ আছে, তাকে শাসন কর| তাকে শাসন না করে তার মৃত্যু এনো না| সে নিজেই তার ধ্বংসের কারণ হবে এবং তুমিই তাতে ইন্ধন য়োগাবে|
19 A man of great wrath shall suffer punishment; for if thou deliver [him], yet thou must do it again.রগচটা লোক তার ক্রোধের মূল্য দেবে| তুমি যদি তাকে সংকট থেকে বের করেও আনো, সে একই কাজ করা অব্যাহত রাখবে|
20 Hear counsel, and receive instruction, that thou mayest be wise in thy latter end.উপদেশ শোন এবং শৃঙ্খলা পরাযণ হও| তাহলে জ্ঞানী হয়ে উঠবে|
21 Many are the thoughts in a man's heart, but the counsel of Jehovah, that doth stand.মানুষ অসংখ্য় পরিকল্পনা করে কিন্তু একমাত্র প্রভুর পরিকল্পনাই বাস্তবায়িত হয়|
22 The charm of a man is his kindness; and a poor [man] is better than a liar.লোক একটি বিশ্বাসী লোক চায়| এক জন লোক যার কথা কেউ বিশ্বাস করে না সেই ধরণের একজন মানুষ হওয়ার চেয়ে বরং গরীব হওয়া শ্রেয়|
23 The fear of Jehovah [tendeth] to life, and he [that hath it] shall rest satisfied without being visited with evil.য়ে ব্যক্তি প্রভুকে সম্মান করে তার জীবন ভালো হয়| সে ক্ষযক্ষতি থেকে নিরাপদ থাকে| সে তার নিজের জীবনে তৃপ্তি খুঁজে পায়|
24 A sluggard burieth his hand in the dish, and will not even bring it to his mouth again.কিছু মানুষ এতো অলস হয় য়ে তারা নিজেদের দিকে প্রায় নজরই দেয় না| তারা এতই অলস য়ে তারা তাদের থালা থেকে খাবারটুকু পর্য়ন্ত তুলে মুখে দেবে না|
25 Smite a scorner, and the simple will beware; reprove the intelligent, and he will understand knowledge.এক জন অলস ব্যক্তিকে শাস্তি দাও এবং সেই বোকাটা কৌশলী হয়ে উঠবে| কিন্তু এক জন জ্ঞানী ব্যক্তিকে তিরস্কার কর, সে আরো বিচক্ষণ হয়ে উঠবে|
26 He that ruineth [his] father and chaseth away [his] mother is a son that causeth shame and bringeth reproach.য়ে ব্যক্তি তার পিতার পকেট থেকে চুরি করে এবং তার মাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়, সে এক জন জঘন্য কুলাঙ্গার|
27 Cease, my son, to hear the instruction which causeth to stray from the words of knowledge.যদি তুমি নির্দেশ মেনে চলা বন্ধ করো তাহলে তুমি তোমার বোকামিগুলো চালিযে যাবে| চির দিন ভুলগুলো করে যাবে|
28 A witness of Belial scorneth judgment, and the mouth of the wicked swalloweth down iniquity.য়ে মিথ্যে সাক্ষী দেয় সে ন্যায়কে উপহাস করে| দুষ্ট লোকদের কথাবার্তা আরো বেশী পাপ আনে|
29 Judgments are prepared for scorners, and stripes for the back of the foolish.উদ্ধত লোকদের জন্য চাবুকই য়থেষ্ট, কিন্তু বোকাদের জন্য প্রহার যথার্থ|
Bengali Bible