Proverbs 16 - DBY (Bengali)
1 The purposes of the heart are of man, but the answer of the tongue is from Jehovah.মানুষ তার চিন্তা-ভাবনাকে ঠিকমত সাজিয়ে একটি পরিকল্পনা করতে পারে, কিন্তু প্রভুর হাতে জিহ্বাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আছে|
2 All the ways of a man are clean in his own eyes; but Jehovah weigheth the spirits.লোকরা মনে করে তারা যা করে সেটাই ঠিক, কিন্তু প্রভু তাদের আত্মা পরীক্ষা করেন|
3 Commit thy works unto Jehovah, and thy thoughts shall be established.সব সময় প্রভুর সাহায্য নেবে তাহলেই তুমি সফল হবে|
4 Jehovah hath wrought everything on his own account, yea, even the wicked for the day of evil.সমস্ত বিষয়েই প্রভুর পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা অনুসারে মন্দ লোকের বিনাশ হবে|
5 Every proud heart is an abomination to Jehovah: hand for hand, he shall not be held innocent.য়ে সমস্ত লোক ভাবে তারা অন্য লোকের তুলনায় শ্রেয় প্রভু তাদের ঘৃণা করেন| প্রভু নিশ্চয়ই সেই সমস্ত অহঙ্কারী মানুষকে শাস্তি দেবেন|
6 By loving-kindness and truth iniquity is atoned for; and by the fear of Jehovah [men] depart from evil.সত্যিকারের ভালোবাসা ও বিশ্বস্ততা তোমাকে খাঁটি করে তুলবে| ঈশ্বরের প্রকৃত প্রেম এবং বিশ্বস্ততার দরুণ অপরাধ মুছে ফেলা যায় কিন্তু প্রভুর প্রতি শ্রদ্ধার মাধ্যমে আমরা মন্দকে এড়িয়ে চলি|
7 When a man's ways please Jehovah, he maketh even his enemies to be at peace with him.যদি কোন ব্যক্তি ভালো ভাবে জীবনযাপন করে সে প্রভুর কাছে মনোরম হয় এবং তার শত্রুরাও তার সঙ্গে শান্তি রক্ষা করে চলে|
8 Better is a little with righteousness, than great revenues without right.ঠকিয়ে প্রচুর লাভ করা অপেক্ষা সঠিক পথে সামান্য লাভ করাও শ্রেয়|
9 The heart of man deviseth his way, but Jehovah directeth his steps.এক জন ব্যক্তি কি করতে চায় তা নিয়ে পরিকল্পনা করতে পারে কিন্তু বাস্তবে কি ঘটবে তা নির্ধারণ করবেন প্রভু|
10 An oracle is on the lips of the king: his mouth will not err in judgment.এক জন রাজা যা বলেন সেটাই হয় আইন| তাই তার সিদ্ধান্ত সর্বদা সঠিক হওয়া উচিত্|
11 The just balance and scales are Jehovah's; all the weights of the bag are his work.প্রভু চান সমস্ত মাপকাঠি এবং মাত্র সঠিক হোক এবং ব্যবসায়িক চুক্তিগুলি নিয়মানুযাযী হোক্|
12 It is an abomination to kings to commit wickedness; for the throne is established by righteousness.যারা মন্দ কাজ করে রাজা তাদের ঘৃণা করেন| ধার্মিকতা তাঁর রাজ্য়কে প্রতিষ্ঠা করবে|
13 Righteous lips are the delight of kings, and they love him that speaketh aright.রাজা সত্য ভাষণ শুনতে চান| যারা মিথ্যা বলে না রাজা তাদের পছন্দ করেন|
14 The fury of a king is [as] messengers of death; but a wise man will pacify it.এক জন রাজা রেগে গেলে য়ে কোন লোককে হত্যা করতে পারেন| য়ে জ্ঞানী সে রাজাকে খুশী রাখার চেষ্টা করবে|
15 In the light of the king's countenance is life, and his favour is as a cloud of the latter rain.যদি রাজা খুশী থাকেন তবে সবার জীবনই সুখের হবে| যদি রাজা তোমার প্রতি সন্তুষ্ট হন তাহলে তা হবে বসন্তকালে বৃষ্টি হওয়ার মতো|
16 How much better is it to get wisdom than fine gold, and the getting of intelligence to be preferred to silver!জ্ঞানের মূল্য সোনার চেয়েও বেশী| বিচক্ষণতার মূল্য রূপোর চেয়েও বেশী|
17 The highway of the upright is to depart from evil: he that taketh heed to his way keepeth his soul.ভালো লোকরা সারা জীবন খারাপ জিনিস থেকে দূরত্ব রেখে চলে| য়ে ব্যক্তি সাবধানী সে তার আত্মাকে রক্ষা করে চলে|
18 Pride [goeth] before destruction, and a haughty spirit before a fall.অহংকার ধ্বংসকে এগিয়ে আনে এবং ঔদ্ধত্য পরাজয় আনে|
19 Better is it to be of a humble spirit with the meek, than to divide the spoil with the proud.উদ্ধত লোকদের সঙ্গে ধনসম্পদ ভাগ করে নেওয়ার চেয়ে বিনযী হওয়া এবং দরিদ্রদের মধ্যে থাকা শ্রেয়|
20 He that giveth heed to the word shall find good; and whoso confideth in Jehovah, happy is he.য়ে ব্যক্তি অপরের কাছ থেকে শিক্ষাগ্রহণ করে সে লাভবান হবে| য়ে প্রভুর ওপর বিশ্বাস রেখে চলে সে প্রভুর আশীর্বাদ পাবে|
21 The wise in heart is called intelligent, and the sweetness of the lips increaseth learning.জ্ঞানী লোকদের মানুষ চিনে নেবে| য়ে বিচক্ষণ ভাবে কথা বলে তার কথায় অনেক বেশী ফল হয়|
22 Wisdom is a fountain of life for him that hath it; but the instruction of fools is folly.এক জন জ্ঞানী মানুষ সব সময় চিন্তা করে কথা বলে| এবং সে যা বলে তা শোনার যোগ্য|
23 The heart of the wise maketh his mouth intelligent, and upon his lips increaseth learning.এক জন বিজ্ঞ ব্যক্তি সব সময়ই চিন্তাপূর্ণ কথা বলে এবং সে যা কিছু বলে তা শোনার পক্ষে ভাল ও মূল্যবান|
24 Pleasant words are [as] a honeycomb, sweet to the soul, and health for the bones.দযালু কথাবার্তা সব সময়ই মধুর মত মিষ্টি| দযালু কথাবার্তা গ্রহণযোগ্য ও স্বাস্থ্য়ের পক্ষে ভালো|
25 There is a way that seemeth right unto a man, but the end thereof is the ways of death.এমন পথ আছে যা লোকের কাছে সঠিক বলে মনে হলেও তা শুধু মৃত্যুর দিকে নিয়ে যায়|
26 The appetite of the labourer laboureth for him, for his mouth urgeth him on.এক জন শ্রমিকের ক্ষুধাই তাকে কাজ করায যাতে সে খেতে পায়|
27 A man of Belial diggeth up evil, and on his lips there is as a scorching fire.এক জন অপদার্থ দুষ্ট লোক অন্যায় কাজের পরিকল্পনা করে| তার উপদেশ আগুনের মতই ধ্বংসকারী|
28 A false man soweth contention; and a talebearer separateth very friends.এক জন সমস্যা সৃষ্টিকারী সব সময় সমস্যার সৃষ্টি করবে| সে গুজব ছড়িয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অশান্তির কারণ ঘটাবে|
29 A violent man enticeth his neighbour, and leadeth him into a way that is not good.এক জন হিংসাত্মক ব্যক্তি তার বন্ধুদের প্রতারণা করে| সে তাদের বিপথে চালিত করবে|
30 He that shutteth his eyes, [it is] to devise froward things; biting his lips, he bringeth evil to pass.সে যখনই কোন ধ্বংসকারী পরিকল্পনা করে তখন তার চোখ মিটমিট করে| সে তার প্রতিবেশীকে আঘাত করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হাসিমুখে থাকে|
31 The hoary head is a crown of glory, [if] it is found in the way of righteousness.যারা সত্ জীবনযাপন করে সাদা চুল তাদের মহিমার মুকুট হয়|
32 He that is slow to anger is better than the mighty, and he that ruleth his spirit than he that taketh a city.এক জন বলিষ্ঠ যোদ্ধা হওয়ার থেকে ধৈর্য়্য়শীল হওয়া ভাল| একটি সম্পূর্ণ শহরের দখল নেওয়ার চেয়ে নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ পাওয়া শ্রেয়|
33 The lot is cast into the lap; but the whole decision is of Jehovah.মানুষ পাশার দান চেলে তাদের সিদ্ধান্ত স্থির করে| কিন্তু সিদ্ধান্ত সব সময় ঈশ্বরের কাছ থেকেই আসে|
Bengali Bible