Proverbs 16 - ASV (Bengali)
1 The plans of the heart belong to man; But the answer of the tongue is from Jehovah.মানুষ তার চিন্তা-ভাবনাকে ঠিকমত সাজিয়ে একটি পরিকল্পনা করতে পারে, কিন্তু প্রভুর হাতে জিহ্বাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আছে|
2 All the ways of a man are clean in his own eyes; But Jehovah weigheth the spirits.লোকরা মনে করে তারা যা করে সেটাই ঠিক, কিন্তু প্রভু তাদের আত্মা পরীক্ষা করেন|
3 Commit thy works unto Jehovah, And thy purposes shall be established.সব সময় প্রভুর সাহায্য নেবে তাহলেই তুমি সফল হবে|
4 Jehovah hath made everything for its own end; Yea, even the wicked for the day of evil.সমস্ত বিষয়েই প্রভুর পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা অনুসারে মন্দ লোকের বিনাশ হবে|
5 Every one that is proud in heart is an abomination to Jehovah: `Though' hand `join' in hand, he shall not be unpunished.য়ে সমস্ত লোক ভাবে তারা অন্য লোকের তুলনায় শ্রেয় প্রভু তাদের ঘৃণা করেন| প্রভু নিশ্চয়ই সেই সমস্ত অহঙ্কারী মানুষকে শাস্তি দেবেন|
6 By mercy and truth iniquity is atoned for; And by the fear of Jehovah men depart from evil.সত্যিকারের ভালোবাসা ও বিশ্বস্ততা তোমাকে খাঁটি করে তুলবে| ঈশ্বরের প্রকৃত প্রেম এবং বিশ্বস্ততার দরুণ অপরাধ মুছে ফেলা যায় কিন্তু প্রভুর প্রতি শ্রদ্ধার মাধ্যমে আমরা মন্দকে এড়িয়ে চলি|
7 When a man's ways please Jehovah, He maketh even his enemies to be at peace with him.যদি কোন ব্যক্তি ভালো ভাবে জীবনযাপন করে সে প্রভুর কাছে মনোরম হয় এবং তার শত্রুরাও তার সঙ্গে শান্তি রক্ষা করে চলে|
8 Better is a little, with righteousness, Than great revenues with injustice.ঠকিয়ে প্রচুর লাভ করা অপেক্ষা সঠিক পথে সামান্য লাভ করাও শ্রেয়|
9 A man's heart deviseth his way; But Jehovah directeth his steps.এক জন ব্যক্তি কি করতে চায় তা নিয়ে পরিকল্পনা করতে পারে কিন্তু বাস্তবে কি ঘটবে তা নির্ধারণ করবেন প্রভু|
10 A divine sentence is in the lips of the king; His mouth shall not transgress in judgment.এক জন রাজা যা বলেন সেটাই হয় আইন| তাই তার সিদ্ধান্ত সর্বদা সঠিক হওয়া উচিত্|
11 A just balance and scales are Jehovah's; All the weights of the bag are his work.প্রভু চান সমস্ত মাপকাঠি এবং মাত্র সঠিক হোক এবং ব্যবসায়িক চুক্তিগুলি নিয়মানুযাযী হোক্|
12 It is an abomination to kings to commit wickedness; For the throne is established by righteousness.যারা মন্দ কাজ করে রাজা তাদের ঘৃণা করেন| ধার্মিকতা তাঁর রাজ্য়কে প্রতিষ্ঠা করবে|
13 Righteous lips are the delight of kings; And they love him that speaketh right.রাজা সত্য ভাষণ শুনতে চান| যারা মিথ্যা বলে না রাজা তাদের পছন্দ করেন|
14 The wrath of a king is `as' messengers of death; But a wise man will pacify it.এক জন রাজা রেগে গেলে য়ে কোন লোককে হত্যা করতে পারেন| য়ে জ্ঞানী সে রাজাকে খুশী রাখার চেষ্টা করবে|
15 In the light of the king's countenance is life; And his favor is as a cloud of the latter rain.যদি রাজা খুশী থাকেন তবে সবার জীবনই সুখের হবে| যদি রাজা তোমার প্রতি সন্তুষ্ট হন তাহলে তা হবে বসন্তকালে বৃষ্টি হওয়ার মতো|
16 How much better is it to get wisdom than gold! Yea, to get understanding is rather to be chosen than silver.জ্ঞানের মূল্য সোনার চেয়েও বেশী| বিচক্ষণতার মূল্য রূপোর চেয়েও বেশী|
17 The highway of the upright is to depart from evil: He that keepeth his way preserveth his soul.ভালো লোকরা সারা জীবন খারাপ জিনিস থেকে দূরত্ব রেখে চলে| য়ে ব্যক্তি সাবধানী সে তার আত্মাকে রক্ষা করে চলে|
18 Pride `goeth' before destruction, And a haughty spirit before a fall.অহংকার ধ্বংসকে এগিয়ে আনে এবং ঔদ্ধত্য পরাজয় আনে|
19 Better it is to be of a lowly spirit with the poor, Than to divide the spoil with the proud.উদ্ধত লোকদের সঙ্গে ধনসম্পদ ভাগ করে নেওয়ার চেয়ে বিনযী হওয়া এবং দরিদ্রদের মধ্যে থাকা শ্রেয়|
20 He that giveth heed unto the word shall find good; And whoso trusteth in Jehovah, happy is he.য়ে ব্যক্তি অপরের কাছ থেকে শিক্ষাগ্রহণ করে সে লাভবান হবে| য়ে প্রভুর ওপর বিশ্বাস রেখে চলে সে প্রভুর আশীর্বাদ পাবে|
21 The wise in heart shall be called prudent; And the sweetness of the lips increaseth learning.জ্ঞানী লোকদের মানুষ চিনে নেবে| য়ে বিচক্ষণ ভাবে কথা বলে তার কথায় অনেক বেশী ফল হয়|
22 Understanding is a well-spring of life unto him that hath it; But the correction of fools is `their' folly.এক জন জ্ঞানী মানুষ সব সময় চিন্তা করে কথা বলে| এবং সে যা বলে তা শোনার যোগ্য|
23 The heart of the wise instructeth his mouth, And addeth learning to his lips.এক জন বিজ্ঞ ব্যক্তি সব সময়ই চিন্তাপূর্ণ কথা বলে এবং সে যা কিছু বলে তা শোনার পক্ষে ভাল ও মূল্যবান|
24 Pleasant words are `as' a honeycomb, Sweet to the soul, and health to the bones.দযালু কথাবার্তা সব সময়ই মধুর মত মিষ্টি| দযালু কথাবার্তা গ্রহণযোগ্য ও স্বাস্থ্য়ের পক্ষে ভালো|
25 There is a way which seemeth right unto a man, But the end thereof are the ways of death.এমন পথ আছে যা লোকের কাছে সঠিক বলে মনে হলেও তা শুধু মৃত্যুর দিকে নিয়ে যায়|
26 The appetite of the laboring man laboreth for him; For his mouth urgeth him `thereto'.এক জন শ্রমিকের ক্ষুধাই তাকে কাজ করায যাতে সে খেতে পায়|
27 A worthless man deviseth mischief; And in his lips there is as a scorching fire.এক জন অপদার্থ দুষ্ট লোক অন্যায় কাজের পরিকল্পনা করে| তার উপদেশ আগুনের মতই ধ্বংসকারী|
28 A perverse man scattereth abroad strife; And a whisperer separateth chief friends.এক জন সমস্যা সৃষ্টিকারী সব সময় সমস্যার সৃষ্টি করবে| সে গুজব ছড়িয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অশান্তির কারণ ঘটাবে|
29 A man of violence enticeth his neighbor, And leadeth him in a way that is not good.এক জন হিংসাত্মক ব্যক্তি তার বন্ধুদের প্রতারণা করে| সে তাদের বিপথে চালিত করবে|
30 He that shutteth his eyes, `it is' to devise perverse things: He that compresseth his lips bringeth evil to pass.সে যখনই কোন ধ্বংসকারী পরিকল্পনা করে তখন তার চোখ মিটমিট করে| সে তার প্রতিবেশীকে আঘাত করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হাসিমুখে থাকে|
31 The hoary head is a crown of glory; It shall be found in the way of righteousness.যারা সত্ জীবনযাপন করে সাদা চুল তাদের মহিমার মুকুট হয়|
32 He that is slow to anger is better than the mighty; And he that ruleth his spirit, than he that taketh a city.এক জন বলিষ্ঠ যোদ্ধা হওয়ার থেকে ধৈর্য়্য়শীল হওয়া ভাল| একটি সম্পূর্ণ শহরের দখল নেওয়ার চেয়ে নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ পাওয়া শ্রেয়|
33 The lot is cast into the lap; But the whole disposing thereof is of Jehovah.মানুষ পাশার দান চেলে তাদের সিদ্ধান্ত স্থির করে| কিন্তু সিদ্ধান্ত সব সময় ঈশ্বরের কাছ থেকেই আসে|
Bengali Bible