Bible

Job 13 - BBE (Bengali)

1 Truly, my eye has seen all this, word of it has come to my ear, and I have knowledge of it.ইয়োব বললেন, “আগেও আমি এসব দেখেছি| তুমি যা বলছো, আমি তার সবই আগে শুনেছি| আমি ঐ সব কিছুই বুঝেছি|

2 The same things are in my mind as in yours; I am equal to you.তুমি যা জানো আমিও তাই জানি| আমিও তোমার মতই জানি|

3 But I would have talk with the Ruler of all, and my desire is to have an argument with God.কিন্তু আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না| আমি সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাই| আমি আমার সমস্যার বিষয়ে ঈশ্বরের সঙ্গে তর্ক করতে চাই|

4 But you put a false face on things; all your attempts to put things right are of no value.কিন্তু তোমরা তিন জন মিথ্যা দিয়ে তোমাদের অজ্ঞতাকে ঢাকতে চাইছো| তোমরা সেই অপদার্থ ডাক্তারের মত যারা কারো রোগই সারাতে পারে না|

5 If only you would keep quiet, it would be a sign of wisdom!তোমরা যদি একটু চুপ করে থাকতে পারতে! সেটাই হত বিজ্ঞের মতো কাজ যা তোমরা করতে পারতে|

6 Give ear to the argument of my mouth, and take note of the words of my lips.“এখন আমার যুক্তিগুলো শোন| আমার যা বলার আছে তা শোন|

7 Will you say in God's name what is not right, and put false words into his mouth?তোমরা কি ঈশ্বরের জন্য মিথ্যা কথা বলবে? তোমরা কি ঈশ্বরের জন্য কপট ভাবে কথা বলবে?

8 Will you have respect for God's person in this cause, and put yourselves forward as his supporters?তোমরা কি ঈশ্বরের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে? তোমরা কি তাঁর পক্ষ নিয়ে অন্যায় ভাবে তর্ক করবে?

9 Will it be good for you to be searched out by him, or have you the thought that he may be guided into error like a man?যদি ঈশ্বর পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদের বিচার করেন তিনি কি তোমাদেরও সঠিক দেখবেন? তোমরা কি মনে কর, য়ে ভাবে তোমরা মানুষকে বোকা বানাও, সেই ভাবে তোমরা ঈশ্বরকে বোকা বানাতে পারবে?

10 He will certainly put you right, if you have respect for persons in secret.তোমরা তো জানো, য়ে তোমরা যদি গোপনে পক্ষপাতিত্ব দেখাও, ঈশ্বর তোমাদের তিরস্কার করবেন|

11 Will not his glory put you in fear, so that your hearts will be overcome before him?ঈশ্বরের মহিমা তোমাদের ভীত করে| তোমরা তাঁকে ভয় পাও|

12 Your wise sayings are only dust, and your strong places are only earth.তোমাদের পরমপরাগত জ্ঞান ছাইযের মতই অকেজো| তোমাদের উত্তরগুলিও কাদামাটির মতো নিরর্থক|

13 Keep quiet, and let me say what is in my mind, whatever may come to me.“চুপ করে থাক এবং আমাকে কথা বলতে দাও! তাহলে আমার প্রতি যা কিছুই হোক আমি তা গ্রহণ করব|

14 I will take my flesh in my teeth, and put my life in my hand.আমি নিজেকে বিপদের মধ্যে নিয়ে যাবো এবং নিজের জীবন নিজের হাতেই তুলে নেব|

15 Truly, he will put an end to me; I have no hope; but I will not give way in argument before him;ঈশ্বর যদি আমাকে মেরেও ফেলেন আমি ঈশ্বরকে বিশ্বাস করে যাবো| কিন্তু আমি ঈশ্বরের সামনে প্রমাণ করে দেবো য়ে আমার পথও প্রকৃত ন্যায্য পথ ছিল|

16 And that will be my salvation, for an evil-doer would not come before him,নিশ্চিত ভাবে, এটা হবে আমার জয়| কোন দুষ্ট লোকই ঈশ্বরের মুখোমুখি হতে চায় না|

17 Give ear with care to my words, and keep what I say in your minds.আমি যা বলছি তা মন দিয়ে শোন| আমাকে বুঝিযে বলতে দাও|

18 See now, I have put my cause in order, and I am certain that I will be seen to be right.এখন আমি আমার যুক্তিগুলো উপস্থাপিত করতে প্রস্তুত| আমি খুব সতর্ক ভাবে আমার যুক্তি উত্থাপন করবো| আমি জানি আমিই সঠিক বলে চিহ্নিত হবো|

19 Is any one able to take up the argument against me? If so, I would keep quiet and give up my breath.যদি কেউ প্রমাণ করে দেয় য়ে আমি ঠিক নই, আমি চুপ করে থাকব এবং মরে যাব|

20 Only two things do not do to me, then I will come before your face:“ঈশ্বর, আমাকে মাত্র দুটি জিনিস দিন, তাহলে আমি আপনার কাছ থেকে লুকাবো না|

21 Take your hand far away from me; and let me not be overcome by fear of you.আমার শাস্তি রদ করে দিন এবং আপনার ভয়ঙ্কর রূপ দিয়ে আমায় সন্ত্রস্ত করা বন্ধ করে দিন|

22 Then at the sound of your voice I will give answer; or let me put forward my cause for you to give me an answer.তারপর আপনি আমায় ডাকবেন, আমি আপনাকে উত্তর দেবো| অথবা আমায় বলতে দিন এবং আপনি উত্তর দিন|

23 What is the number of my evil-doings and my sins? give me knowledge of them.আমি কতগুলি পাপ করেছি? আমি কি ভুল করেছি? আমাকে আমার পাপ ও অন্যায়গুলি দেখিয়ে দিন|

24 Why is your face veiled from me, as if I was numbered among your haters?ঈশ্বর, কেন আপনি আমায় এড়িয়ে যাচ্ছেন এবং আমাকে আপনার শএু বলে বিবেচনা করছেন?

25 Will you be hard on a leaf in flight before the wind? will you make a dry stem go more quickly on its way?আপনি কি আমায় ভয় দেখাতে চাইছেন? আমি বাতাসে ওড়া একটা শুকনো পাতা মাত্র| আপনি একটা ক্ষুদ্র খড়-কুটোকে আক্রমণ করছেন!

26 For you put bitter things on record against me, and send punishment on me for the sins of my early years;ঈশ্বর, আমার সম্পর্কে আপনি মন্দ কথা বলেন| যখন আমি অল্প বয়স্ক ছিলাম তখনকার পাপের জন্য আপনি আমায় শাস্তি দিচ্ছেন|

27 And you put chains on my feet, watching all my ways, and making a limit for my steps;আপনি আমার পায়ে শিকল পরিযেছেন| আমার প্রতিটি পদক্ষেপ আপনি লক্ষ্য করেন| আমার সকল গতিবিধিই আপনি নজর করেন|

28 Though a man comes to nothing like a bit of dead wood, or like a robe which has become food for the worm.তাই, পচনশীল কাঠের মত, পোকা খাওয়া কাপড়ের মত আমি দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছি|”

Bengali Bible