Bible

Numbers 9:15-22 in Bengali

Numbers 9:15
যেদিন সমাগম তাঁবু অর্থাত্‌ চুক্তির সেই তাঁবু স্থাপিত হল, সেদিন সন্ধ্যায ঈশ্বরের মেঘ সেটিকে আবৃত করল এবং সকাল পর্য়ন্ত পবিত্র তাঁবুর উপরের মেঘকে ঠিক আগুনের মতো দেখাচ্ছিল|

Numbers 9:16
মেঘটি সমস্তক্ষণ পবিত্র তাঁবু আবৃত করত এবং রাত্রে সেটাকে আগুনের মতো দেখাতো|

Numbers 9:17
মেঘটি পবিত্র তাঁবুর ওপর থেকে স্থান পরিবর্তন করলে, ইস্রায়েলীয়রা সেটিকে অনুসরণ করল| যখন মেঘটি থামত তখন ইস্রায়েলীয়রা সেখানেই শিবির স্থাপন করত|

Numbers 9:18
কখন যাত্রা শুরু করতে হবে, কখন থামতে হবে এবং কখন শিবির স্থাপন করতে হবে সে ব্যাপারে ইস্রায়েলের লোকদের প্রভু এই রাস্তাই দেখিয়েছিলেন| যতক্ষণ পর্য়ন্ত পবিত্র তাঁবুর উপরে মেঘ থাকত, ততক্ষণ পর্য়ন্ত লোকরা সেই একই জায়গায় শিবির স্থাপন করে বসবাস করত|

Numbers 9:19
কোনো কোনো সমযে পবিত্র তাঁবুর ওপরে দীর্ঘ সময় ধরে মেঘ থাকতো| ইস্রায়েলীয়রা প্রভুর আদেশ পালন করত এবং সেই স্থান ত্যাগ করত না|

Numbers 9:20
কোনো সমযে আবার অল্প কযেকদিনের জন্যে পবিত্র তাঁবুর উপরে মেঘ থাকতো| সুতরাং লোকরা প্রভুর আদেশ পালন করত - যখন মেঘ চলতে শুরু করত, তখন তারাও সেই মেঘকে অনুসরণ করত|

Numbers 9:21
কোনো সময় আবার মাত্র এক রাত্রির জন্য মেঘ স্থায়ী হত পরদিন সকালেই আবার চলতে শুরু করত| সুতরাং লোকরা তাদের জিনিসপত্র এক জায়গায় জড়ো করে মেঘকে অনুসরণ করত| দিনের বেলায অথবা রাত্রিতে যখনই মেঘ চলতে শুরু করত তখনই লোকরা তাকে অনুসরণ করত|

Numbers 9:22
যদি সেই মেঘ দুদিন অথবা এক মাস অথবা এক বছরের জন্য পবিত্র তাঁবুর উপরে স্থায়ী হত তখনও লোকরা প্রভুর আদেশ পালন করত| তারা সেই জায়গায় থাকত এবং সেই স্থান থেকে মেঘ না সরে যাওয়া পর্য়ন্ত সেই স্থান তারা ত্যাগ করত না| এরপর মেঘ সেই জায়গা থেকে উঠে চলতে শুরু করলে, লোকরাও চলতে শুরু করত|

Bengali Bible