Bible

Numbers 2 - BBE (Bengali)

1 And the Lord said to Moses and Aaron,প্রভু মোশি এবং হারোণকে বললেন:

2 The children of Israel are to put up their tents in the order of their families, by the flags of their fathers' houses, facing the Tent of meeting on every side.“ইস্রায়েলীয়র সমাগম তাঁবুর চারপাশে কিছুটা দূরত্ব রেখে তাদের শিবির তৈরী করবে| প্রত্যেক ব্যক্তি তার গোষ্ঠীর নিজস্ব পতাকার কাছে শিবির স্থাপন করবে|”

3 Those whose tents are on the east side, looking to the dawn, will be round the flag of the children of Judah, with Nahshon, the son of Amminadab, as their chief.“পূর্বদিকে, যে দিকে সূর্য়োদয হয়, সেদিকে থাকবে যিহূদার শিবিরের পতাকা| যিহূদার লোকরা এই পতাকার কাছেই শিবির স্থাপন করবে| অম্মীনাদবের পুত্র নহশোন হলেন যিহূদার লোকদের নেতা|

4 The number of his army was seventy-four thousand, six hundred.তার দলে পুরুষের সংখ্যা 74,600 জন|

5 And nearest to him will be the tribe of Issachar, with Nethanel, the son of Zuar, as their chief.“যিহূদা পরিবারগোষ্ঠীর ঠিক পরেই ইষাখরের পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে| সূযারের পুত্র নথনেল ইষাখরের লোকদের নেতা|

6 The number of his army was fifty-four thousand, four hundred.তার দলে পুরুষের সংখ্যা ছিল 54,400 জন|

7 After him, the tribe of Zebulun, with Eliab, the son of Helon, as their chief.“যিহূদার পরিবারগোষ্ঠীর ঠিক পরেই সবূলূনের পরিবারগোষ্ঠীও শিবির স্থাপন করবে| হেলোনের পুত্র ইলীয়াব সবূলূনের লোকদের নেতা|

8 The number of his army was fifty-seven thousand, four hundred.তার দলে পুরুষের সংখ্যা 57,400 জন|

9 The number of all the armies of Judah was a hundred and eighty-six thousand, four hundred. They go forward first.“যিহূদার শিবিরের মোট লোকসংখ্যা 1,86,400 জন| এদের বিভিন্ন পরিবারগোষ্ঠীতে বিভক্ত করা হয়েছে| স্থানান্তরে ভ্রমণ করার সময় যিহূদার গোষ্ঠী প্রথমে অগ্রসর হবে|

10 On the south side is the flag of the children of Reuben, in the order of their armies, with Elizur, the son of Shedeur, as their chief.“পবিত্র তাঁবুর দক্ষিণ দিকে রূবেণের শিবিরের পতাকা থাকবে| প্রত্যেক গোষ্ঠী তার পতাকার কাছে শিবির স্থাপন করবে| শদেযূরের পুত্র ইলীষুর হলেন রূবেণের লোকদের নেতা|

11 The number of his army was forty-six thousand, five hundred.এই দলে পুরুষের সংখ্যা ছিল 46,500 জন|

12 And nearest to him, the tribe of Simeon, with Shelumiel, the son of Zurishaddai, as their chief.“রূবেণের পরিবারগোষ্ঠীর ঠিক পরেই শিমিযোনের পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে| সূরীশদ্দেযের পুত্র শলুমীযেল হলেন শিমিযোনের লোকদের নেতা|

13 The number of his army was fifty-nine thousand, three hundred.এই দলে পুরুষের সংখ্যা ছিল 59,300 জন|

14 Then the tribe of Gad, with Eliasaph, son of Reuel, as their chief.“রূবেণের লোকদের শিবিরের ঠিক পরেই গাদের পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে| দ্য়ুযেলের পুত্র ইলীয়াসফ হলেন গাদের লোকদের নেতা|

15 The number of his army was forty-five thousand, six hundred and fifty.এই দলে পুরুষের সংখ্যা ছিল 45,650 জন|

16 The number of all the armies of Reuben together came to a hundred and fifty-one thousand, four hundred and fifty. They go forward second.“রূবেণের শিবিরের এই গোষ্ঠীগুলির মোট পুরুষের সংখ্যা 1,51,450 জন| স্থানান্তরে ভ্রমণকালে রূবেণের শিবিরের লোকরা দ্বিতীয় স্থানে থাকবে|

17 Then the Tent of meeting is to go forward, with the tents of the Levites, in the middle of the armies; in the same order as their tents are placed, they are to go forward, every man under his flag.“ভ্রমণকালে লেবীয় লোকরা রূবেণের লোকদের ঠিক পরেই থাকবে| অন্যান্য শিবিরের মাঝখানে সমাগম তাঁবু তাদের সঙ্গেই থাকবে| এমনকি ভ্রমণের সময়ও লোকরা তাদের শিবিরগুলি একই ক্রমানুসারে স্থাপন করবে| প্রত্যেক ব্যক্তি তার পারিবারিক পতাকার কাছে থাকবে|

18 On the west side will be the flag of the children of Ephraim, with Elishama, the son of Ammihud, as their chief.“ইফ্রয়িম শিবিরের পতাকা পশ্চিম দিকে থাকবে| ইফ্রয়িমের পরিবারগোষ্ঠী এই পতাকার কাছেই শিবির স্থাপন করবে| অম্মীহূদের পুত্র ইলীশামা হল ইফ্রয়িমের লোকদের নেতা|

19 The number of his army was forty thousand, five hundred.এই দলে পুরুষের সংখ্যা 40,500 জন|

20 And by him the tribe of Manasseh with Gamaliel, the son of Pedahzur, as their chief.“ইফ্রয়িমের পরিবারের ঠিক পরেই মনঃশি পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে| পদাহসূরের পুত্র গমলীযেল হলেন মনঃশি লোকদের নেতা|

21 The number of his army was thirty-two thousand, two hundred.এই দলে পুরুষের সংখ্যা ছিল 32,200 জন|

22 Then the tribe of Benjamin, with Abidan, the son of Gideoni, as their chief.“ইফ্রয়িমের পরিবারের ঠিক পরেই বিন্যামীনের পরিবারগোষ্ঠীও শিবির স্থাপন করবে| গিদিযোনির পুত্র অবীদান হল বিন্যামীনের লোকদের দলপতি|

23 The number of his army was thirty-five thousand, four hundred.এই দলে পুরুষের সংখ্যা ছিল 35,400 জন|

24 The number of all the armies of Ephraim was a hundred and eight thousand, one hundred. They go forward third.“ইফ্রয়িমের শিবিরে সেনাদল হিসাবে যাদের গণনা করা হয়েছিল তাদের মোট পুরুষের সংখ্যা 1,08,100 জন| স্থানান্তরে ভ্রমণকালে এদের পরিবার তৃতীয় স্থানে থাকবে|

25 On the north side will be the flag of the children of Dan, with Ahiezer, the son of Ammishaddai, as their chief.“দানের শিবিরের পতাকা তাঁবুর উত্তর দিকে থাকবে| দানের পরিবারগোষ্ঠী এই শিবিরেই থাকবে| অম্মীশদ্দযের পুত্র অহীযেষর হল দানের লোকদের নেতা|

26 The number of his army was sixty-two thousand, seven hundred.এই গোষ্ঠীর পুরুষের সংখ্যা ছিল 62,700 জন|

27 Nearest to him will be the tribe of Asher, with Pagiel, the son of Ochran, as their chief.“আশের পরিবারগোষ্ঠীর লোকরা দানের পরিবারগোষ্ঠীর ঠিক পরেই শিবির স্থাপন করবে| অক্রণের পুত্র পগীযেল হলেন আশেরের লোকদের নেতা|

28 The number of his army was forty-one thousand, five hundred;এই দলে পুরুষের সংখ্যা ছিল 41,500 জন|

29 Then the tribe of Naphtali, with Ahira, the son of Enan, as their chief.“নপ্তালির পরিবারগোষ্ঠী দানের গোষ্ঠীর ঠিক পরেই শিবির স্থাপন করবে| ঐননের পুত্র অহীরঃ হল নপ্তালির লোকদের নেতা|

30 The number of his army was fifty-three thousand, four hundred.এই দলে পুরুষের সংখ্যা ছিল 53,400 জন|

31 The number of all the armies in the tents of Dan was a hundred and fifty-seven thousand, six hundred. They will go forward last, by their flags.দানের শিবিরের মোট পুরুষের সংখ্যা 1,57,600 জন| স্থানান্তরে ভ্রমণকালে এরা সকলের শেষে থাকবে| প্রত্যেক ব্যক্তি তার পারিবারিক পতাকার সঙ্গে থাকবে|”

32 These are all who were numbered of the children of Israel, in the order of their fathers' families: all the armies in their tents together came to six hundred and three thousand, five hundred and fifty.সুতরাং এরাই হল ইস্রায়েলের জনগণ| পরিবার অনুসারে তাদের গণনা করা হতো| শিবিরে গোষ্ঠী অনুসারে গণনাকৃত ইস্রায়েলের মোট পুরুষের সংখ্যা 6,03,550 জন|

33 But the Levites were not numbered among the children of Israel, as the Lord said to Moses.মোশি প্রভুর কথা মান্য করল এবং ইস্রায়েলের অন্যান্য লোকদের সঙ্গে লেবীয় লোকদের গণনা করল না|

34 So the children of Israel did as the Lord said to Moses, so they put up their tents by their flags, and they went forward in the same order, by their families, and by their fathers' houses.প্রভু মোশিকে যা যা বলেছিলেন, ইস্রায়েলের লোকরা তার প্রত্যেকটিই পালন করেছিল| প্রত্যেক গোষ্ঠী তার নিজস্ব পতাকার কাছেই শিবির স্থাপন করত এবং প্রত্যেক ব্যক্তি তার পরিবার ও পরিবারগোষ্ঠীর সঙ্গেই যাত্রা করত|

Bengali Bible