Numbers 12 - DBY (Bengali)
1 And Miriam and Aaron spoke against Moses because of the Ethiopian woman whom he had taken; for he had taken a Cushite as wife.মরিযম এবং হারোণ মোশির বিরুদ্ধে কথা বলতে শুরু করল| কারণ মোশি একজন কুশীযা মহিলাকে বিবাহ করেছিল| তারা মনে করেছিল যে মোশির পক্ষে একজন কুশীযা মহিলাকে বিবাহ করা ঠিক হয় নি|
2 And they said, Has Jehovah indeed spoken only to Moses? has he not spoken also to us? And Jehovah heard it.তারা নিজেদের মধ্যে বলাবলি করল, “প্রভু লোকের সঙ্গে কথা বলার জন্য কি কেবল মোশিকেই ব্যবহার করেছেন| প্রভু কি আমাদের মাধ্যমেও কথা বলেন নি?”প্রভু এই কথাগুলো শুনলেন|
3 But the man Moses was very meek, above all men that were upon the face of the earth.(মোশি খুব নম্র ছিল| পৃথিবীতে যে কোনো মানুষের থেকে সে বেশী নম্র ছিল|)
4 Then Jehovah spoke suddenly to Moses, and to Aaron, and to Miriam, Come out ye three unto the tent of meeting. And they went out, they three.হঠাত্ই প্রভু এলেন এবং মোশি, হারোণ এবং মরিযমের সঙ্গে কথা বললেন| প্রভু বললেন, “তোমরা তিনজন এখন সমাগম তাঁবুতে এসো|”সুতরাং মোশি, হারোণ এবং মরিযম পবিত্র তাঁবুতে গেল|
5 And Jehovah came down in the pillar of the cloud, and stood at the entrance of the tent, and called Aaron and Miriam; and they both came forth.প্রভু মেঘ স্তম্ভের মধ্যে নেমে এলেন এবং পবিত্র তাঁবুর প্রবেশ পথে এসে দাঁড়ালেন| প্রভু ডাকলেন, “হারোণ এবং মরিযম!” হারোণ এবং মরিযম তখন বেরিয়ে এল|
6 And he said, Hear now my words: If there be a prophet among you, I Jehovah will make myself known to him in a vision, I will speak to him in a dream.ঈশ্বর বললেন, “আমার কথা শোনো! তোমাদের মধ্যে ভাববাদী থাকবে| আমি প্রভু দর্শনে তাদের দেখা দেবো| আমি তাদের সঙ্গে স্বপ্নে কথা বলবো|
7 Not so my servant Moses: he is faithful in all my house.কিন্তু আমার দাস মোশি সেরকম নয়| মোশি আমার বিশ্বস্ত সেবক| আমার বাড়ীর প্রত্যেকেই তাকে বিশ্বাস করে|
8 Mouth to mouth do I speak to him openly, and not in riddles; and the form of Jehovah doth he behold. Why then were ye not afraid to speak against my servant, against Moses?আমি যখন তার সঙ্গে কথা বলি, তখন তার সঙ্গে মুখোমুখি কথা বলি| আমি এমন কোনো ধাঁধার সাহায্য নিই না যার ভেতরে কোনো অর্থ লুকিয়ে আছে; আমি তাকে যে জিনিস জানাতে চাই সেটা আমি তাকে পরিষ্কারভাবে দেখিয়ে দিই| এবং মোশি প্রভুর সেই প্রতিমূর্ত্তির দিকে তাকিযে থাকতে পারে| সুতরাং আমার সেবক মোশির বিরুদ্ধে কথা বলার সাহস তোমাদের কি করে হল?
9 And the anger of Jehovah was kindled against them, and he went away;প্রভু তাদের প্রতি ক্রুদ্ধ হলেন, তাই তাদের ত্যাগ করলেন|
10 and the cloud departed from off the tent. And behold, Miriam was leprous as snow; and Aaron turned toward Miriam, and behold, she was leprous.পবিত্র তাঁবু থেকে মেঘ উপরে উঠলে দেখা গেল মরিযমের চামড়া হিমের মত সাদা| হারোণ ঘুরে মরিযমের দিকে তাকিযে দেখল, তার শরীরের চামড়ার রং তুষারের মতো সাদা| তার মারাত্মক চামড়ার রোগ হয়েছে|
11 Then Aaron said to Moses, Alas, my lord, I beseech thee, lay not this sin upon us, wherein we have been foolish, and have sinned!তখন হারোণ মোশির কাছে অনুনয় করে বলল, “মহাশয়, দয়া করুন, আমরা মুর্খের মতো যে কাজ করেছিলাম তার জন্য আমাদের ক্ষমা করুন|
12 Let her not be as one stillborn, half of whose flesh is consumed when he comes out of his mother's womb.মৃত অবস্থার জন্ম হয়েছে এমন একটি শিশুর মতো তাকে তার শরীরের চামড়া হারাতে দেবেন না|” (কখনও কখনও এক একটি শিশুর জন্ম হয় যাদের শরীরের অর্ধেক চামড়া ক্ষযে গেছে|)
13 And Moses cried to Jehovah, saying, O ùGod, heal her, I beseech thee!এই কারণে মোশি ঈশ্বরের কাছে প্রার্থনা করল, “ঈশ্বর, দয়া করে মরিযমকে এই অসুস্থতা থেকে আরোগ্য় করুন!”
14 And Jehovah said to Moses, But had her father anyways spat in her face, should she not be shamed seven days? She shall be shut outside the camp seven days, and afterwards she shall be received in [again].প্রভু মোশিকে উত্তর দিলেন, “যদি তার পিতা তার মুখে থুথু ফেলে, তাহলে সে সাতদিনের জন্যে লজ্জিত থাকত না? সুতরাং তাকে সাত দিনের জন্য শিবিরের বাইরে রাখো| ঐ সমযের পরে, সে সুস্থ হয়ে উঠবে| তখন সে শিবিরে ফিরে আসতে পারে|”
15 And Miriam was shut outside the camp seven days; and the people did not journey till Miriam was received in [again].সুতরাং তারা মরিযমকে সাত দিনের জন্যে শিবিরের বাইরে নিয়ে গেল এবং লোকরাও সেই জায়গা থেকে আর এগোলো না, যতক্ষণ পর্য়ন্ত তাকে আবার শিবিরে ফিরিযে না নিয়ে আসা হল|
16 And afterwards the people journeyed from Hazeroth, and encamped in the wilderness of Paran.এরপর লোকরা হত্সেরোত্ ত্যাগ করে পারণ মরুভূমির উদ্দেশ্যে গমন করল এবং ঐ মরুভূমিতেই শিবির স্থাপন করল|
Bengali Bible