Matthew 3 - WEB (Bengali)
1 In those days, John the Baptizer came, preaching in the wilderness of Judea, saying,সেই সময় বাপ্তিস্মদাতা য়োহন এসে যিহূদিয়ার প্রান্তর এলাকায় প্রচার করতে লাগলেন৷
2 "Repent, for the Kingdom of Heaven is at hand!"তিনি বললেন, ‘তোমরা মন ফেরাও, দেখ স্বর্গরাজ্য এসে পড়ল৷’
3 For this is he who was spoken of by Isaiah the prophet, saying, "The voice of one crying in the wilderness, Make ready the way of the Lord, Make his paths straight."এই য়োহনের বিষয়েই ভাববাদী যিশাইয় বলেছিলেন: ‘প্রান্তরে এক উচ্চ রব শোনা যাচ্ছে, ‘তোমরা প্রভুর পথ প্রস্তুত কর; য়ে পথ দিয়ে তিনি যাবেন তা সমান কর৷’ যিশাইয় 40 :3
4 Now John himself wore clothing made of camel's hair, with a leather belt around his waist. His food was locusts and wild honey.য়োহন উটের লোমের তৈরী পোশাক পরতেন, কোমরে চামড়ার বেল্ট বাঁধতেন৷পঙ্গপালও বনমধু ছিল তাঁর খাদ্য৷
5 Then people from Jerusalem, all of Judea, and all the region around the Jordan went out to him.জেরুশালেম, সমগ্র যিহূদিয়া ও যর্দনের আশপাশের অঞ্চলের লোকেরা প্রান্তরে তাঁর কাছে আসতে লাগল৷
6 They were baptized by him in the Jordan, confessing their sins.তারা এসে নিজেদের পাপ স্বীকার করত আর তিনি তাদের যর্দন নদীতে বাপ্তাইজ করতেন৷
7 But when he saw many of the Pharisees and Sadducees coming for his baptism, he said to them, "You offspring of vipers, who warned you to flee from the wrath to come?য়োহন যখন দেখলেন য়ে অনেক ফরীশীও সদ্দূকীতাঁর কাছে বাপ্তিস্মের জন্য আসছে, তখন তিনি তাদের বললেন, ‘তোমরা সাপের বাচ্চারা! ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে নিষ্কৃতি পাবার জন্য কে তোমাদের চেতনা দিল?
8 Therefore bring forth fruit worthy of repentance!তোমরা কাজে দেখাও, যাতে বোঝা যায় য়ে তোমরা সত্যিই মন ফিরিয়েছ৷
9 Don't think to yourselves, 'We have Abraham for our father,' for I tell you that God is able to raise up children to Abraham from these stones.আর নিজেরা মনে মনে একথা চিন্তা করে গর্ব করো না য়ে, ‘আমাদের পিতৃপুরুষ অব্রাহাম৷’ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলিকেও অব্রাহামের সন্তানে পরিণত করতে পারেন৷
10 "Even now the axe lies at the root of the trees. Therefore, every tree that doesn't bring forth good fruit is cut down, and cast into the fire.প্রতিটি গাছের গোড়াতে কুড়ুল লাগানোই আছে৷ আর য়ে গাছে ভাল ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে৷’
11 I indeed baptize you in water for repentance, but he who comes after me is mightier than I, whose shoes I am not worthy to carry. He will baptize you in the Holy Spirit.{TR and NU add "and with fire"}‘তোমরা মন ফিরিয়েছ বলে আমি তোমাদের জলে বাপ্তাইজ করছি৷ আমার পরে একজন আসছেন, যিনি আমার থেকে মহান, তাঁর জুতো জোড়া বইবার য়োগ্যও আমি নই ৷ তিনি পবিত্র আত্মায় ও আগুনে তোমাদের বাপ্তাইজ করবেন৷
12 His winnowing fork is in his hand, and he will thoroughly cleanse his threshing floor. He will gather his wheat into the barn, but the chaff he will burn up with unquenchable fire."তাঁর কুলা তাঁর হাতেই আছে, তাঁর খামার তিনি পরিষ্কার করবেন৷ তিনি তাঁর গম গোলায় তুলবেন৷ কিন্তু য়ে আগুন কখনও নেভে না সেই আগুনে তূষ পুড়িয়ে ফেলবেন৷’
13 Then Jesus came from Galilee to the Jordan to John, to be baptized by him.সেই সময় যীশু গালীল থেকে যর্দন নদীর ধারে এলেন৷ তিনি য়োহনের কাছে বাপ্তিস্মের জন্য এগিয়ে গেলেন৷
14 But John would have hindered him, saying, "I need to be baptized by you, and you come to me?"কিন্তু য়োহন তাঁকে বাধা দিতে চেষ্টা করলেন৷ য়োহন বললেন, ‘আমারই বরং আপনার কাছে বাপ্তাইজ হওয়া উচিত৷ আর আপনি কি না আমার কাছে এসেছেন?’
15 But Jesus, answering, said to him, "Allow it now, for this is the fitting way for us to fulfill all righteousness." Then he allowed him.এর উত্তরে যীশু তাঁকে বললেন, ‘এখন এরকমই হতে দাও, কারণ ঈশ্বরের ইচ্ছা এই ভাবেই আমাদের পূর্ণ করা উচিত৷’ তখন য়োহন যীশুকে বাপ্তাইজ করতে রাজী হলেন৷
16 Jesus, when he was baptized, went up directly from the water: and behold, the heavens were opened to him. He saw the Spirit of God descending as a dove, and coming on him.যীশু বাপ্তাইজিত হয়ে জল থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে তাঁর সামনে আকাশ খুলে গেল, আর তিনি দেখলেন ঈশ্বরের আত্মা কপোতের মতো নেমে তাঁর ওপরে আসছেন৷
17 Behold, a voice out of the heavens said, "This is my beloved Son, with whom I am well pleased."স্বর্গ থেকে একটি স্বর শোনা গেল, সেই স্বর বলল, ‘এই আমার প্রিয় পুত্র, এর প্রতি আমি অত্যন্ত প্রীত৷’
Bengali Bible