Matthew 15 - DBY (Bengali)
1 Then the scribes and Pharisees from Jerusalem come up to Jesus, saying,জেরুশালেম থেকে কয়েকজন ফরীশী ও ব্যবস্থার শিক্ষক যীশুর সঙ্গে দেখা করতে এলেন৷ তাঁরা যীশুকে বললেন,
2 Why do thy disciples transgress what has been delivered by the ancients? for they do not wash their hands when they eat bread.‘আমাদের পিতৃপুরুষরা য়ে নিয়ম আমাদের দিয়েছেন, আপনার অনুগামীরা কেন তা মেনে চলে না? খাওয়ার আগে তারা ঠিকমতো হাত ধোয় না!’
3 But he answering said to them, Why do *ye* also transgress the commandment of God on account of your traditional teaching?এর উত্তরে যীশু তাঁদের বললেন, ‘তোমাদের পরম্পরাগত আচার পালনের জন্য তোমরাই বা কেন ঈশ্বরের আদেশ অমান্য করো?
4 For God commanded saying, Honour father and mother; and, He that speaks ill of father or mother, let him die the death.কারণ ঈশ্বর বলেছেন, ‘তোমরা বাবা-মাকে সম্মান করো৷’আর ‘য়ে কেউ তার বাবা-মার নিন্দা করবে তার মৃত্যুদণ্ড হবে৷’
5 But *ye* say, Whosoever shall say to his father or mother, It is a gift, whatsoever [it be] by which [received] from me thou wouldest be profited:কিন্তু তোমরা বলে থাকো, কেউ যদি তার বাবা কিংবা মাকে বলে, ‘আমি তোমাদের কিছুই সাহায্য করতে পারব না, কারণ তোমাদের দেবার মত যা কিছু সব আমি ঈশ্বরের উদ্দেশ্যে দানস্বরূপ উত্সর্গ করেছি,’
6 and he shall in no wise honour his father or his mother; and ye have made void the commandment of God on account of your traditional teaching.তবে বাবা মায়ের প্রতি তার কর্তব্য কিছু থাকে না৷ তাই তোমাদের পরম্পরাগত রীতির দ্বারা তোমরা ঈশ্বরের আদেশ মূল্যহীন করেছ৷
7 Hypocrites! well has Esaias prophesied about you, saying,তোমরা হলে ভণ্ড! ভাববাদী যিশাইয় তোমাদের বিষয়ে ঠিকই ভাববাণী করেছেন:
8 This people honour me with the lips, but their heart is far away from me;‘এই লোকগুলো মুখেই আমায় সম্মান করে, কিন্তু তাদের অন্তর আমার থেকে অনেক দূরে থাকে৷
9 but in vain do they worship me, teaching [as] teachings commandments of men.এরা আমার য়ে উপাসনা করে তা মিথ্যা, কারণ এরা য়ে শিক্ষা দেয় তা মানুষের তৈরী কতকগুলি নিয়ম মাত্র৷'" যিশাইয় 29:13
10 And having called to [him] the crowd, he said to them, Hear and understand:এরপর যীশু লোকদের তাঁর কাছে ডেকে বললেন, ‘আমি যা বলি তা শোন ও তা বুঝে দেখ৷
11 Not what enters into the mouth defiles the man; but what goes forth out of the mouth, this defiles the man.মানুষ যা খায় তা মানুষকে অশুচি করে না৷ কিন্তু মুখের ভেতর থেকে যা বের হয়ে আসে, তাইমানুষকে অশুচি করে৷’
12 Then his disciples, coming up, said to him, Dost thou know that the Pharisees, having heard this word, have been offended?তখন যীশুর শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, ‘আপনি কি জানেন ফরীশীরা আপনার এই কথা শুনে অপমান বোধ করছেন?’
13 But he answering said, Every plant which my heavenly Father has not planted shall be rooted up.এর উত্তরে যীশু বললেন, ‘য়ে চারাগুলি আমার স্বর্গের পিতা লাগাননি, সেগুলি উপড়ে ফেলা হবে৷
14 Leave them alone; they are blind leaders of blind: but if blind lead blind, both will fall into a ditch.তাই ওদের কথা বাদ দাও৷ ওরা নিজেরা অন্ধ, ওরা আবার অন্য অন্ধদের পথ দেখাচ্ছে৷ দেখ, অন্ধ যদি অন্ধকে পথ দেখাতে যায়, তবে দুজনেইগর্তে পড়বে৷’
15 And Peter answering said to him, Expound to us this parable.তখন পিতর যীশুকে বললেন, ‘আপনি যা বললেন, তার অর্থ আমাদের বুঝিয়ে দিন৷’
16 But he said, Are *ye* also still without intelligence?যীশু বললেন, ‘তোমরাও কি এখনও বুঝতে পারছ না?
17 Do ye not yet apprehend, that everything that enters into the mouth finds its way into the belly, and is cast forth into the draught?তোমরা কি বোঝ না য়ে, যা কিছু মুখের মধ্যে যায় তা উদরে গিয়ে পৌঁছায় ও পরে তা বেরিয়ে পায়খানায় পড়ে৷
18 but the things which go forth out of the mouth come out of the heart, and those defile man.কিন্তুমুখেরমধ্য থেকে যা বের হয় তা মানুষের অন্তর থেকেই বের হয় আর তাই মানুষকে অশুচি করে তোলে৷
19 For out of the heart come forth evil thoughts, murders, adulteries, fornications, thefts, false witnessings, blasphemies;আমি একথা বলছি কারণ মানুষের অন্তর থেকেইসমস্ত মন্দচিন্তা, নরহত্যা, ব্যভিচার, য়ৌনপাপ, চুরি, মিথ্যা সাক্ষ্য ও নিন্দা বার হয়৷
20 these are the things which defile man; but the eating with unwashen hands does not defile man.এসবইমানুষকে অশুচি করে, কিন্তু হাত না ধুয়ে খেলে মানুষ অশুচি হয় না৷’
21 And Jesus, going forth from thence, went away into the parts of Tyre and Sidon;এরপর যীশু সেইজায়গা ছেড়ে সোর ও সীদোন অঞ্চলে গেলেন৷
22 and lo, a Canaanitish woman, coming out from those borders, cried [to him] saying, Have pity on me, Lord, Son of David; my daughter is miserably possessed by a demon.একজন কনান দেশীয় স্ত্রীলোক সেইঅঞ্চল থেকে এসে চিত্কার করে বলতে লাগল, ‘হে প্রভু, দায়ূদের পুত্র, আমাকে দয়া করুন৷ একটা ভূত আমার মেয়ের ওপর ভর করেছে, তাতে সে ভয়ানক যন্ত্রণা পাচ্ছে৷’
23 But he did not answer her a word. And his disciples came to [him] and asked him, saying, Dismiss her, for she cries after us.যীশু তাকে একটা কথাও বললেন না, তখন তাঁর শিষ্যরা এসে যীশুকে অনুরোধ করে বললেন, ‘ওকে চলে য়েতে বলুন, কারণ ও চিত্কার করতে করতে আমাদের পিছন পিছন আসছে৷’
24 But he answering said, I have not been sent save to the lost sheep of Israel's house.এর উত্তরে যীশু বললেন, ‘সকলের কাছে নয়, কেবল ইস্রায়েলের হারানো মেষদের কাছে আমাকে পাঠানো হয়েছে৷’
25 But she came and did him homage, saying, Lord, help me.তখন সেই স্ত্রীলোকটি যীশুর কাছে এসে তাঁকে প্রণাম করে বলল, ‘প্রভু, দয়া করে আমায় সাহায্য করুন!’
26 But he answering said, It is not well to take the bread of the children and cast it to the dogs.এর উত্তরে যীশু তাকে বললেন, ‘ছেলেমেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ছুঁড়ে দেওয়া ঠিক নয়৷’
27 But she said, Yea, Lord; for even the dogs eat of the crumbs which fall from the table of their masters.স্ত্রীলোকটি তখন বলল, ‘হ্যাঁ, প্রভু, কিন্তু মনিবদের টেবিল থেকে খাবারের য়ে সব টুকরো পড়ে কুকুরেই তা খায়৷’
28 Then Jesus answering said to her, O woman, thy faith [is] great. Be it to thee as thou desirest. And her daughter was healed from *that* hour.তখন যীশু তাকে বললেন, ‘হে নারী, তোমার বড়ইবিশ্বাস! যাও, তুমি য়েমন চাইছ, তেমনইহোক৷’ আর সেইমুহূর্ত্ত থেকেইতার মেয়েটি সুস্থ হয়ে গেল৷যীশু বহু মানুষকে আরোগ্যদান করলেন
29 And Jesus, going away from thence, came towards the sea of Galilee, and he went up into the mountain and sat down there;এরপর যীশু সেখান থেকে গালীলহ্রদের তীর ধরে চললেন৷ তিনি একটা পাহাড়ের ওপর উঠে সেখানে বসলেন৷
30 and great crowds came to him, having with them lame, blind, dumb, crippled, and many others, and they cast them at his feet, and he healed them:আর বহু লোক সেখানে এসে জড়ো হল, তারা খোঁড়া, অন্ধ, নুলো, বোবা এবং আরও অনেককে সঙ্গে নিয়ে এল৷ তারা ঐসব রোগীদের তাঁর পায়ের কাছে রাখল আর যীশু তাদের সকলকে সুস্থ করলেন৷
31 so that the crowds wondered, seeing dumb speaking, crippled sound, lame walking, and blind seeing; and they glorified the God of Israel.লোকেরা যখন দেখল বোবা কথা বলছে, নূলো সুস্থ সবল হচ্ছে, খোঁড়া চলাফেরা করছে, অন্ধরা দৃষ্টিশক্তি লাভ করছে, তখন তারা আশ্চর্য হয়ে গেল আর ইস্রায়েলের ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগল৷
32 But Jesus, having called his disciples to [him], said, I have compassion on the crowd, because they have stayed with me already three days and they have not anything they can eat, and I would not send them away fasting lest they should faint on the way.যীশু তখন তাঁর শিষ্যদের বললেন, ‘এইলোকদের জন্য আমার মনে কষ্ট হচ্ছে, কারণ এরা আজ তিন দিন হল আমার সঙ্গে সঙ্গে আছে, এদের কাছে আর কোন খাবার নেই৷ এই ক্ষুধার্ত অবস্থায় এদের আমি চলে য়েতে বলতে পারি না, তাহলে হয়তো এরা পথে মুর্ছা যাবে৷’
33 And his disciples say to him, Whence should we have so many loaves in [the] wilderness as to satisfy so great a crowd?তখন শিষ্যরা তাঁকে বললেন, ‘এইনির্জন জায়গায় এত লোককে খাওয়ানোর মতো অতো খাবার আমরা কোথায় পাবো?’
34 And Jesus says to them, How many loaves have ye? But they said, Seven, and a few small fishes.যীশু তাঁদের বললেন, ‘তোমাদের কাছে কটা রুটি আছে?’তারা বললেন, ‘সাতখানা রুটি ও কয়েকটা ছোট মাছ আছে৷’
35 And he commanded the crowds to lie down on the ground;যীশু সেই সব লোককে মাটিতে বসে য়েতে বললেন৷
36 and having taken the seven loaves and the fishes, having given thanks, he broke [them] and gave [them] to his disciples, and the disciples to the crowd.তারপর তিনি সেই সাতটা রুটি ও মাছ কটা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, পরে সেই রুটি টুকরো করে শিষ্যদের হাতে দিলেন, আর শিষ্যরা তা লোকদের দিতে লাগলেন৷
37 And all ate and were filled; and they took up what was over and above of the fragments seven baskets full;লোকেরা সবাইবেশ পেট ভরে খেল৷ টুকরো-টাকরা যা পড়ে রইল, তা তোলা হলে পর তা দিয়ে সাতটাটুকরি ভর্তি হয়ে গেল৷
38 but they that ate were four thousand men, besides women and children.যারা খেয়েছিল তাদের মধ্যে মহিলা ও ছোট ছোট ছেলেমেয়ে বাদ দিয়ে কেবল পুরুষ মানুষের সংখ্যাই ছিল চার হাজার৷
39 And, having dismissed the crowds, he went on board ship and came to the borders of Magadan.এরপর যীশু লোকদের বিদায় দিয়ে নৌকায় উঠে মগদনের অঞ্চলে গেলেন৷
Bengali Bible