Bible

Mark 3 - BBE (Bengali)

1 And he went again into the Synagogue; and there was a man there whose hand was dead.আবার তিনি সমাজ-গৃহে গেলেন৷ সেখানে একটা লোক ছিল, যার একটা হাত পঙ্গু হয়ে গিয়েছিল৷

2 And they were watching him to see if he would make him well on the Sabbath day, so that they might have something against him.তিনি লোকটিকে সুস্থ করেন কি না, তা দেখার জন্য কিছু লোক তাঁর দিকে নজর রাখল, যাতে তাঁর দোষ ধরতে পারে৷

3 And he said to the man, Get up and come forward.যীশু সেই লোকটিকে, যার হাত পঙ্গু হয়ে গেছে তাকে বললেন, ‘সকলের সামনে এসে দাঁড়াও৷’

4 And he said to them, Is it right to do good on the Sabbath or to do evil? to give life or to put to death? But they said nothing.পরে তিনি তাদের বললেন, ‘বিশ্রামবারে লোকের উপকার, না ক্ষতি করা, কোনটি বিধিসম্মত? জীবন রক্ষা করা না জীবন নষ্ট করা, কোনটি বিধিসম্মত? কিন্তু তারা চুপ করে থাকল৷

5 And looking round on them he was angry, being sad because of their hard hearts; and he said to the man, Put out your hand. And he put it out, and his hand was made well.তখন তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের চারিদিকে তাকালেন এবং তাদের কঠোর মনের জন্য দুঃখ প্রকাশ করে সেই লোকটিকে বললেন, ‘তোমার হাত বাড়াও৷’ সে তার হাত বাড়িয়ে দিলে তার হাত ভাল হয়ে গেল৷

6 And the Pharisees went out, and straight away made designs with the Herodians about how they might put him to death.ফরীশীরা বেরিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে হেরোদীয়দের সাথে যীশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল, য়ে কেমন করে তাঁকে হত্যা করতে পারে৷

7 And Jesus went away with his disciples to the sea, and a great number from Galilee came after him: and from Judaea,যীশু তাঁর শিষ্যদের নিয়ে গালীল হ্রদের দিকে গেলেন৷ গালীল, যিহূদিযা, জেরুশালেম, ইদোম এমন কি যর্দন নদীর অপর পারে সোর ও সীদোন থেকে বহুলোক তাঁদের পিছনে পিছনে এল৷

8 And from Jerusalem, and from Idumaea, and the other side of Jordan, and the country about Tyre and Sidon, a great number, hearing what great things he did, came to him.তিনি য়ে সমস্ত অলৌকিক কাজ করেছিলেন তা শুনে এই বিশাল জনতা তাঁর কাছে এসেছিল৷

9 And he made a request to his disciples to have a little boat ready for him, so that he might not be crushed by the people;যাতে ভীড়ের চাপ তাঁর ওপরে না পড়ে, তাই তিনি শিষ্যদের তাঁর জন্য একটা ছোট নৌকা প্রস্তুত রাখতে বললেন৷

10 For he had made such a great number well that all those who were diseased were falling down before him for the purpose of touching him.তিনি বহুলোককে সুস্থ করেছিলেন, তাই সমস্ত রোগী তাঁকে স্পর্শ করার জন্য ঠেলাঠেলি করছিল৷

11 And the unclean spirits, whenever they saw him, went down before him, crying out, and saying, You are the Son of God.অশুচি আত্মায় পাওযা রোগীরা তাঁকে দেখতে পেলেই তাঁর পায়ের সামনে পড়ে চেঁচিয়ে বলত, ‘আপনি ঈশ্বরের পুত্র৷’

12 And he gave them special orders not to say who he was.কিন্তু তিনি তাদের কঠোরভাবে তিরস্কার করতেন যাতে তারা তাঁর পরিচয় না দেয়৷

13 And he went up into the mountain, and sent for those whom it was his pleasure to have with him: and they went to him.তারপর তিনি পাহাড়ের ওপরে উঠে নিজের ইচ্ছামতো কিছু লোককে কাছে ডাকলে তাঁরা তাঁর কাছে এলেন৷

14 And he took twelve to be with him, so that he might send them out as preachers,আর তিনি বারোজনকে প্রেরিত পদে নিযোগ করলেন য়েন তাঁরা তাঁর সাথে সাথে থাকে এবং বাক্য প্রচারের জন্য য়েন তিনি তাঁদের পাঠাতে পারেন৷

15 And give them the power of driving out evil spirits:তাঁদের তিনি ভূত ছাড়াবার ক্ষমতাও দিলেন৷

16 To Simon he gave the second name of Peter;তিনি য়ে বারোজনকে মনোনীত করেন তাঁদের নাম শিমোন যাকে তিনি নাম দিলেন পিতর;

17 And to James, the son of Zebedee, and John, the brother of James, he gave the second name of Boanerges, which is, Sons of thunder:যাকোব যিনি সিবদিয়ের ছেলে এবং যাকোবের ভাই য়োহন; যাদের তিনি নাম দিয়েছিলেন, বোনেরগশ যার অর্থ ‘মেঘধ্বনির পুত্র৷’

18 And Andrew, and Philip, and Bartholomew, and Matthew, and Thomas, and James, the son of Alphaeus, and Thaddaeus, and Simon the Zealot;আন্দরিয়, ফিলিপ, বর্থলময়, মথি, থোমা, আলফেয়ের ছেলে যাকোব, থদ্দেয়, দেশ-ভক্ত,দলের শিমোন

19 And Judas Iscariot, who was false to him.এবং যিহূদা ঈষ্করিযোতীয় য়ে যীশুকে শত্রুর হাতে ধরিয়ে দিয়েছিল৷

20 And he went into a house. And the people came together again, so that they were not even able to take bread.তিনি ঘরে ফিরে এলে সেখানে আবার এত লোকের ভীড় হল, য়ে তাঁরা খেতেও সময় পেলেন না৷

21 And when his friends had news of it, they went out to get him, saying, He is off his head.যীশুর বাড়ির লোকরা এইসব বিষয় জানতে পেরে তাঁকে বাড়ি নিয়ে যাবার জন্য এলেন, কারণ লোকরা বলছিল য়ে তিনি পাগল হয়ে গেছেন৷

22 And the scribes who came down from Jerusalem, said, He has Beelzebub, and, By the ruler of evil spirits he sends evil spirits out of men.জেরুশালেম থেকে য়ে ব্যবস্থার শিক্ষকরা এসেছিলেন তাঁরা বললেন, ‘যীশুকে বেলসবুবে পেয়েছে, ভুতদের রাজার সাহায্যে যীশু ভূত ছাড়ায়৷’

23 And turning to them, he said to them in the form of a story, How is it possible for Satan to put out Satan?তখন তিনি তাদের কাছে ডেকে দৃষ্টান্ত দিয়ে বলতে শুরু করলেন, ‘কেমন করে শয়তান নিজে শয়তানকে ছাড়াতে পারে?

24 If there is division in a kingdom, that kingdom will come to destruction;কোন রাজ্য যদি নিজের বিপক্ষে নিজে ভাগ হয়ে যায়, তবে সেই রাজ্য টিকতে পারে না৷

25 And if there is division in a house, that house will come to destruction;আবার কোন পরিবারে যদি পারিবারিক কলহ শুরু হয়, তবে সেই পরিবার এক থাকতে পারে না৷

26 And if Satan is at war with himself, and there is division in him, he will not keep his place but will come to an end.আবার শয়তান যদি নিজের বিরুদ্ধেই নিজে দাঁড়ায় তবে সেও টিকতে পারে না, তার শেষ হবেই৷

27 But no one is able to go into the house of the strong man and take his goods, without first putting cords round the strong man, and then he will take his goods.কেউই একজন শক্তিশালী মানুষের বাড়িতে ঢুকে তার দ্রব্য লুঠ করতে পারে না, যদি না সে সেই শক্তিশালী লোকটিকে আগে বাঁধে৷ আর বাঁধার পরই সে তার ঘর লুঠ করতে পারে৷

28 Truly, I say to you, The sons of men will have forgiveness for all their sins and for all the evil words they say:আমি তোমাদের সত্যি বলছি, মানুষ য়ে সমস্ত পাপ এবং ঈশ্বরের নিন্দা করে সেই সমস্ত পাপের ক্ষমা হতে পারে;

29 But whoever says evil things against the Holy Spirit will never have forgiveness, but the evil he has done will be with him for ever:কিন্তু যদি কেউ পবিত্র আত্মার নিন্দা করে তবে তার ক্ষমা নেই, তার পাপ চিরস্থাযী৷’

30 Because they said, He has an unclean spirit.তিনি এইসব কথা ব্যবস্থার শিক্ষকদের বললেন, কারণ তারা বলেছিল, তাঁকে অশুচি আত্মায় পেয়েছে৷

31 And his mother and brothers came and were outside, and sent for him, requesting to see him.সেই সময় তাঁর মা ও ভাইরা তাঁর কাছে এলেন এবং বাইরে দাঁড়িয়ে তাঁরা যীশুকে লোক মারফত্ ডেকে পাঠালেন৷

32 And a great number were seated round him; and they said to him, See, your mother and your brothers are outside looking for you.তখন তাঁর চারদিকে ভীড় করে য়ে লোকরা বসেছিল, তারা তাঁকে বলল, ‘দেখুন, আপনার মা, ভাই ও বোনেরা আপনার জন্য বাইরে অপেক্ষা করছেন৷’

33 And he said in answer, Who are my mother and my brothers?তার উত্তরে তিনি তাদের বললেন, ‘কে আমার মা? আমার ভাইরা বা কারা?’

34 And looking round at those who were seated about him, he said, See, my mother and my brothers!যাঁরা তাঁকে ঘিরে বসেছিল তাদের দিকে তাকিয়ে তিনি বললেন, ‘এরাই আমার মা ও ভাই৷

35 Whoever does God's pleasure, the same is my brother, and sister, and mother.য়ে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে, সেই আমার মা, ভাই ও বোন৷’

Bengali Bible