Bible

Luke 7 - BBE (Bengali)

1 After he had come to the end of all his words in the hearing of the people, he went into Capernaum.যীশু লোকদের যা বলতে চেয়েছিলেন তা বলা শেষ করে কফরনাহূম শহরে গেলেন৷

2 And a certain captain had a servant who was very dear to him; this servant was ill and near to death.সেখানে একজন রোমীয় শতপতির এক ক্রীতদাস গুরুতর অসুখে মরনাপন্ন হয়েছিল৷ এই ক্রীতদাসটি শতপতির অতি প্রিয় ছিল৷

3 And when news of Jesus came to his ears, he sent to him rulers of the Jews, requesting that he would come and make his servant well.শতপতি যখন যীশুর কথা শুনতে পেলেন তখন ইহুদীদের কয়েকজন নেতাকে দিয়ে যীশুর কাছে বলে পাঠালেন, য়েন যীশু এসে তার দাসের জীবন রক্ষা করেন৷

4 And they, when they came to Jesus, made their request warmly, saying,তারা যীশুর কাছে এসে তাকে বিশেষভাবে অনুরোধ করে বললেন, ‘যার জন্য আপনাকে এই কাজ করতে বলছি, তিনি একজন য়োগ্য লোক৷

5 It is right for you to do this for him, because he is a friend to our nation, and himself has put up a Synagogue for us.কারণ তিনি আমাদের লোকদের ভালবাসেন, আর তিনি আমাদের জন্য একটা সমাজ-গৃহ নির্মাণ করে দিয়েছেন৷’

6 And Jesus went with them. And when he was not far from the house, the man sent friends to him, saying, Lord, do not give yourself trouble: for I am not important enough for you to come into my house:তখন যীশু তাদের সঙ্গে গেলেন৷ তিনি যখন সেই বাড়ির কাছাকাছি এসেছেন তখন সেই শতপতি তাঁর বন্ধুদের দিয়ে বলে পাঠালেন, ‘প্রভু আপনি আর কষ্ট করবেন না, কারণ আপনি য়ে আমার বাড়িতে আসেন তার য়োগ্য আমি নই৷

7 And I had the feeling that I was not even good enough to come to you: but say the word only, and my servant will be well.এই কারণেই আমি নিজেকে আপনার কাছে যাবার উপযুক্ত মনে করি না৷ আপনি কেবল মুখে বলুন তাতেই আমার ঐ দাস ভাল হয়ে যাবে৷

8 For I, myself, am a man under authority, having men under me; and I say to this one, Go, and he goes; and to another, Come, and he comes; and to my servant, Do this, and he does it.কারণ আমিও একজনের অধীনে কাজ করি, আর আমার অধীনেও সৈনিকেরা কাজ করে৷ আমি যদি কাউকে বলি ‘যাও’ তখন সে যায়, আবার কাউকে যদি বলি ‘এস’ তবে সে আসে৷ আর আমি যখন একজনকে বলি, ‘এটা কর,’ তখন সে তা করে৷’

9 And when these things were said to Jesus, he was surprised, and, turning to the mass of people coming after him, said, I have not seen such great faith, no, not in Israel.এই কথা শুনে যীশু আশ্চর্য হলেন৷ য়ে সব লোক ভীড় করে তাঁর পিছনে পিছনে আসছিল, তাদের দিকে ফিরে তিনি বললেন, ‘আমি তোমাদের বলছি, এমন কি ইস্রায়েলীয়দের মধ্যেও এত বড় বিশ্বাস আমি কখনও দেখিনি৷’

10 And when those who were sent came back to the house they saw that the servant was well.সেনাপতি যাদের পাঠিয়েছিলেন, তারা বাড়ি ফিরে গিয়ে দেখল য়ে সেই চাকর ভাল হয়ে গেছে৷

11 And it came about, after a little time, that he went to a town named Nain; and his disciples went with him, and a great number of people.এর অল্প দিন পরেই যীশু নাযিন্নামে এক নগরের দিকে যাচ্ছিলেন৷ তাঁর শিষ্যরা এবং আরও অনেক লোক তাঁর সঙ্গে সঙ্গে যাচ্ছিল৷

12 Now when he came near the door of the town, a dead man was being taken out, the only son of his mother, who was a widow: and a great number of people from the town were with her.তিনি যখন সেই নগরের ফটকের কাছাকাছি এসেছেন, তখন একজন মৃত লোককে বয়ে নিয়ে যাওযা হচ্ছিল৷ সেই মৃত লোকটি ছিল তার বিধবা মায়ের একমাত্র পুত্র৷ সেই নগরের অনেক লোক সেই বিধবার সঙ্গে সঙ্গে যাচ্ছিল৷

13 And when the Lord saw her, he had pity on her and said to her, Be not sad.সেই বিধবাকে দেখে তার জন্য প্রভুর খুবই দযা হল৷ তিনি তাকে বললেন, ‘তুমি কেঁদো না৷’

14 And he came near, and put his hand on the stretcher where the dead man was: and those who were moving it came to a stop. And he said, Young man, I say to you, Get up.তারপর তিনি কাছে এসে শবের খাট ছুঁলেন, তখন যাঁরা মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়িয়ে পড়ল৷ এমন সময় যীশু বললেন, ‘যুবক, আমি তোমায় বলছি তুমি ওঠো৷’

15 And the dead man got up, and words came from his lips. And he gave him to his mother.তখন সেই লোকটি উঠে বসল, আর কথা বলতে শুরু করল৷ যীশু তখন তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন৷

16 And fear came on all, and they gave praise to God, saying, A great prophet is among us: and, God has given thought to his people.এই দেখে সকলের মন ভয় ও ভক্তিতে পূর্ণ হল৷ তারা ঈশ্বরের প্রশংসা করে বলতে লাগল, ‘আমাদের মধ্যে একজন মহান ভাববাদীর আবির্ভাব হয়েছে৷’ তারা আরও বলতে লাগল, ‘ঈশ্বর তাঁর লোকদের সাহায্য করতে এসেছেন৷’

17 And this story about him went through all Judaea and the places round about.যীশুর বিষয়ে এই সব কথা যিহূদিযায় ও তার আশপাশের সব জায়গায় ছড়িয়ে পড়ল৷

18 And the disciples of John gave him an account of all these things.বাপ্তিস্মদাতা য়োহনের অনুগামীরা এই সব ঘটনার কথা য়োহনকে জানাল৷ তখন য়োহন তাঁর দুজন অনুগামীকে ডেকে

19 Then John sent two of his disciples to the Lord, saying, Are you he who is to come, or are we waiting for another?প্রভুর কাছে জিজ্ঞেস করে পাঠালেন য়ে, ‘য়াঁর আগমণের কথা আছে আপনিই কি সেই, না আমরা অন্য কারোর জন্য অপেক্ষা করব?’

20 And when the men came to him they said, John the Baptist has sent us to you, saying, Are you he who is to come, or are we waiting for another?সেই লোকেরা যীশুর কাছে এসে বলল, ‘বাপ্তিস্মদাতা য়োহন আপনার কাছে আমাদের জিজ্ঞেস করতে পাঠিয়েছেন৷ ‘য়াঁর আসবার কথা আপনিই কি সেই ব্যক্তি, না আমরা অন্য কারো অপেক্ষায় থাকব?”

21 At that time, he made a number of people free from their diseases and their pains, and from evil spirits; and to others who were blind he gave back the use of their eyes.সেই সময় যীশু অনেক লোককে বিভিন্ন রোগ ও ব্যাধি থেকে সুস্থ করছিলেন, অশুচি আত্মায় পাওযা লোকদের ভাল করছিলেন, আর অনেক অন্ধ লোককে দৃষ্টি শক্তি দান করছিলেন৷

22 And answering them he said, Go back and give news to John of what you have seen, and the things which have come to your ears; the blind now see, those who had no power in their legs are walking, lepers are made clean, those who had no hearing now have their ears open, dead men come to life again, and the poor have the good news given to them.তখন তিনি তাদের প্রশ্নের জবাবে বললেন, ‘তোমরা যা দেখলে ও শুনলে তা গিয়ে য়োহনকে বল৷ অন্ধেরা দেখতে পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠ রোগীরা সুস্থ হচ্ছে, বধিরেরা শুনছে, মরা মানুষ বেঁচে উঠছে;আর দরিদ্ররা সুসমাচার শুনতে পাচ্ছে৷

23 And a blessing will be on him who has no doubts about me.ধন্য সেই লোক, য়ে আমাকে গ্রহণ করার জন্য মনে কোন দ্বিধা বোধ করে না৷’

24 And when the men who were sent by John had gone away, he said to the people, about John, What did you go out into the waste land to see? a tall stem moving in the wind?য়োহনের কাছ থেকে যাঁরা এসেছিল তারা চলে গেলে পর যীশু সমবেত সেই লোকদের কাছে য়োহনের বিষয়ে বললেন, ‘তোমরা প্রান্তরের মধ্যে কি দেখতে গিয়েছিলে? বাতাসে একটি বেত গাছ দুলছে তাই?

25 But what did you go out to see? a man in soft clothing? See now, those who have beautiful clothing and delicate food are in kings' houses.তা না হলে কি দেখতে গিয়েছিলে? একজন লোক বেশ জমকালো পোশাক পরা? না৷ যাঁরা দামী জামা কাপড় পরে এবং বিলাসে জীবন কাটায় তারা তো প্রাসাদে থাকে৷

26 But what did you go out to see? a prophet? Yes, I say to you, and more than a prophet.তবে তোমরা কি দেখতে গিয়েছিলে? একজন ভাববাদীকে? হ্যাঁ, আমি তোমাদের বলছি, তোমরা য়াঁকে দেখেছ তিনি একজন ভাববাদীর থেকেও মহান৷

27 This is he of whom it has been said, See, I send my servant before your face, who will make ready your way before you.ইনি সেই লোক য়াঁর বিষয়ে লেখা হয়েছে:‘দেখ, আমি তোমার আগে আগে আমার এক সহায়কে পাঠাচ্ছি৷ সে তোমার আগে গিয়ে তোমার পথ প্রস্তুত করবে৷’ মালাখি 3:1

28 I say to you, Among all the sons of women, not one is greater than John: but he who is least in the kingdom of God is greater than he.আমি তোমাদের বলছি, স্ত্রীলোকের গর্ভজাত সকল মানুষের মধ্যে য়োহনের চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, তবু ঈশ্বরের রাজ্যে ক্ষুদ্রতম ব্যক্তিও য়োহনের চেয়ে মহান৷’

29 (And all the people, and the tax-farmers, to whom John had given baptism, when they had knowledge of these things, gave glory to God.যাঁরা যীশুর প্রচার শুনেছিল, তাদের মধ্যে পাপীষ্ঠরা ও কর আদায়কারীরাও য়োহনের বাপ্তিস্ম নিয়ে স্বীকার করল য়ে ঈশ্বর ন্যায়পরায়ণ৷

30 But the Pharisees and the teachers of the law were against the purpose of God for themselves, not having had his baptism.)কিন্তু ফরীশী ও ব্যবস্থার শিক্ষকরা য়োহনের কাছে বাপ্তিস্ম নিতে অস্বীকার করে তাদের জীবনে ঈশ্বরের ইচ্ছাকে অগ্রাহ্য় করল৷

31 What comparison am I to make of the men of this generation? what are they like?‘তাহলে আমি কিসের সঙ্গে এই যুগের লোকদের তুলনা করব? এরা কেমন ধরণের লোক?

32 They are like children who are seated in the market-place, crying out to one another, and saying, We made music for you, but you did not take part in the dance; we gave cries of sorrow, but you were not sad.এরা ছোট ছেলেদের মতো, যাঁরা হাটে বসে একে অপরকে বলে,‘আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম, কিন্তু তোমরা নাচলে না৷ আমরা তোমাদের জন্য শোকগাথা গাইলাম, কিন্তু তোমরা কাঁদলে না৷’

33 For John the Baptist came, taking no food or drink, and you say, He has an evil spirit.কারণ বাপ্তিস্মদাতা য়োহন এসেছেন, তিনি রুটি খান না আর দ্রাক্ষারস পানও করেন না, আর তোমরা বল, ‘ওকে ভূতে পেয়েছে৷’

34 The Son of man came feasting, and you say, Here is a lover of food and wine, a friend of tax-farmers and sinners.মানবপুত্র এসে পানাহার করেন; আর তোমরা বল, ‘দেখ! ও পেটুক, মদ্য়পাযী, আবার পাপী ও কর আদায়কারীদের বন্ধু৷’

35 But wisdom is judged to be right by all her children.প্রজা তার কাজের দ্বারাই প্রমাণ করে য়ে তা নির্দোষ৷’

36 And one of the Pharisees made a request that he would take a meal with him. And he went into the Pharisee's house and took his seat at the table.একদিন একজন ফরীশী তাঁর বাড়িতে যীশুকে নিমন্ত্রণ করল৷ তাই তিনি তার বাড়িতে গিয়ে সেখানে খাবার আসন নিলেন৷

37 And there was a woman in the town who was a sinner; and when she had news that he was a guest in the Pharisee's house, she took a bottle of perfume,সেই নগরে একজন দুশ্চরিত্রা স্ত্রীলোক ছিলেন৷ ফরীশীর বাড়িতে যীশু খেতে এসেছেন জানতে পেরে সে একটা শ্বেত পাথরের শিশিতে করে বহুমূল্য আতর নিয়ে এল৷

38 And went in and took her place at the back of him, near his feet, weeping, so that his feet were washed with the drops from her eyes, and with her hair she made them dry, and kissing his feet she put the perfume on them.সে যীশুর পিছনে তাঁর পায়ের কাছে নতজানু হয়ে কেঁদে কেঁদে চোখের জলে তাঁর পা ভিজাতে লাগল৷ তারপর সে তার মাথার চুল দিয়ে তাঁর পা মুছিয়ে দিল, আর তাঁর পায়ে চুমু দিয়ে সেই আতর তাঁর পায়ে ঢেলে দিল৷

39 Now when the Pharisee in whose house he was saw it, he said to himself, This man, if he was a prophet, would be conscious what sort of woman this is who has put her hands on him, that she is a sinner.য়ে ফরীশী যীশুকে নিমন্ত্রণ করেছিল, এই দেখে সে মনে মনে বলল, ‘এই লোকটা যদি ভাববাদী হয় তবে নিশ্চয়ই বুঝতে পারত, য়ে তার পা ছুঁচ্ছে সে কে এবং কি ধরণের স্ত্রীলোক, এবং এও জানতে পারত য়ে স্ত্রীলোকটি পাপী৷’

40 And Jesus, answering, said, Simon, I have something to say to you. And he said, Master, say on.এর জবাবে যীশু তাকে বললেন, ‘শিমোন, তোমাকে আমার কিছু বলার আছে৷’শিমোন বলল, ‘বেশ তো গুরু, বলুন৷’

41 And he said, Two men were in debt to a certain man of business: one had a debt of five hundred pence, and the other of fifty.যীশু বললেন, ‘কোন এক মহাজনের কাছে দুজন লোক টাকা ধারত৷ একজন পাঁচশো রূপোর মুদ্রা আর একজন পঞ্চাশ রূপোর মুদ্রা৷

42 When they were unable to make payment, he made the two of them free of their debts. Which of them, now, will have the greater love for him?কিন্তু তারা কেউই ঋণ শোধ করতে না পারাতে তিনি দযা করে উভয়ের ঋণই মুকুব করে দিলেন৷ এখন এদের মধ্যে কে তাঁকে বেশী ভালবাসবে?’

43 Simon, in answer, said, It seems he whose debt was greater. And he said, Your decision is right.শিমোন বলল, ‘আমি মনে করি যার বেশী ঋণ মকুব করা হল সেই৷’যীশু তাকে বললেন, ‘তুমি ঠিক বলেছ৷’

44 And turning to the woman he said to Simon, You see this woman? I came into your house; you did not give me water for my feet: but she has been washing my feet with the drops from her eyes, and drying them with her hair.এরপর যীশু সেই স্ত্রীলোকটির দিকে ফিরে শিমোনকে বললেন, ‘তুমি এই স্ত্রীলোকটিকে দেখছ? আমি তোমার বাড়িতে এলাম আর তুমি আমায় পা ধোবার জল পর্যন্ত দিলে না৷ কিন্তু ও চোখের জলে আমার পা ধুইয়ে দিল আর নিজের চুল দিয়ে তা মুছিয়ে দিল৷

45 You did not give me a kiss: but she, from the time when I came in, has gone on kissing my feet.স্বাগত জানাবার প্রথা অনুসারে তুমি আমায় চুমু দিলে না; কিন্তু আমি আসার পর থেকেই সে আমার পায়ে চুমু দিয়ে চলেছে৷

46 You put no oil on my head: but she has put perfume on my feet.তুমি আমার মাথায় তেল দিয়ে অভিষেক করলে না; কিন্তু সে আমার পায়ে সুগন্ধি আতর ঢেলে তা অভিষিক্ত করল৷

47 And so I say to you, She will have forgiveness for her sins which are great in number, because of her great love: but he who has small need of forgiveness gives little love.এতেই বোঝা যায় য়ে সে বেশী ভালবাসা দেখাচ্ছে, সেইজন্যই আমি বলছি, এর পাপ অনেক হলেও তা ক্ষমা করা হয়েছে; কিন্তু যাকে অল্প ক্ষমা করা হয়, সে অল্প ভালবাসে৷’

48 And he said to her, You have forgiveness for your sins.এরপর যীশু সেই স্ত্রী লোকটিকে বললেন, ‘তোমার পাপের ক্ষমা হল৷’

49 And those who were seated at table with him said to themselves, Who is this who even gives forgiveness of sins?যাঁরা তাঁর সঙ্গে খেতে বসেছিল, তারা পরস্পর বলাবলি করতে লাগল, ‘ইনি কে য়ে পাপ ক্ষমা করেন?’

50 And he said to the woman, By your faith you have salvation; go in peace.কিন্তু যীশু সেই স্ত্রী লোকটিকে বললেন, ‘তোমার বিশ্বাসই তোমায় মুক্ত করেছে, তোমার শান্তি হোক৷’

Bengali Bible