Lamentations 3 - WEB (Bengali)
1 I am the man that has seen affliction by the rod of his wrath.আমি সেই মানুষ যে অনেক দুঃখ কষ্ট দেখেছে| আমি তাকে দেখেছি যে আমাদের লাঠি দিয়ে মেরেছিল!
2 He has led me and caused me to walk in darkness, and not in light.প্রভু আমাকে আলোয নয় অন্ধকারে নিয়ে এলেন|
3 Surely against me he turns his hand again and again all the day.প্রভু আমাকে সারা দিন ধরে তাঁর হাত দিয়ে মারধোর করেছেন| তিনি আমাকে বারবার মারলেন|
4 My flesh and my skin has he made old; he has broken my bones.তিনি আমার চামড়া ও মাংস ছিঁড়ে ফেললেন| তিনি হাড়গোড় ভেঙ্গে দিলেন|
5 He has built against me, and compassed me with gall and travail.প্রভু আমার বিরুদ্ধে তিক্ততা ও সমস্যার পাহাড় তৈরী করলেন| তিনি আমার চারি দিকে তিক্ততার সমস্যাকে আনলেন|
6 He has made me to dwell in dark places, as those that have been long dead.যারা দীর্ঘসময় থেকে মৃত তাদের মতো তিনি আমাকে অন্ধকারে বসিযে রাখলেন|
7 He has walled me about, that I can't go forth; he has made my chain heavy.তিনি আমাকে অবরুদ্ধ করে রাখলেন| তাই আমি বেরোতে পারলাম না| ভারী চেন দিয়ে তিনি আমাকে বেঁধে রাখলেন|
8 Yes, when I cry, and call for help, he shuts out my prayer.এমনকি যখন আমি সাহায্যের জন্য চিত্কার করে কাঁদলাম প্রভু আমার সেই প্রার্থনায কর্ণপাত করেন নি|
9 He has walled up my ways with hewn stone; he has made my paths crooked.তিনি ভাঙ্গা পাথর দিয়ে আমার বেরোনোর পথ বন্ধ করে দিয়েছেন| তিনি ঐ পথকে অাঁকাবাঁকা করে দিয়েছেন|
10 He is to me as a bear lying in wait, as a lion in secret places.প্রভু যেন আমাকে আক্রমণ করতে উদ্যত এক ভাল্লুক| তিনি যেন গুহায লুকিয়ে থাকা এক সিংহ|
11 He has turned aside my ways, and pulled me in pieces; he has made me desolate.প্রভু আমাকে আমার পথের বাইরে চালনা করলেন| তিনি আমাকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ধ্বংস করলেন|
12 He has bent his bow, and set me as a mark for the arrow.তিনি তাঁর ধনুক প্রস্তুত করে রাখলেন| আমি তাঁর তীরের লক্ষ্য বস্তু হলাম|
13 He has caused the shafts of his quiver to enter into my reins.আমার পাকস্থলীতে তিনি আঘাত করলেন| তিনি তাঁর তূনীর থেকে একটি তীর ব্যবহার করে আমাকে বিদ্ধ করলেন|
14 I am become a derision to all my people, and their song all the day.লোকের কাছে আজ আমি উপহাসের পাত্র| সারাদিন ধরে আমার সম্পর্কে গান গেযে গেযে তারা আমায় উপহাস করে|
15 He has filled me with bitterness, he has sated me with wormwood.এই বিষ (শাস্তি) প্রভুই আমায় পান করতে দিয়েছেন| তিনি এই তিক্ত পানীয় দিয়ে আমায় পূর্ণ করেছেন|
16 He has also broken my teeth with gravel stones; he has covered me with ashes.তিনি আমায় কাঁকর খেতে বাধ্য করলেন| তিনি আমায় নোংরায় ফেলে দিলেন|
17 You have removed my soul far off from peace; I forgot prosperity.আমি ভাবলাম আর কখনও শান্তি পাবো না| সমস্ত ভালো জিনিসের ভাবনা ভুললাম|
18 I said, My strength is perished, and my expectation from Yahweh.নিজে নিজে বললাম, “প্রভুর সাহায্যের প্রত্যাশা আর নেই|”
19 Remember my affliction and my misery, the wormwood and the gall.আমার যন্ত্রণা এবং আমার উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো মনে রাখবেন| যে শাস্তি আপনি আমায় দিয়েছিলেন তা মনে রাখবেন|
20 My soul still remembers them, and is bowed down within me.সব দুঃখ কষ্টের কথা আমার ভালো ভাবেই মনে আছে এবং আমি খুবই বিষন্ন|
21 This I recall to my mind; therefore have I hope.কিন্তু ঠিক তক্ষুনি, আমি অন্য কিছু ভাবি| যখন আমি এরকম করে ভাবি, আমি কিছু আশা দেখতে পাই| আমার ভাবনাগুলি হল এইরকম:
22 [It is of] Yahweh's loving kindnesses that we are not consumed, because his compassion doesn't fail.প্রভুর করুণা ও ভালোবাসা অসীম| তাঁর দয়ার কোন শেষ নেই|
23 They are new every morning; great is your faithfulness.প্রতিটি প্রভাতে নতুন নতুন ভাবে আপনি এটা প্রদর্শন করেন! আপনি খুব নির্ভরয়োগ্য এবং বিশ্বস্ত!
24 Yahweh is my portion, says my soul; therefore will I hope in him.আমি মনে মনে বললাম, “আমি যা চাই তা হল, প্রভু| তাঁর ওপর আমার আস্থা আছে|”
25 Yahweh is good to those who wait for him, to the soul that seeks him.যে সব লোকরা প্রভুর জন্য অপেক্ষা করে, প্রভু তাদের প্রতি সদয হন| প্রভুর কাছে যারা সাহায্য চায় তাদের প্রতি প্রভু সদয|
26 It is good that a man should hope and quietly wait for the salvation of Yahweh.নিজেকে রক্ষা করবার সব চেয়ে ভাল উপায় হল শান্ত ভাবে প্রভুর অপেক্ষায থাকা|
27 It is good for a man that he bear the yoke in his youth.কোন ব্যক্তির পক্ষে ছোট বেলা থেকেই য়োযাল বহন করা ভালো|
28 Let him sit alone and keep silence, because he has laid it on him.প্রভু যখন তাঁর য়োযাল বা বাঁক কোন ব্যক্তির ওপর রাখেন তখন শান্ত ভাবে একাকী তার বসে থাকা উচিত|
29 Let him put his mouth in the dust, if so be there may be hope.উদ্ধার পাবার আশায় তাকে তার মুখ আভূমি নত করতে হবে|
30 Let him give his cheek to him who strikes him; let him be filled full with reproach.ওই লোকটির গাল বাড়িয়ে চড় খাওয়া উচিত| ওই ব্যক্তির উচিত অন্যদের তাকে অপমান করতে দেওয়া|
31 For the Lord will not cast off forever.ওই ব্যক্তির মনে রাখা উচিত যে প্রভু কাউকেই চির কালের জন্য পরিত্যাগ করেন না|
32 For though he cause grief, yet will he have compassion according to the multitude of his loving kindnesses.প্রভু যখন শাস্তি দেন তখন তিনি ক্ষমাও করেন| এই ক্ষমা তাঁর গভীরে ভালবাসা আর করুণা থেকেই আসে|
33 For he does not afflict willingly, nor grieve the children of men.প্রভু কাউকে শাস্তি দিতে চান না| লোকরা অশান্তিতে থাকুক এটাও তিনি চান না|
34 To crush under foot all the prisoners of the earth,প্রভু এইগুলি পছন্দ করেন না: তিনি দেশের সব বন্দীদের তাঁর পায়ের তলায় পিষে ফেলতে চান না| তিনি কাউকে পেষণ করতে চান না|
35 To turn aside the right of a man before the face of the Most High,এক জন অন্যের প্রতি অন্যায় করুক এটা তিনি কখনও চান না| কিন্তু কিছু মানুষ সব সময়ই পরাত্পরের সামনে এরকম কাজ করে|
36 To subvert a man in his cause, the Lord doesn't approve.এক জন ব্যক্তি আর এক জনকে আদালতে প্রতারণা করুক এটা প্রভু একেবারে পছন্দ করেন না|
37 Who is he who says, and it comes to pass, when the Lord doesn't command it?কোন লোকেরই কিছু বলা এবং সেটা ঘটানো উচিত নয় যতক্ষণ না প্রভু তা ঘটানোর আদেশ দেন|
38 Doesn't evil and good come out of the mouth of the Most High?পরাত্পর ভালো ও মন্দ দুইই ঘটাতে আজ্ঞা দেন|
39 Why does a living man complain, a man for the punishment of his sins?যখন কাউকে পাপের জন্য প্রভু শাস্তি দেন, তখন সে জীবিত অবস্থায় অভিযোগ জানাতে পারে না|
40 Let us search and try our ways, and turn again to Yahweh.এসো, আমরা কি করেছি তা সতর্কভাবে পরীক্ষা করি| তারপর আমরা প্রভুতে আশ্রয় নেব|
41 Let us lift up our heart with our hands to God in the heavens.স্বর্গের ঈশ্বরের প্রতি হৃদয় এবং আমাদের হাত উত্তোলন করা উচিত্|
42 We have transgressed and have rebelled; you have not pardoned.এসো তাঁর উদ্দেশ্যে বলি, “আমরা পাপ করেছি এবং আমরা অবাধ্য হয়েছিলাম| আপনি আমাদের ক্ষমা করেননি|”
43 You have covered with anger and pursued us; you have killed, you have not pitied.আপনি আমাদের রোধ দিয়ে মুড়ে দিয়েছেন এবং আমাদের তাড়িয়ে দিয়েছেন| কোন রকম ক্ষমা না করেই হত্যা করেছেন!
44 You have covered yourself with a cloud, so that no prayer can pass through.মেঘের আচরণে আপনি নিজেকে ঢেকেছেন| এর কারণ, যাতে কোন প্রার্থনাই মেঘের মধ্যে দিয়ে যেতে না পারে|
45 You have made us an off-scouring and refuse in the midst of the peoples.অন্য জাতিদের কাছে আপনি আমাদের আবর্জনা ও ময়লার মতো সৃষ্টি করেছেন|
46 All our enemies have opened their mouth wide against us.আমাদের সমস্ত শএুরা আমাদের ঠাট্টা করেছে|
47 Fear and the pit are come on us, devastation and destruction.আমরা ভয় পেয়েছি| গভীর গর্তে পড়ে আমরা দারুণ আঘাত পেয়েছি| আমাদের সব কিছু ভেঙ্গেছে|
48 My eye runs down with streams of water, for the destruction of the daughter of my people.আমার চোখ বেয়ে জলের স্রোত নেমেছে! আমি আমার লোকদের ধ্বংসের জন্য কেঁদেছি!
49 My eye pours down, and doesn't cease, without any intermission,যতক্ষণ পর্য়ন্ত না প্রভু স্বর্গ থেকে নীচে দেখেন ততক্ষণ
50 Until Yahweh look down, and see from heaven.অবিশ্রান্ত ভাবে আমার চোখের জল বয়ে যাবে!
51 My eye affects my soul, because of all the daughters of my city.আমার দুটি চোখ আমায় বিমর্ষ করে তোলে যখন আমি আমার শহরের ছোট ছোট মেয়েদের দুর্দশা দেখি|
52 They have chased me sore like a bird, those who are my enemies without cause.ওই মানুষগুলো অকারণে আমার শএু| আমার শএুরা আমাকে বিনা কারণে পাখির মতো শিকার করেছে|
53 They have cut off my life in the dungeon, and have cast a stone on me.তারা আমায় গভীর গর্তে নিক্ষেপ করেছে| আমি জীবিত আছি জেনেও আমার দিকে পাথর ছুঁড়ছে|
54 Waters flowed over my head; I said, I am cut off.জল আমার মাথা ছাপিযে গেল| আমি মনে মনে বললাম, “আমি শেষ|”
55 I called on your name, Yahweh, out of the lowest dungeon.প্রভু, আমি গর্তের তলা থেকে আপনাকে ডেকেছি| আপনার নাম ধরে চিত্কার করে ডেকেছি|
56 You heard my voice; don't hide your ear at my breathing, at my cry.আমার কণ্ঠস্বর শুনুন| আপনার কান বন্ধ করে রাখবেন না| আমাকে উদ্ধার করতে অস্বীকার করবেন না|
57 You drew near in the day that I called on you; you said, Don't be afraid.আমি যখন আপনার কাছে মিনতি করব তখন আমার কাছে আসবেন! আমাকে বলবেন, “ভয় পেও না|”
58 Lord, you have pleaded the causes of my soul; you have redeemed my life.প্রভু আমার আবেদনটা বিচার করুন| আমাকে আমার জীবন ফিরিয়ে দিন|
59 Yahweh, you have seen my wrong; judge you my cause.প্রভু, আমার দুর্দশা দেখুন| আমায় ন্যায় পেতে সাহায্য করুন|
60 You have seen all their vengeance and all their devices against me.আমার শএুরা কি ভাবে আমাকে আঘাত করেছে তা দেখুন| আমার বিরুদ্ধে ওদের সমস্ত শযতানি পরিকল্পনাগুলি সম্পর্কে আপনি অবহিত|
61 You have heard their reproach, Yahweh, and all their devices against me,প্রভু, ওরা কি ভাবে আমাকে অপমান করেছে তা শুনুন| আমার বিরুদ্ধে ওদের সমস্ত শযতানি পরিকল্পনার কথা শুনুন|
62 The lips of those that rose up against me, and their device against me all the day.শএুদের কথা এবং তাদের সমস্ত পরিকল্পনা সব সময়ই আমার বিরুদ্ধে|
63 See you their sitting down, and their rising up; I am their song.যখন ওরা বসে কিংবা দাঁড়ায তখনও আমায় নিয়ে ওরা কি ভাবে মজা করে তাও দেখুন, প্রভু!
64 You will render to them a recompense, Yahweh, according to the work of their hands.প্রভু, ওরা যা করেছে তার জন্য ওদের প্রাপ্য শাস্তি দিন!
65 You will give them hardness of heart, your curse to them.ওদের হৃদয়কে অনমনীয করে দিন! তারপর আপনার অভিশাপ ওদের উপর বর্ষণ করুন!
66 You will pursue them in anger, and destroy them from under the heavens of Yahweh.রোধ তাদের তাড়া করুন! আপনার আকাশের নীচে তাদের ধ্বংস করুন প্রভু!
Bengali Bible