Bible

Lamentations 3 - DBY (Bengali)

1 I am the man that hath seen affliction by the rod of his wrath.আমি সেই মানুষ যে অনেক দুঃখ কষ্ট দেখেছে| আমি তাকে দেখেছি যে আমাদের লাঠি দিয়ে মেরেছিল!

2 Me hath he led, and brought into darkness, and not into light.প্রভু আমাকে আলোয নয় অন্ধকারে নিয়ে এলেন|

3 Surely against me hath he turned again and again his hand all the day.প্রভু আমাকে সারা দিন ধরে তাঁর হাত দিয়ে মারধোর করেছেন| তিনি আমাকে বারবার মারলেন|

4 My flesh and my skin hath he wasted away, he hath broken my bones.তিনি আমার চামড়া ও মাংস ছিঁড়ে ফেললেন| তিনি হাড়গোড় ভেঙ্গে দিলেন|

5 He hath built against me, and encompassed [me] with gall and toil.প্রভু আমার বিরুদ্ধে তিক্ততা ও সমস্যার পাহাড় তৈরী করলেন| তিনি আমার চারি দিকে তিক্ততার সমস্যাকে আনলেন|

6 He hath made me to dwell in dark places as those that have been long dead.যারা দীর্ঘসময় থেকে মৃত তাদের মতো তিনি আমাকে অন্ধকারে বসিযে রাখলেন|

7 He hath hedged me about that I cannot get out: he hath made my chain heavy.তিনি আমাকে অবরুদ্ধ করে রাখলেন| তাই আমি বেরোতে পারলাম না| ভারী চেন দিয়ে তিনি আমাকে বেঁধে রাখলেন|

8 Even when I cry and shout, he shutteth out my prayer.এমনকি যখন আমি সাহায্যের জন্য চিত্কার করে কাঁদলাম প্রভু আমার সেই প্রার্থনায কর্ণপাত করেন নি|

9 He hath inclosed my ways with hewn stone, he hath made my paths crooked.তিনি ভাঙ্গা পাথর দিয়ে আমার বেরোনোর পথ বন্ধ করে দিয়েছেন| তিনি ঐ পথকে অাঁকাবাঁকা করে দিয়েছেন|

10 He is unto me [as] a bear lying in wait, a lion in secret places.প্রভু যেন আমাকে আক্রমণ করতে উদ্যত এক ভাল্লুক| তিনি যেন গুহায লুকিয়ে থাকা এক সিংহ|

11 He hath turned aside my ways, and pulled me in pieces; he hath made me desolate.প্রভু আমাকে আমার পথের বাইরে চালনা করলেন| তিনি আমাকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ধ্বংস করলেন|

12 He hath bent his bow, and set me as a mark for the arrow.তিনি তাঁর ধনুক প্রস্তুত করে রাখলেন| আমি তাঁর তীরের লক্ষ্য বস্তু হলাম|

13 He hath caused the arrows of his quiver to enter into my reins.আমার পাকস্থলীতে তিনি আঘাত করলেন| তিনি তাঁর তূনীর থেকে একটি তীর ব্যবহার করে আমাকে বিদ্ধ করলেন|

14 I am become a derision to all my people; their song all the day.লোকের কাছে আজ আমি উপহাসের পাত্র| সারাদিন ধরে আমার সম্পর্কে গান গেযে গেযে তারা আমায় উপহাস করে|

15 He hath sated me with bitterness, he hath made me drunk with wormwood.এই বিষ (শাস্তি) প্রভুই আমায় পান করতে দিয়েছেন| তিনি এই তিক্ত পানীয় দিয়ে আমায় পূর্ণ করেছেন|

16 He hath also broken my teeth with gravel stones, he hath covered me with ashes.তিনি আমায় কাঁকর খেতে বাধ্য করলেন| তিনি আমায় নোংরায় ফেলে দিলেন|

17 And thou hast removed my soul far off from peace: I have forgotten prosperity.আমি ভাবলাম আর কখনও শান্তি পাবো না| সমস্ত ভালো জিনিসের ভাবনা ভুললাম|

18 And I said, My strength is perished, and my hope in Jehovah.নিজে নিজে বললাম, “প্রভুর সাহায্যের প্রত্যাশা আর নেই|”

19 Remember thou mine affliction and my wandering, the wormwood and the gall.আমার যন্ত্রণা এবং আমার উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো মনে রাখবেন| যে শাস্তি আপনি আমায় দিয়েছিলেন তা মনে রাখবেন|

20 My soul hath [them] constantly in remembrance, and is humbled in me.সব দুঃখ কষ্টের কথা আমার ভালো ভাবেই মনে আছে এবং আমি খুবই বিষন্ন|

21 -- This I recall to heart, therefore have I hope.কিন্তু ঠিক তক্ষুনি, আমি অন্য কিছু ভাবি| যখন আমি এরকম করে ভাবি, আমি কিছু আশা দেখতে পাই| আমার ভাবনাগুলি হল এইরকম:

22 It is of Jehovah's loving-kindness we are not consumed, because his compassions fail not;প্রভুর করুণা ও ভালোবাসা অসীম| তাঁর দয়ার কোন শেষ নেই|

23 they are new every morning: great is thy faithfulness.প্রতিটি প্রভাতে নতুন নতুন ভাবে আপনি এটা প্রদর্শন করেন! আপনি খুব নির্ভরয়োগ্য এবং বিশ্বস্ত!

24 Jehovah is my portion, saith my soul; therefore will I hope in him.আমি মনে মনে বললাম, “আমি যা চাই তা হল, প্রভু| তাঁর ওপর আমার আস্থা আছে|”

25 Jehovah is good unto them that wait for him, to the soul [that] seeketh him.যে সব লোকরা প্রভুর জন্য অপেক্ষা করে, প্রভু তাদের প্রতি সদয হন| প্রভুর কাছে যারা সাহায্য চায় তাদের প্রতি প্রভু সদয|

26 It is good that one should both wait, and that in silence, for the salvation of Jehovah.নিজেকে রক্ষা করবার সব চেয়ে ভাল উপায় হল শান্ত ভাবে প্রভুর অপেক্ষায থাকা|

27 It is good for a man that he bear the yoke in his youth:কোন ব্যক্তির পক্ষে ছোট বেলা থেকেই য়োযাল বহন করা ভালো|

28 He sitteth solitary and keepeth silence, because he hath laid it upon him;প্রভু যখন তাঁর য়োযাল বা বাঁক কোন ব্যক্তির ওপর রাখেন তখন শান্ত ভাবে একাকী তার বসে থাকা উচিত|

29 he putteth his mouth in the dust, if so be there may be hope;উদ্ধার পাবার আশায় তাকে তার মুখ আভূমি নত করতে হবে|

30 he giveth his cheek to him that smiteth him; he is filled full with reproach.ওই লোকটির গাল বাড়িয়ে চড় খাওয়া উচিত| ওই ব্যক্তির উচিত অন্যদের তাকে অপমান করতে দেওয়া|

31 For the Lord will not cast off for ever;ওই ব্যক্তির মনে রাখা উচিত যে প্রভু কাউকেই চির কালের জন্য পরিত্যাগ করেন না|

32 but if he have caused grief, he will have compassion according to the multitude of his loving-kindnesses:প্রভু যখন শাস্তি দেন তখন তিনি ক্ষমাও করেন| এই ক্ষমা তাঁর গভীরে ভালবাসা আর করুণা থেকেই আসে|

33 for he doth not willingly afflict or grieve the children of men.প্রভু কাউকে শাস্তি দিতে চান না| লোকরা অশান্তিতে থাকুক এটাও তিনি চান না|

34 To crush under foot all the prisoners of the earth,প্রভু এইগুলি পছন্দ করেন না: তিনি দেশের সব বন্দীদের তাঁর পায়ের তলায় পিষে ফেলতে চান না| তিনি কাউকে পেষণ করতে চান না|

35 to turn aside the right of a man before the face of the Most High,এক জন অন্যের প্রতি অন্যায় করুক এটা তিনি কখনও চান না| কিন্তু কিছু মানুষ সব সময়ই পরাত্‌পরের সামনে এরকম কাজ করে|

36 to wrong a man in his cause, -- will not the Lord see it?এক জন ব্যক্তি আর এক জনকে আদালতে প্রতারণা করুক এটা প্রভু একেবারে পছন্দ করেন না|

37 Who is he that saith, and there cometh to pass, what the Lord hath not commanded?কোন লোকেরই কিছু বলা এবং সেটা ঘটানো উচিত নয় যতক্ষণ না প্রভু তা ঘটানোর আদেশ দেন|

38 Out of the mouth of the Most High doth not there proceed evil and good?পরাত্‌পর ভালো ও মন্দ দুইই ঘটাতে আজ্ঞা দেন|

39 Wherefore doth a living man complain, a man for the punishment of his sins?যখন কাউকে পাপের জন্য প্রভু শাস্তি দেন, তখন সে জীবিত অবস্থায় অভিযোগ জানাতে পারে না|

40 Let us search and try our ways, and turn again to Jehovah.এসো, আমরা কি করেছি তা সতর্কভাবে পরীক্ষা করি| তারপর আমরা প্রভুতে আশ্রয় নেব|

41 Let us lift up our heart with [our] hands unto ùGod in the heavens.স্বর্গের ঈশ্বরের প্রতি হৃদয় এবং আমাদের হাত উত্তোলন করা উচিত্‌|

42 We have transgressed and have rebelled: thou hast not pardoned.এসো তাঁর উদ্দেশ্যে বলি, “আমরা পাপ করেছি এবং আমরা অবাধ্য হয়েছিলাম| আপনি আমাদের ক্ষমা করেননি|”

43 Thou hast covered thyself with anger, and pursued us; thou hast slain, thou hast not spared.আপনি আমাদের রোধ দিয়ে মুড়ে দিয়েছেন এবং আমাদের তাড়িয়ে দিয়েছেন| কোন রকম ক্ষমা না করেই হত্যা করেছেন!

44 Thou hast covered thyself with a cloud, that prayer should not pass through.মেঘের আচরণে আপনি নিজেকে ঢেকেছেন| এর কারণ, যাতে কোন প্রার্থনাই মেঘের মধ্যে দিয়ে যেতে না পারে|

45 Thou hast made us the offscouring and refuse in the midst of the peoples.অন্য জাতিদের কাছে আপনি আমাদের আবর্জনা ও ময়লার মতো সৃষ্টি করেছেন|

46 All our enemies have opened their mouth against us.আমাদের সমস্ত শএুরা আমাদের ঠাট্টা করেছে|

47 Fear and the pit are come upon us, devastation and ruin.আমরা ভয় পেয়েছি| গভীর গর্তে পড়ে আমরা দারুণ আঘাত পেয়েছি| আমাদের সব কিছু ভেঙ্গেছে|

48 Mine eye runneth down with streams of water for the ruin of the daughter of my people.আমার চোখ বেয়ে জলের স্রোত নেমেছে! আমি আমার লোকদের ধ্বংসের জন্য কেঁদেছি!

49 Mine eye poureth down, and ceaseth not, without any intermission,যতক্ষণ পর্য়ন্ত না প্রভু স্বর্গ থেকে নীচে দেখেন ততক্ষণ

50 till Jehovah look down and behold from the heavens.অবিশ্রান্ত ভাবে আমার চোখের জল বয়ে যাবে!

51 Mine eye affecteth my soul, because of all the daughters of my city.আমার দুটি চোখ আমায় বিমর্ষ করে তোলে যখন আমি আমার শহরের ছোট ছোট মেয়েদের দুর্দশা দেখি|

52 They that are mine enemies without cause have chased me sore like a bird.ওই মানুষগুলো অকারণে আমার শএু| আমার শএুরা আমাকে বিনা কারণে পাখির মতো শিকার করেছে|

53 They have cut off my life in a pit, and cast a stone upon me.তারা আমায় গভীর গর্তে নিক্ষেপ করেছে| আমি জীবিত আছি জেনেও আমার দিকে পাথর ছুঁড়ছে|

54 Waters streamed over my head; I said, I am cut off.জল আমার মাথা ছাপিযে গেল| আমি মনে মনে বললাম, “আমি শেষ|”

55 I called upon thy name, Jehovah, out of the lowest pit.প্রভু, আমি গর্তের তলা থেকে আপনাকে ডেকেছি| আপনার নাম ধরে চিত্কার করে ডেকেছি|

56 Thou hast heard my voice: hide not thine ear at my sighing, at my cry.আমার কণ্ঠস্বর শুনুন| আপনার কান বন্ধ করে রাখবেন না| আমাকে উদ্ধার করতে অস্বীকার করবেন না|

57 Thou drewest near in the day that I called upon thee; thou saidst, Fear not.আমি যখন আপনার কাছে মিনতি করব তখন আমার কাছে আসবেন! আমাকে বলবেন, “ভয় পেও না|”

58 Lord, thou hast pleaded the cause of my soul, thou hast redeemed my life.প্রভু আমার আবেদনটা বিচার করুন| আমাকে আমার জীবন ফিরিয়ে দিন|

59 Jehovah, thou hast seen my wrong: judge thou my cause.প্রভু, আমার দুর্দশা দেখুন| আমায় ন্যায় পেতে সাহায্য করুন|

60 Thou hast seen all their vengeance, all their imaginations against me.আমার শএুরা কি ভাবে আমাকে আঘাত করেছে তা দেখুন| আমার বিরুদ্ধে ওদের সমস্ত শযতানি পরিকল্পনাগুলি সম্পর্কে আপনি অবহিত|

61 Thou hast heard their reproach, O Jehovah, all their imaginations against me;প্রভু, ওরা কি ভাবে আমাকে অপমান করেছে তা শুনুন| আমার বিরুদ্ধে ওদের সমস্ত শযতানি পরিকল্পনার কথা শুনুন|

62 the lips of those that rise up against me and their meditation against me all the day.শএুদের কথা এবং তাদের সমস্ত পরিকল্পনা সব সময়ই আমার বিরুদ্ধে|

63 Behold thou their sitting down and their rising up: I am their song.যখন ওরা বসে কিংবা দাঁড়ায তখনও আমায় নিয়ে ওরা কি ভাবে মজা করে তাও দেখুন, প্রভু!

64 Render unto them a recompence, O Jehovah, according to the work of their hands;প্রভু, ওরা যা করেছে তার জন্য ওদের প্রাপ্য শাস্তি দিন!

65 give them obduracy of heart, thy curse unto them;ওদের হৃদয়কে অনমনীয করে দিন! তারপর আপনার অভিশাপ ওদের উপর বর্ষণ করুন!

66 pursue them in anger, and destroy them from under the heavens of Jehovah.রোধ তাদের তাড়া করুন! আপনার আকাশের নীচে তাদের ধ্বংস করুন প্রভু!

Bengali Bible