Judges 1 - BBE (Bengali)
1 Now after the death of Joshua, the children of Israel made request to the Lord, saying, Who is to go up first to make war for us against the Canaanites?যিহোশূয় মারা গেলেন| ইস্রায়েলবাসীরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে জিজ্ঞাসা করল, “আমাদের পরিবার গোষ্ঠীদের মধ্যে সবচেয়ে আগে কে কনানীয়দের সঙ্গে যুদ্ধ করতে যাবে?”
2 And the Lord said, Judah is to go up: see, I have given the land into his hands.প্রভু তাদের বললেন, “সবচেয়ে আগে যাবে যিহূদা গোষ্ঠী| আমি তাদেরই এই দেশ জয় করতে দেবো|”
3 Then Judah said to Simeon his brother, Come up with me into my heritage, so that we may make war against the Canaanites; and I will then go with you into your heritage. So Simeon went with him.যিহূদার পুরুষরা তাদের শিমিয়োন পরিবারগোষ্ঠীর ভাইদের কাছ থেকে সাহায্য চাইল| যিহূদার লোকরা বলল, “ভাইসব, প্রভু আমাদের প্রত্যেককে কিছু জমিজায়গা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন| যদি তোমরা যুদ্ধের জন্য আমাদের সাহায্য করতে এগিয়ে আসো তাহলে আমরাও কনানীয়দের বিরুদ্ধে তোমাদের জমির লড়াইয়ে সাহায্য করতে এগিয়ে আসব|” শিমিযোনের লোকরা যিহূদার ভাইদের যুদ্ধে সাহায্য করতে রাজী হল|
4 And Judah went up; and the Lord gave the Canaanites and the Perizzites into their hands; and they overcame ten thousand of them in Bezek.প্রভুর সাহায্যে যিহূদার লোকরা কনানীয় ও পরিষীয়দের পরাজিত করল| তারা বেষক শহরের 10,000 লোককে হত্যা করেছিল|
5 And they came across Adoni-zedek, and made war on him; and they overcame the Canaanites and the Perizzites.বেষক শহরে যিহূদার লোকরা সেখানকার রাজাকে পেয়ে তার সঙ্গে যুদ্ধ করেছিল| যিহূদার লোকরা কনানীয় এবং পরিষীয়দের পরাজিত করেছিল|
6 But Adoni-zedek went in flight; and they went after him and overtook him, and had his thumbs and his great toes cut off.বেষকের শাসক পালাবার চেষ্টা করেছিল| কিন্তু যিহূদার লোকরা তার পিছু নিয়ে তাকে ধরে ফেলেছিল| তারা রাজার হাত ও পায়ের বুড়ো আঙ্গুল কেটে ফেলেছিল|
7 And Adoni-zedek said, Seventy kings, whose thumbs and great toes had been cut off, got broken meat under my table: as I have done, so has God done to me in full. And they took him to Jerusalem, and he came to his end there.তখন বেষকের শাসক বলল, “আমি নিজে 70 জন রাজার হাত ও পায়ের বুড়ো আঙ্গুল কেটে দিয়েছিলাম| আমার টেবিল থেকে যেসব খাবারের টুকরো পড়ে যেত তাই তাদের খেতে হত| আজ ঈশ্বর আমার সেই অধর্মের প্রতিফল দিলেন|” যিহূদার লোকরা বেষকের শাসককে জেরুশালেমে নিয়ে গেল| সেখানেই তার মৃত্যু হল|
8 Then the children of Judah made an attack on Jerusalem, and took it, burning down the town after they had put its people to the sword without mercy.যিহূদার লোকরা জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করে তা অধিকার করল| জেরুশালেমের লোকদের তারা তরবারি দিয়ে হত্যা করেছিল এবং হত্যার পর জেরুশালেম বালিয়ে দিয়েছিল|
9 After that the children of Judah went down to make war on the Canaanites living in the hill-country and in the south and in the lowlands.তারপর তারা আরও কিছু কনানীয়দের সঙ্গে যুদ্ধ করতে নেমে গিয়েছিল| এরা নেগেভের পাহাড়ি অঞ্চলে আর পশ্চিম পাহাড়তলিতে বাস করত|
10 And Caleb went against the Canaanites of Hebron: (now in earlier times Hebron was named Kiriath-arba:) and he put Sheshai and Ahiman and Talmai to the sword.হিব্রোণে যে সব কনানীয়রা বাস করত তাদের সঙ্গেও যিহূদা যুদ্ধ করেছিল| (হিব্রোণকে বলা হত কিরিযত্ অর্ব|) তারা শেশয, অহীমান ও তলময নামে তিন জনকে পরাজিত করেছিল|
11 And from there he went up against the people of Debir. (Now the name of Debir in earlier times was Kiriath-sepher.)যিহূদার লোকরা সেখান থেকে চলে গেল| তারা দবীর শহরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল, যে শহরকে আগে বলা হত কিরিযত্-সেফর|
12 And Caleb said, I will give Achsah, my daughter, as wife to the man who overcomes Kiriath-sepher and takes it.যুদ্ধের আগে কালেব যিহূদার লোকদের কাছে প্রতিশ্রুতি করে বলেছিল, “আমি কিরিযত্ সেফর আক্রমণ করতে চাই| যে এই শহরটি জিততে পারবে তার সঙ্গে আমি আমার কন্যা অক্ষারের বিবাহ দেব|”
13 And Othniel, the son of Kenaz, Caleb's younger brother, took it; so he gave him his daughter Achsah for his wife.কালেবের ছোট ভাইয়ের নাম ছিল কনস| কনসের পুত্র অত্নিয়েল কিরিযত্ সেফর দখল করল| সুতরাং কালেব অত্নিয়েলের সঙ্গে অক্ষার বিবাহ দিল|
14 Now when she came to him, he put into her mind the idea of requesting a field from her father: and she got down from her ass; and Caleb said to her, What is it?অকষা অত্নিয়েলের ঘর করতে চলে গেল| অত্নিয়েল অক্ষাকে তার পিতার কাছ থেকে কিছু জমিজায়গা চাইবার জন্য বলেছিল| অক্ষা পিতার কাছে গেল| গাধার পিঠ থেকে যেই সে নেমেছে, অমনি কালেব জিজ্ঞাসা করল, “কি হয়েছে?”
15 And she said to him, Give me a blessing; because you have put me in a dry south-land, now give me springs of water. So Caleb gave her the higher spring and the lower spring.অক্ষা বলল, “আমায় একটি উপহার দাও| তুমি আমাকে নেগেভের শুকনো মরুভূমিটা দিয়েছিলে| এবার আমাকে এমন কিছু জায়গা দাও যেখানে জল পাওয়া যায়|” কন্যার কথামত কালেব তাকে সেই দেশ দিল যার ওপরে নীচে জলের ঝর্ণা আছে|
16 Now Hobab the Kenite, Moses' father-in-law, had come up out of the town of palm-trees, with the children of Judah, into the waste land of Arad; and he went and was living among the Amalekites;কেনীয় সম্প্রদাযের লোকরা খেজুর গাছের শহর যেরিকো ছেড়ে যিহূদার লোকদের সঙ্গে য়িহুদা মরু অঞ্চলের দিকে চলে গেল| তারা অরাদ শহরের কাছে নেগেভের স্থায়ী বাসিন্দা হল| (কনানীয়রা মোশির শ্বশুরকুল থেকে এসেছিল|)
17 And Judah went with Simeon, his brother, and overcame the Canaanites living in Zephath, and put it under the curse; and he gave the town the name of Hormah.কিছু কনানীয়রা সফাত্ শহরে বাস করত| তাই সেখানেও যিহূদা আর শিমিয়োন পরিবারগোষ্ঠীর লোকরা কনানীয়দের আক্রমণ করল| তারা শহরটি সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলল এবং তার নাম রাখল হর্মা|
18 Then Judah took Gaza and its limit, and Ashkelon and its limit, and Ekron and its limit.যিহূদার লোকরা ঘসা এবং ঘসার চারদিকের ছোটখাটো শহরগুলোও দখল করল| তারা অস্কিলোন, ইক্রোণ আর কাছাকাছি সব শহর দখল করল|
19 And the Lord was with Judah; and he took the hill-country for his heritage; but he was unable to make the people of the valley go out, for they had war-carriages of iron.প্রভু যিহূদার য়োদ্ধাদের সহায় ছিলেন| পাহাড়ি দেশের জমিগুলো তারা নিয়ে নিল| কিন্তু উপত্যকা অঞ্চলের জমি তারা নিতে পারল না, কারণ সেখানকার অধিবাসীদের লোহার রথ ছিল|
20 And they gave Hebron to Caleb, as Moses had said; and he took the land of the three sons of Anak, driving them out from there.মোশি কালেবকে হিব্রোণের কাছাকাছি জমি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন| সেই মত তার পরিবারকে সেই জমি দেওয়া হয়েছিল| কালেবের লোকরা অনাকের তিন পুত্রকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল|
21 And the children of Judah did not make the Jebusites who were living in Jerusalem go out; the Jebusites are still living with the children of Benjamin in Jerusalem.বিন্যামীন পরিবারগোষ্ঠী যিবূষীয়দের জেরুশালেম ছেড়ে যেতে জোর করে নি| তাই আজও জেরুশালেমে যিবূষীয়রা বিন্যামীনের লোকদের সঙ্গে বসবাস করছে|
22 And the family of Joseph went up against Beth-el, and the Lord was with them.য়োষেফের পরিবারগোষ্ঠীর লোকরা বৈথেল শহর আক্রমণ করতে গেল| (আগে বৈথেলের নাম ছিল লূস|) প্রভু য়োষেফের পরিবারগোষ্ঠীর লোকদের সহায় ছিলেন|
23 So they sent men to make a search round Beth-el. (Now the name of the town in earlier times was Luz.)তারা য়োষেফের পরিবারের কয়েকজন গুপ্তচরকে বৈথেল শহরটা কিভাবে দখল করা যেতে পারে তা দেখবার জন্য পাঠালো|
24 And the watchers saw a man coming out of the town, and said to him, If you will make clear to us the way into the town, we will be kind to you.গুপ্তচররা যখন বৈথেল শহরটা খুঁটিযে খুঁটিযে দেখছিল তখন তারা সেখান থেকে একটি লোককে বেরিয়ে আসতে দেখল| তারা লোকটিকে বলল, “শহরে ঢোকার গুপ্ত পথটা আমাদের দেখাও| আমরা শহর আক্রমণ করব, কিন্তু তুমি আমাদের সাহায্য করলে তোমাকে আমরা কিছু করব না|”
25 So he made clear to them the way into the town, and they put it to the sword; but they let the man and all his family get away safe.লোকটি শহরে প্রবেশের গুপ্তপথ দেখিয়ে দিল| য়োষেফের লোকরা তরবারি দিয়ে বৈথেলবাসীদের হত্যা করল| কিন্তু সাহায্যকারী ঐ লোকটিকে তারা কিছু করল না| লোকটির পরিবারকেও কিছু করল না| তাদের ছেড়ে দিল যাতে তারা যেখানে খুশি সেখানে যেতে পারে|
26 And he went into the land of the Hittites, building a town there and naming it Luz: which is its name to this day.লোকটি তখন হিত্তীয়দের দেশে চলে গেল এবং সেখানে একটি শহর তৈরী করল| শহরের নাম দিল লূস| আজও সেই শহরটি আছে|
27 And Manasseh did not take away the land of the people of Beth-shean and its daughter-towns, or of Taanach and its daughter-towns, or of the people of Dor and its daughter-towns, or of the people of Ibleam and its daughter-towns, or of the people of Megiddo and its daughter-towns, driving them out; but the Canaanites would go on living in that land.কনানীয়রা বৈত্শান, তানক, দোর, য়িব্লিযম, মগিদ্দো এবং এদের চারপাশের ছোটছোট শহরগুলোতে বাস করত| মনঃশির পরিবারগোষ্ঠীর লোকরা কনানীয়দের এসব জায়গা থেকে সরিয়ে দিতে পারেনি বলেই তারা সেখানে থাকতে পেরেছিল| তারা সেখান থেকে চলে যেতে চাযনি|
28 And whenever Israel became strong, they put the Canaanites to forced work, without driving them out completely.পরবর্তীকালে ইস্রায়েলীয়রা শক্তিশালী হয়ে উঠলে তারা কনানীয়দের ক্রীতদাস করে রাখে| তারা সমস্ত কনানীয়দের দেশ ছেড়ে যেতে বাধ্য করতে পারল না|
29 And Ephraim did not make the Canaanites who were living in Gezer go out; but the Canaanites went on living in Gezer among them.ইফ্রয়িম পরিবারগোষ্ঠীকে নিয়েও একই ব্যাপার ঘটেছিল| গেষরে থাকত কনানীয়রা| ইফ্রয়িম গোষ্ঠীর লোকরা কনানীয়দের দেশ থেকে তাড়িয়ে দেযনি| তাই তারা গেষরে ইফ্রয়িমদের সঙ্গে বসবাস করতে থাকল|
30 Zebulun did not make the people of Kitron or the people of Nahalol go out; but the Canaanites went on living among them and were put to forced work.সবূলূন সম্পর্কেও সেই একই কথা| কিটরোণ আর নহলোল শহরে কিছু কনানীয় বাস করত| সবূলূন তাদের সেখান থেকে তাড়িয়ে দেযনি| তারা সবূলূনের সঙ্গেই থাকত| তবে তারা এদের ক্রীতদাস হয়েই থাকত|
31 And Asher did not take the land of the people of Acco, or Zidon, or Ahlab, or Achzib, or Helbah, or Aphik, or Rehob, driving them out;আশের পরিবারগোষ্ঠীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল| তারা অন্যান্য জাতির লোকদের অক্কো, সীদোন, অহলব, অকষীব, হেল্বা, অফীক এবং রহোব শহর থেকে তাড়িয়ে দেয নি|
32 But the Asherites went on living among the Canaanites, the people of the land, without driving them out.আশেরের লোকরা সেই জায়গায় কনানীয়দের তাড়িয়ে দেয নি| সুতরাং তারা কনানীয়দের মধ্যে বাস করত|
33 Naphtali did not take the land of the people of Beth-shemesh or of Beth-anath, driving them out; but he was living among the Canaanites in the land; however, the people of Beth-shemesh and Beth-anath were put to forced work.নপ্তালি পরিবারগোষ্ঠীও বৈত্-শেমশ এবং বৈত্-অনাতের থেকে লোকদের সরিয়ে দেয নি| তাই নপ্তালির লোকরা এসব শহরে লোকদের সঙ্গে বসবাস করতে লাগল| কনানীয়রা নপ্তালির লোকদের ক্রীতদাস হিসেবে থেকে গেল|
34 And the children of Dan were forced into the hill-country by the Amorites, who would not let them come down into the valley;ইমোরীয় লোকরা দান পরিবারগোষ্ঠীর লোকদের পাহাড়ী দেশে বাস করতে বাধ্য করল| দান পরিবারগোষ্ঠীর এই সব লোকরা পাহাড়ী জায়গায় বসবাস করতে বাধ্য হল, কারণ ইমোরীয়রা তাদের উপত্যকায় নেমে এসে বাস করতে দিল না|
35 For the Amorites would go on living in Mount Heres, in Aijalon, and in Shaalbim; but the children of Joseph became stronger than they, and put them to forced work.ইমোরীয়রা ঠিক করল যে তারা হেরস পর্বতশৃঙ্গে, অযালোনে এবং শাল্বীমে থাকবে| পরবর্তীকালে য়োষেফের পরিবারগোষ্ঠী শক্তিশালী হয়ে উঠল| তখন তারা ইমোরীয়দের ক্রীতদাস করে রাখল|
36 And the limit of the Edomites went from the slope of Akrabbim from Sela and up.ইমোরীয়দের দেশ অক্রব্বাম গিরিপথ থেকে সেলা পর্য়ন্ত এবং ওপরে সেলাকে ছাড়িযে পাহাড়ি দেশ আছে|
Bengali Bible