John 16 - BBE (Bengali)
1 I have said these things to you so that you may not be in doubt.‘আমি তোমাদের এসব বলছি যাতে তোমরা তোমাদের বিশ্বাস ত্যাগ না কর৷
2 They will put you out of the Synagogues: yes, the time is coming when whoever puts you to death will have the belief that he is doing God's pleasure.তারা তোমাদের সমাজ-গৃহ থেকে বহিষ্কৃত করবে৷ বলতে কি এমন সময় আসছে, যখন তারা তোমাদের হত্যা করে মনে করবে য়ে তারা ঈশ্বরের সেবা করছে৷
3 They will do these things to you because they have not had knowledge of the Father or of me.তারা এরূপ কাজ করবে কারণ তারা না জানে আমাকে, না জানে পিতাকে৷
4 I have said these things to you so that when the time comes, what I have said may come to your mind. I did not say them to you at the first, because then I was still with you.কিন্তু আমি তোমাদের এসব কথা বললাম, য়েন এসব ঘটবার সময় আসলে তোমরা মনে করতে পার য়ে, আমি তোমাদের এসব বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছিলাম৷‘শুরুতেই আমি তোমাদের এসব কথা বলিনি, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে ছিলাম৷
5 But now I am going to him who sent me; and not one of you says to me, Where are you going?কিন্তু যিনি আমায় পাঠিয়েছেন এখন আমি তাঁর কাছে ফিরে যাচ্ছি, আর তোমাদের কেউ জিজ্ঞেস করছ না, ‘আপনি কোথায় যাচ্ছেন?’
6 But your hearts are full of sorrow because I have said these things.এখন আমি তোমাদের এসব কথা বললাম, তাই তোমাদের অন্তর দুঃখে ভরে গেছে৷
7 But what I am saying is true: my going is for your good: for if I do not go away, the Helper will not come to you; but if I go, I will send him to you.কিন্তু আমি তোমাদের সত্যি বলছি; আমার যাওযা তোমাদের পক্ষে ভাল, কারণ আমি যদি না যাই তাহলে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না৷ কিন্তু আমি যদি যাই তাহলে আমি তাঁকে তোমাদের কাছে পাঠিয়ে দেব৷
8 And he, when he comes, will make the world conscious of sin, and of righteousness, and of being judged:যখন সেই সাহায্যকারী আসবেন তখন তিনি পাপ, ন্যায়পরায়ণতা ও বিচার সম্পর্কে জগতের মানুষকে চেতনা দেবেন৷
9 Of sin, because they have not faith in me;তিনি পাপ সম্পর্কে চেতনা দেবেন কারণ তারা আমাতে বিশ্বাস করে না৷
10 Of righteousness, because I go to the Father and you will see me no more;ন্যায়পরায়ণতা সম্পর্কে বোঝাবেন কারণ এখন আমি পিতার কাছে যাচ্ছি, আর তোমরা আমায় দেখতে পাবে না৷
11 Of being judged, because the ruler of this world has been judged.বিচার সম্বন্ধে চেতনা দেবেন কারণ এই জগতের য়ে শাসক তার বিচার হয়ে গেছে৷
12 I have still much to say to you, but you are not strong enough for it now.‘তোমাদের বলবার মতো আমার এখনও অনেক কথা আছে; কিন্তু সেগুলো তোমাদের গ্রহণ করার পক্ষে এখন অতিরিক্ত হয়ে যাবে৷
13 However, when he, the Spirit of true knowledge, has come, he will be your guide into all true knowledge: for his words will not come from himself, but whatever has come to his hearing, that he will say: and he will make clear to you the things to come.সত্যের আত্মা যখন আসবেন, তখন তিনি সকল সত্যের মধ্যে তোমাদের পরিচালিত করবেন৷ তিনি নিজে থেকে কিছু বলেন না, কিন্তু তিনি যা শোনেন তাই বলেন, আর আগামী দিনে কি ঘটতে চলেছে তা তিনি তোমাদের কাছে বলবেন৷
14 He will give me glory, because he will take of what is mine, and make it clear to you.তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ আমি যা বলি তাই তিনি গ্রহণ করবেন এবং তোমাদের তা বলবেন৷
15 Everything which the Father has is mine: that is why I say, He will take of what is mine and will make it clear to you.যা কিছু পিতার, তা আমার৷ এই কারণেই আমি বলেছি য়ে সত্যের আত্মা আমার নিকট থেকে সবই গ্রহণ করবেন এবং তোমাদের তা বলবেন৷
16 After a little time you will see me no longer; and then again, after a little time, you will see me.‘আর একটু পরে তোমরা আমাকে আর দেখতে পাবে না৷ অল্প একটু পরে আবার আমাকে দেখতে পাবে৷’
17 So some of the disciples said one to another, What is this he is saying, After a little time, you will see me no longer; and then again, after a little time, you will see me? and, I am going to the Father?তখন তাঁর শিষ্যদের মধ্যে কয়েকজন পরস্পরকে বলল, ‘উনি আমাদের কি বলতে চাইছেন, ‘কিছু পরে তোমরা আমায় দেখতে পাবে না, কিছু পরে তোমরা আবার আমায় দেখতে পাবে৷’ এ কথারই বা অর্থ কি, ‘কারণ আমি পিতার কাছে যাচ্ছি’?’
18 So they said again and again, What is this he is saying, A little time? His words are not clear to us.তাঁরা আরও বললেন, ‘তিনি ‘অল্প কিছুকাল পরে’ বলতে কি বোঝাতে চাইছেন? তিনি কি বলছেন, আমরা কিছুই বুঝতে পারছি না৷’
19 Jesus saw that they had a desire to put the question to him, so he said to them, Is this what you are questioning one with another, why I said, After a little time, you will see me no longer; and then again, after a little time, you will see me?তারা তাঁকে কি জিজ্ঞেস করতে চান তা যীশু বুঝতে পারলেন৷ তাই তিনি তাঁদের বললেন, ‘যখন আমি বললাম, ‘অল্প কিছু পরে তোমরা আমায় দেখতে পাবে না, আবার অল্প কিছু পরে আবার আমায় দেখতে পাবে,’ এর দ্বারা আমি কি বোঝাতে চাইছি এই নিয়েই কি পরস্পরের মধ্যে আলোচনা করছ?
20 Truly I say to you, You will be weeping and sorrowing, but the world will be glad: you will be sad, but your sorrow will be turned into joy.আমি তোমাদের সত্যি বলছি, তোমরা কাঁদবে, ব্যথিত হবে, কিন্তু জগত সংসার তাতে আনন্দিত হবে৷ তোমরা দুঃখে ভারাক্রান্ত হবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে৷
21 When a woman is about to give birth she has sorrow, because her hour is come; but when she has given birth to the child, the pain is put out of her mind by the joy that a man has come into the world.স্ত্রীলোক সন্তান প্রসবের সময় কষ্ট পায়, কারণ তখন তার প্রসব বেদনার সময়; কিন্তু যখন সে সন্তান প্রসব করে, তখন সে তার কষ্টের কথা ভুলে যায়, জগতে একজন জন্মগ্রহণ করল জেনে সে আনন্দিত হয়৷
22 So you have sorrow now: but I will see you again, and your hearts will be glad, and no one will take away your joy.ঠিক সেই রকম, তোমরাও এখন দুঃখ পাচ্ছ, কিন্তু আমি তোমাদের আবার দেখা দেব, আর তোমাদের হৃদয় তখন আনন্দে ভরে যাবে৷ তোমাদের সেই আনন্দ কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না৷
23 And on that day you will put no questions to me. Truly I say to you, Whatever request you make to the Father, he will give it to you in my name.সেদিন তোমরা আমার কাছে কিছু চাইবে না৷ আমি তোমাদের সত্যি বলছি, তোমরা আমার নামে যদি পিতার কাছে কিছু চাও, তিনি তোমাদের তা দেবেন৷
24 Up to now you have made no request in my name: do so, and it will be answered, so that your hearts may be full of joy.এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু চাও নি৷ তোমরা চাও, তাহলে তোমরা পাবে৷ তোমাদের আনন্দ তখন পূর্ণতায় ভরে যাবে৷
25 All this I have said to you in veiled language: but the time is coming when I will no longer say things in veiled language but will give you knowledge of the Father clearly.‘আমি হেঁযালি করে তোমাদের এসব বলেছিলাম৷ সময় আসছে যখন আমি আর হেঁযালি করে তোমাদের কিছু বলব না, বরং পিতার বিষয় সরল ভাষায় তোমাদের কাছে ব্যক্ত করব৷
26 In that day you will make requests in my name: and I do not say that I will make prayer to the Father for you,সেই দিন যা চাইবার তা তোমরা আমার নামেই চাইবে, আর আমি তোমাদের বলছি না য়ে আমি তোমাদের হয়ে পিতার কাছে চাইব৷
27 For the Father himself gives his love to you, because you have given your love to me and have had faith that I came from God.না, পিতা নিজেই তোমাদের ভালবাসেন, কারণ তোমরা আমায় ভালবেসেছ এবং তোমরা বিশ্বাস কর য়ে আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি৷
28 I came out from the Father and have come into the world: again, I go away from the world and go to the Father.আমি পিতার কাছ থেকে এই জগতে এসেছি, এখন আমি এ জগত ছেড়ে আবার পিতার কাছে ফিরে যাচ্ছি৷’
29 His disciples said, Now you are talking clearly and not in veiled language.তাঁর শিষ্যরা বললেন, ‘দেখুন, এখন আপনি স্পষ্টভাবে বলছেন, কোনরকম হেঁযালি করে বলছেন না৷
30 Now we are certain that you have knowledge of all things and have no need for anyone to put questions to you: through this we have faith that you came from God.এখন আমরা বুঝলাম য়ে আপনি সব কিছুই জানেন৷ কোন ব্যক্তি প্রশ্ন করার আগেই আপনি তার উত্তর দিতে পারেন৷ এজন্যই আমরা বিশ্বাস করি য়ে আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন৷’
31 Jesus made answer, Have you faith now?যীশু তাঁদের বললেন, ‘তাহলে তোমরা এখন বিশ্বাস করছ?
32 See, a time is coming, yes, it is now here, when you will go away in all directions, every man to his house, and I will be by myself: but I am not by myself, because the Father is with me.শোন, সময় আসছে, বলতে কি এসে পড়েছে, যখন তোমরা বিচ্ছিন্ন হয়ে য়ে যার নিজের জায়গায় চলে যাবে, আর আমায় একা ফেলে পালাবে, তবু আমি একা নই, কারণ পিতা আমার সঙ্গে আছেন৷
33 I have said all these things to you so that in me you may have peace. In the world you have trouble: but take heart! I have overcome the world.‘আমি তোমাদের এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও৷ জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও! আমিই জগতকে জয় করেছি!’
Bengali Bible