John 16 - ASV (Bengali)
1 These things have I spoken unto you, that ye should not be caused to stumble.‘আমি তোমাদের এসব বলছি যাতে তোমরা তোমাদের বিশ্বাস ত্যাগ না কর৷
2 They shall put you out of the synagogues: yea, the hour cometh, that whosoever killeth you shall think that he offereth service unto God.তারা তোমাদের সমাজ-গৃহ থেকে বহিষ্কৃত করবে৷ বলতে কি এমন সময় আসছে, যখন তারা তোমাদের হত্যা করে মনে করবে য়ে তারা ঈশ্বরের সেবা করছে৷
3 And these things will they do, because they have not known the Father, nor me.তারা এরূপ কাজ করবে কারণ তারা না জানে আমাকে, না জানে পিতাকে৷
4 But these things have I spoken unto you, that when their hour is come, ye may remember them, how that I told you. And these things I said not unto you from the beginning, because I was with you.কিন্তু আমি তোমাদের এসব কথা বললাম, য়েন এসব ঘটবার সময় আসলে তোমরা মনে করতে পার য়ে, আমি তোমাদের এসব বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছিলাম৷‘শুরুতেই আমি তোমাদের এসব কথা বলিনি, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে ছিলাম৷
5 But now I go unto him that sent me; and none of you asketh me, Whither goest thou?কিন্তু যিনি আমায় পাঠিয়েছেন এখন আমি তাঁর কাছে ফিরে যাচ্ছি, আর তোমাদের কেউ জিজ্ঞেস করছ না, ‘আপনি কোথায় যাচ্ছেন?’
6 But because I have spoken these things unto you, sorrow hath filled your heart.এখন আমি তোমাদের এসব কথা বললাম, তাই তোমাদের অন্তর দুঃখে ভরে গেছে৷
7 Nevertheless I tell you the truth: It is expedient for you that I go away; for if I go not away, the Comforter will not come unto you; but if I go, I will send him unto you.কিন্তু আমি তোমাদের সত্যি বলছি; আমার যাওযা তোমাদের পক্ষে ভাল, কারণ আমি যদি না যাই তাহলে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না৷ কিন্তু আমি যদি যাই তাহলে আমি তাঁকে তোমাদের কাছে পাঠিয়ে দেব৷
8 And he, when he is come, will convict the world in respect of sin, and of righteousness, and of judgment:যখন সেই সাহায্যকারী আসবেন তখন তিনি পাপ, ন্যায়পরায়ণতা ও বিচার সম্পর্কে জগতের মানুষকে চেতনা দেবেন৷
9 of sin, because they believe not on me;তিনি পাপ সম্পর্কে চেতনা দেবেন কারণ তারা আমাতে বিশ্বাস করে না৷
10 of righteousness, because I go to the Father, and ye behold me no more;ন্যায়পরায়ণতা সম্পর্কে বোঝাবেন কারণ এখন আমি পিতার কাছে যাচ্ছি, আর তোমরা আমায় দেখতে পাবে না৷
11 of judgment, because the prince of this world hath been judged.বিচার সম্বন্ধে চেতনা দেবেন কারণ এই জগতের য়ে শাসক তার বিচার হয়ে গেছে৷
12 I have yet many things to say unto you, but ye cannot bear them now.‘তোমাদের বলবার মতো আমার এখনও অনেক কথা আছে; কিন্তু সেগুলো তোমাদের গ্রহণ করার পক্ষে এখন অতিরিক্ত হয়ে যাবে৷
13 Howbeit when he, the Spirit of truth, is come, he shall guide you into all the truth: for he shall not speak from himself; but what things soever he shall hear, `these' shall he speak: and he shall declare unto you the things that are to come.সত্যের আত্মা যখন আসবেন, তখন তিনি সকল সত্যের মধ্যে তোমাদের পরিচালিত করবেন৷ তিনি নিজে থেকে কিছু বলেন না, কিন্তু তিনি যা শোনেন তাই বলেন, আর আগামী দিনে কি ঘটতে চলেছে তা তিনি তোমাদের কাছে বলবেন৷
14 He shall glorify me: for he shall take of mine, and shall declare `it' unto you.তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ আমি যা বলি তাই তিনি গ্রহণ করবেন এবং তোমাদের তা বলবেন৷
15 All things whatsoever the Father hath are mine: therefore said I, that he taketh of mine, and shall declare `it' unto you.যা কিছু পিতার, তা আমার৷ এই কারণেই আমি বলেছি য়ে সত্যের আত্মা আমার নিকট থেকে সবই গ্রহণ করবেন এবং তোমাদের তা বলবেন৷
16 A little while, and ye behold me no more; and again a little while, and ye shall see me.‘আর একটু পরে তোমরা আমাকে আর দেখতে পাবে না৷ অল্প একটু পরে আবার আমাকে দেখতে পাবে৷’
17 `Some' of his disciples therefore said one to another, What is this that he saith unto us, A little while, and ye behold me not; and again a little while, and ye shall see me: and, Because I go to the Father?তখন তাঁর শিষ্যদের মধ্যে কয়েকজন পরস্পরকে বলল, ‘উনি আমাদের কি বলতে চাইছেন, ‘কিছু পরে তোমরা আমায় দেখতে পাবে না, কিছু পরে তোমরা আবার আমায় দেখতে পাবে৷’ এ কথারই বা অর্থ কি, ‘কারণ আমি পিতার কাছে যাচ্ছি’?’
18 They said therefore, What is this that he saith, A little while? We know not what he saith.তাঁরা আরও বললেন, ‘তিনি ‘অল্প কিছুকাল পরে’ বলতে কি বোঝাতে চাইছেন? তিনি কি বলছেন, আমরা কিছুই বুঝতে পারছি না৷’
19 Jesus perceived that they were desirous to ask him, and he said unto them, Do ye inquire among yourselves concerning this, that I said, A little while, and ye behold me not, and again a little while, and ye shall see me?তারা তাঁকে কি জিজ্ঞেস করতে চান তা যীশু বুঝতে পারলেন৷ তাই তিনি তাঁদের বললেন, ‘যখন আমি বললাম, ‘অল্প কিছু পরে তোমরা আমায় দেখতে পাবে না, আবার অল্প কিছু পরে আবার আমায় দেখতে পাবে,’ এর দ্বারা আমি কি বোঝাতে চাইছি এই নিয়েই কি পরস্পরের মধ্যে আলোচনা করছ?
20 Verily, verily, I say unto you, that ye shall weep and lament, but the world shall rejoice: ye shall be sorrowful, but your sorrow shall be turned into joy.আমি তোমাদের সত্যি বলছি, তোমরা কাঁদবে, ব্যথিত হবে, কিন্তু জগত সংসার তাতে আনন্দিত হবে৷ তোমরা দুঃখে ভারাক্রান্ত হবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে৷
21 A woman when she is in travail hath sorrow, because her hour is come: but when she is delivered of the child, she remembereth no more the anguish, for the joy that a man is born into the world.স্ত্রীলোক সন্তান প্রসবের সময় কষ্ট পায়, কারণ তখন তার প্রসব বেদনার সময়; কিন্তু যখন সে সন্তান প্রসব করে, তখন সে তার কষ্টের কথা ভুলে যায়, জগতে একজন জন্মগ্রহণ করল জেনে সে আনন্দিত হয়৷
22 And ye therefore now have sorrow: but I will see you again, and your heart shall rejoice, and your joy no one taketh away from you.ঠিক সেই রকম, তোমরাও এখন দুঃখ পাচ্ছ, কিন্তু আমি তোমাদের আবার দেখা দেব, আর তোমাদের হৃদয় তখন আনন্দে ভরে যাবে৷ তোমাদের সেই আনন্দ কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না৷
23 And in that day ye shall ask me no question. Verily, verily, I say unto you, if ye shall ask anything of the Father, he will give it you in my name.সেদিন তোমরা আমার কাছে কিছু চাইবে না৷ আমি তোমাদের সত্যি বলছি, তোমরা আমার নামে যদি পিতার কাছে কিছু চাও, তিনি তোমাদের তা দেবেন৷
24 Hitherto have ye asked nothing in my name: ask, and ye shall receive, that your joy may be made full.এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু চাও নি৷ তোমরা চাও, তাহলে তোমরা পাবে৷ তোমাদের আনন্দ তখন পূর্ণতায় ভরে যাবে৷
25 These things have I spoken unto you in dark sayings: the hour cometh, when I shall no more speak unto you in dark sayings, but shall tell you plainly of the Father.‘আমি হেঁযালি করে তোমাদের এসব বলেছিলাম৷ সময় আসছে যখন আমি আর হেঁযালি করে তোমাদের কিছু বলব না, বরং পিতার বিষয় সরল ভাষায় তোমাদের কাছে ব্যক্ত করব৷
26 In that day ye shall ask in my name: and I say not unto you, that I will pray the Father for you;সেই দিন যা চাইবার তা তোমরা আমার নামেই চাইবে, আর আমি তোমাদের বলছি না য়ে আমি তোমাদের হয়ে পিতার কাছে চাইব৷
27 for the Father himself loveth you, because ye have loved me, and have believed that I came forth from the Father.না, পিতা নিজেই তোমাদের ভালবাসেন, কারণ তোমরা আমায় ভালবেসেছ এবং তোমরা বিশ্বাস কর য়ে আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি৷
28 I came out from the Father, and am come into the world: again, I leave the world, and go unto the Father.আমি পিতার কাছ থেকে এই জগতে এসেছি, এখন আমি এ জগত ছেড়ে আবার পিতার কাছে ফিরে যাচ্ছি৷’
29 His disciples say, Lo, now speakest thou plainly, and speakest no dark saying.তাঁর শিষ্যরা বললেন, ‘দেখুন, এখন আপনি স্পষ্টভাবে বলছেন, কোনরকম হেঁযালি করে বলছেন না৷
30 Now know we that thou knowest all things, and needest not that any man should ask thee: by this we believe that thou camest forth from God.এখন আমরা বুঝলাম য়ে আপনি সব কিছুই জানেন৷ কোন ব্যক্তি প্রশ্ন করার আগেই আপনি তার উত্তর দিতে পারেন৷ এজন্যই আমরা বিশ্বাস করি য়ে আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন৷’
31 Jesus answered them, Do ye now believe?যীশু তাঁদের বললেন, ‘তাহলে তোমরা এখন বিশ্বাস করছ?
32 Behold, the hour cometh, yea, is come, that ye shall be scattered, every man to his own, and shall leave me alone: and `yet' I am not alone, because the Father is with me.শোন, সময় আসছে, বলতে কি এসে পড়েছে, যখন তোমরা বিচ্ছিন্ন হয়ে য়ে যার নিজের জায়গায় চলে যাবে, আর আমায় একা ফেলে পালাবে, তবু আমি একা নই, কারণ পিতা আমার সঙ্গে আছেন৷
33 These things have I spoken unto you, that in me ye may have peace. In the world ye have tribulation: but be of good cheer; I have overcome the world.‘আমি তোমাদের এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও৷ জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও! আমিই জগতকে জয় করেছি!’
Bengali Bible