Bible

Job 5 - WEB (Bengali)

1 "Call now; is there any who will answer you? To which of the holy ones will you turn?“ইয়োব, তুমি যদি চাও তো চিত্কার কর, কিন্তু কেউ তোমার ডাকে সাড়া দেবে না! তুমি কোন পবিত্র সত্তার দিকে ফিরবে?

2 For resentment kills the foolish man, And jealousy kills the simple.এক জন বোকা লোকের ক্রোধই তাকে হত্যা করবে| এক জন বোকা লোকের প্রচণ্ড আবেগই তাকে হত্যা করবে|

3 I have seen the foolish taking root, But suddenly I cursed his habitation.আমি এক জন বোকা লোককে দেখেছিলাম য়ে ভেবেছিল সে নিরাপদে আছে| কিন্তু সে হঠাত্‌ মারা গেল|

4 His children are far from safety, They are crushed in the gate. Neither is there any to deliver them,তার ছেলেদের সাহায্য করার জন্য কেউই ছিল না| নগরদ্বারেকেউ তাদের লাঞ্ছনা থেকে রক্ষা করে নি|

5 Whose harvest the hungry eats up, And take it even out of the thorns; The snare gapes for their substance.ক্ষুধিত লোকরা তার সব শস্য খেয়ে নিয়েছিল| কাঁটাঝোপের মধ্যে য়ে শস্য গজিযে উঠেছিলো, এই ক্ষুধিত লোকরা তাও খেয়ে নিয়েছিল| তাদের যা কিছু ছিল, লোভী লোকরা সবই নিয়ে গিয়েছিল|

6 For affliction doesn't come forth from the dust, Neither does trouble spring out of the ground;শুধুমাত্র ধূলো থেকে খারাপ সময় উঠে আসে না| সমস্যা হঠাত্‌ করে ভূমি ফুঁড়ে জন্মায় না|

7 But man is born to trouble, As the sparks fly upward.কিন্তু মানুষ সমস্যার সম্মুখিন হতে বাধ্য|ঠিক য়েমন আগুন থেকে স্ফুলিঙ্গ ওড়ে|

8 "But as for me, I would seek God, To God would I commit my cause;“কিন্তু ইয়োব, আমি যদি তুমি হতাম, আমি ঈশ্বরকে খুঁজতাম এবং ঈশ্বরকে সম্বোধন করে আমার কথা বলতাম|

9 Who does great things that can't be fathomed, Marvelous things without number;ঈশ্বর মহান কাজগুলি করেন যা কেউ পুরোপুরি বুঝতে পারে না| তিনি এত বিস্মযকর কাজ করেন য়ে তাদের গোনা যায় না|

10 Who gives rain on the earth, And sends waters on the fields;ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি পাঠান| তিনি জমির জন্য জল পাঠান|

11 So that he sets up on high those who are low, Those who mourn are exalted to safety.ঈশ্বর এক জন বিনযী লোককে উন্নীত করেন| অতএব যারা বিলাপরত তারা বিজয়প্রাপ্তহয়|

12 He frustrates the devices of the crafty, So that their hands can't perform their enterprise.ঈশ্বর চালাক ও মন্দ লোকদের ফন্দি বানচাল করে দেন যাতে তাদের পরিকল্পনা সফল না হয়|

13 He takes the wise in their own craftiness; The counsel of the cunning is carried headlong.ঈশ্বর, চালাক লোকদেরও তাদের নিজেদের ফাঁদেই ধরেন| তাই, সেই সব চালাকিও সফল হয় না|

14 They meet with darkness in the day-time, And grope at noonday as in the night.ওরা দিনের বেলায রাতের সম্মুখীন হয় এবং দিনের বেলাতেই এমন করে হাতড়ে বেড়ায়, য়েন রাত হয়ে গেছে|

15 But he saves from the sword of their mouth, Even the needy from the hand of the mighty.ঈশ্বর দরিদ্র লোকদের মৃত্যু থেকে রক্ষা করেন| দুর্জন লোকদের শক্তি থেকে তিনি দরিদ্র লোকদের রক্ষা করেন|

16 So the poor has hope, And injustice shuts her mouth.তাই দরিদ্র লোকদের আশা আছে| অধর্ম তার মুখ বন্ধ করে|

17 "Behold, happy is the man whom God corrects: Therefore do not despise the chastening of the Almighty.“যার দোষ ঈশ্বর সংশোধন করে দেন সে তো ঈশ্বরের আশীর্বাদপুত! তাই সর্বশক্তিমান ঈশ্বর যখন তোমায় শাস্তি দেন তখন কোন অভিয়োগ করো না|

18 For he wounds, and binds up; He injures, and his hands make whole.ঈশ্বর য়ে আঘাত দেন, তিনি নিজেই সে আঘাতের শুশ্রূষা করেন| হয়তো তিনি কাউকে আঘাত করেন কিন্তু তাঁর হাত আরোগ্যও দান করে|

19 He will deliver you in six troubles; Yes, in seven there shall no evil touch you.ঈশ্বর তোমাকে সব সময়ই উদ্ধার করবেন, যতবারই সংকট আসুক না কেন, সেটা তোমাকে আঘাত করবে না|

20 In famine he will redeem you from death; In war, from the power of the sword.যখন দুর্ভিক্ষ হবে তখন ঈশ্বর তোমায় মৃত্যু থেকে রক্ষা করবেন| যখন যুদ্ধ হবে তখন ঈশ্বর তোমায় মৃত্যু থেকে রক্ষা করবেন|

21 You shall be hidden from the scourge of the tongue, Neither shall you be afraid of destruction when it comes.ঈশ্বর তোমাকে অপবাদ থেকে রক্ষা করবেন| বিপর্য়য এলে তুমি ভয় পাবে না| যখন মন্দ কিছু ঘটবে তখন তোমার ভয়ের কোন কারণ নেই|

22 At destruction and famine you shall laugh, Neither shall you be afraid of the animals of the earth.দুর্ভিক্ষ ও ধ্বংসের দিনগুলোকে তুমি উপহাস করবে| তুমি বন্য জন্তুদের ভয় পাবে না|

23 For you shall be in league with the stones of the field. The animals of the field shall be at peace with you.মনে হচ্ছে য়েন বন্য জন্তু ও মাঠের পাথরের সঙ্গে তোমার একটি শান্তি চুক্তি রযেছে| এমনকি বন্য পশুরাও তোমার সঙ্গে শান্তিতে থাকবে|

24 You shall know that your tent is in peace. You shall visit your fold, and shall miss nothing.তুমি জানবে য়ে তোমার বাড়ি শান্তিতে আছে| তোমার সম্পত্তির হিসাব করে দেখবে কোন কিছুই খোযা যায় নি|

25 You shall know also that your seed shall be great, Your offspring as the grass of the earth.তুমি জানবে য়ে তোমার প্রচুর সন্তানাদি হবে| পৃথিবীতে যত ঘাস আছে তোমার উত্তরপুরুষদের সংখ্যাও ততগুলোই হবে|

26 You shall come to your grave in a full age, Like a shock of grain comes in its season.তুমি সেই গমের মত হবে য়ে গম ফসল কাটা পর্য়ন্ত বাড়তে থাকে| হ্যাঁ, বৃদ্ধ বয়স পর্য়ন্ত তুমি পূর্ণ শক্তিতে বেঁচে থাকবে|

27 Look this, we have searched it, so it is; Hear it, and know it for your good."“ইয়োব, এই বিষয়গুলো আমরা অনুধাবন করেছি এবং আমরা জানি সেগুলি সত্যি| তাই ইয়োব, আমাদের কথা শোন, এবং তোমার নিজের জন্য সেগুলো শেখো|”

Bengali Bible