Bible

Job 5 - BBE (Bengali)

1 Give now a cry for help; is there anyone who will give you an answer? and to which of the holy ones will you make your prayer?“ইয়োব, তুমি যদি চাও তো চিত্কার কর, কিন্তু কেউ তোমার ডাকে সাড়া দেবে না! তুমি কোন পবিত্র সত্তার দিকে ফিরবে?

2 For wrath is the cause of death to the foolish, and he who has no wisdom comes to his end through passion.এক জন বোকা লোকের ক্রোধই তাকে হত্যা করবে| এক জন বোকা লোকের প্রচণ্ড আবেগই তাকে হত্যা করবে|

3 I have seen the foolish taking root, but suddenly the curse came on his house.আমি এক জন বোকা লোককে দেখেছিলাম য়ে ভেবেছিল সে নিরাপদে আছে| কিন্তু সে হঠাত্‌ মারা গেল|

4 Now his children have no safe place, and they are crushed before the judges, for no one takes up their cause.তার ছেলেদের সাহায্য করার জন্য কেউই ছিল না| নগরদ্বারেকেউ তাদের লাঞ্ছনা থেকে রক্ষা করে নি|

5 Their produce is taken by him who has no food, and their grain goes to the poor, and he who is in need of water gets it from their spring.ক্ষুধিত লোকরা তার সব শস্য খেয়ে নিয়েছিল| কাঁটাঝোপের মধ্যে য়ে শস্য গজিযে উঠেছিলো, এই ক্ষুধিত লোকরা তাও খেয়ে নিয়েছিল| তাদের যা কিছু ছিল, লোভী লোকরা সবই নিয়ে গিয়েছিল|

6 For evil does not come out of the dust, or trouble out of the earth;শুধুমাত্র ধূলো থেকে খারাপ সময় উঠে আসে না| সমস্যা হঠাত্‌ করে ভূমি ফুঁড়ে জন্মায় না|

7 But trouble is man's fate from birth, as the flames go up from the fire.কিন্তু মানুষ সমস্যার সম্মুখিন হতে বাধ্য|ঠিক য়েমন আগুন থেকে স্ফুলিঙ্গ ওড়ে|

8 But as for me, I would make my prayer to God, and I would put my cause before him:“কিন্তু ইয়োব, আমি যদি তুমি হতাম, আমি ঈশ্বরকে খুঁজতাম এবং ঈশ্বরকে সম্বোধন করে আমার কথা বলতাম|

9 Who does great things outside our knowledge, wonders without number:ঈশ্বর মহান কাজগুলি করেন যা কেউ পুরোপুরি বুঝতে পারে না| তিনি এত বিস্মযকর কাজ করেন য়ে তাদের গোনা যায় না|

10 Who gives rain on the earth, and sends water on the fields:ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি পাঠান| তিনি জমির জন্য জল পাঠান|

11 Lifting up those who are low, and putting the sad in a safe place;ঈশ্বর এক জন বিনযী লোককে উন্নীত করেন| অতএব যারা বিলাপরত তারা বিজয়প্রাপ্তহয়|

12 Who makes the designs of the wise go wrong, so that they are unable to give effect to their purposes.ঈশ্বর চালাক ও মন্দ লোকদের ফন্দি বানচাল করে দেন যাতে তাদের পরিকল্পনা সফল না হয়|

13 He takes the wise in their secret designs, and the purposes of the twisted are cut off suddenly.ঈশ্বর, চালাক লোকদেরও তাদের নিজেদের ফাঁদেই ধরেন| তাই, সেই সব চালাকিও সফল হয় না|

14 In the daytime it becomes dark for them, and in the sunlight they go feeling about as if it was night.ওরা দিনের বেলায রাতের সম্মুখীন হয় এবং দিনের বেলাতেই এমন করে হাতড়ে বেড়ায়, য়েন রাত হয়ে গেছে|

15 But he keeps safe from their sword those who have no father, and the poor from the power of the strong.ঈশ্বর দরিদ্র লোকদের মৃত্যু থেকে রক্ষা করেন| দুর্জন লোকদের শক্তি থেকে তিনি দরিদ্র লোকদের রক্ষা করেন|

16 So the poor man has hope, and the mouth of the evil-doer is stopped.তাই দরিদ্র লোকদের আশা আছে| অধর্ম তার মুখ বন্ধ করে|

17 Truly, that man is happy who has training from the hand of God: so do not let your heart be shut to the teaching of the Ruler of all.“যার দোষ ঈশ্বর সংশোধন করে দেন সে তো ঈশ্বরের আশীর্বাদপুত! তাই সর্বশক্তিমান ঈশ্বর যখন তোমায় শাস্তি দেন তখন কোন অভিয়োগ করো না|

18 For after his punishment he gives comfort, and after wounding, his hands make you well.ঈশ্বর য়ে আঘাত দেন, তিনি নিজেই সে আঘাতের শুশ্রূষা করেন| হয়তো তিনি কাউকে আঘাত করেন কিন্তু তাঁর হাত আরোগ্যও দান করে|

19 He will keep you safe from six troubles, and in seven no evil will come near you.ঈশ্বর তোমাকে সব সময়ই উদ্ধার করবেন, যতবারই সংকট আসুক না কেন, সেটা তোমাকে আঘাত করবে না|

20 When there is need of food he will keep you from death, and in war from the power of the sword.যখন দুর্ভিক্ষ হবে তখন ঈশ্বর তোমায় মৃত্যু থেকে রক্ষা করবেন| যখন যুদ্ধ হবে তখন ঈশ্বর তোমায় মৃত্যু থেকে রক্ষা করবেন|

21 He will keep you safe from the evil tongue; and you will have no fear of wasting when it comes.ঈশ্বর তোমাকে অপবাদ থেকে রক্ষা করবেন| বিপর্য়য এলে তুমি ভয় পাবে না| যখন মন্দ কিছু ঘটবে তখন তোমার ভয়ের কোন কারণ নেই|

22 You will make sport of destruction and need, and will have no fear of the beasts of the earth.দুর্ভিক্ষ ও ধ্বংসের দিনগুলোকে তুমি উপহাস করবে| তুমি বন্য জন্তুদের ভয় পাবে না|

23 For you will be in agreement with the stones of the earth, and the beasts of the field will be at peace with you.মনে হচ্ছে য়েন বন্য জন্তু ও মাঠের পাথরের সঙ্গে তোমার একটি শান্তি চুক্তি রযেছে| এমনকি বন্য পশুরাও তোমার সঙ্গে শান্তিতে থাকবে|

24 And you will be certain that your tent is at peace, and after looking over your property you will see that nothing is gone.তুমি জানবে য়ে তোমার বাড়ি শান্তিতে আছে| তোমার সম্পত্তির হিসাব করে দেখবে কোন কিছুই খোযা যায় নি|

25 You will be certain that your seed will be great, and your offspring like the plants of the earth.তুমি জানবে য়ে তোমার প্রচুর সন্তানাদি হবে| পৃথিবীতে যত ঘাস আছে তোমার উত্তরপুরুষদের সংখ্যাও ততগুলোই হবে|

26 You will come to your last resting-place in full strength, as the grain is taken up to the crushing-floor in its time.তুমি সেই গমের মত হবে য়ে গম ফসল কাটা পর্য়ন্ত বাড়তে থাকে| হ্যাঁ, বৃদ্ধ বয়স পর্য়ন্ত তুমি পূর্ণ শক্তিতে বেঁচে থাকবে|

27 See, we have made search with care, and it is so; it has come to our ears; see that you take note of it for yourself.“ইয়োব, এই বিষয়গুলো আমরা অনুধাবন করেছি এবং আমরা জানি সেগুলি সত্যি| তাই ইয়োব, আমাদের কথা শোন, এবং তোমার নিজের জন্য সেগুলো শেখো|”

Bengali Bible