Job 30 - BBE (Bengali)
1 But now those who are younger than I make sport of me; those whose fathers I would not have put with the dogs of my flocks.কিন্তু এখন, যারা আমার চেয়েও বয়সে ছোট তারা আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করে| এবং তাদের পিতারা এতোই অপদার্থ ছিল য়ে, আমার মেষগুলোকে য়ে কুকুর পাহারা দেয়- আমি ওদের সেই কুকুরের সঙ্গেও রাখতে চাইনি|
2 Of what use is the strength of their hands to me? all force is gone from them.ঐসব যুবকের পিতারা এতোই দুর্বল য়ে ওরা আমার সাহায্যে আসবে না| তারা এখন বৃদ্ধ ও ক্লান্ত হয়েছে, তাদের পেশীগুলো এখন আর শক্ত ও মজবুত নেই|
3 They are wasted for need of food, biting the dry earth; their only hope of life is in the waste land.তারা মৃত মানুষের মতো অনাহারে শুকিয়ে রযেছে| তাই তারা মরুভূমির শুকনো ধূলো খায়|
4 They are pulling off the salt leaves from the brushwood, and making a meal of roots.তারা মরুভূমির নোনা মাটির গাছ উপড়ে নেয়| তারা মরুভূমির এক রকম গাছের শিকড় খায়|
5 They are sent out from among their townsmen, men are crying after them as thievesতারা তাদের দল থেকে বিতাড়িত হয়েছে| লোকে এমন ভাবে ওদের দিকে চিত্কার করে য়েন ওরা চোর|
6 They have to get a resting-place in the hollows of the valleys, in holes of the earth and rocks.তারা নদীর শুকনো উপত্যকায, পাহাড়ের গুহায অথবা মাটির গর্তে বাস করতে বাধ্য হয়|
7 They make noises like asses among the brushwood; they get together under the thorns.তারা মরুভূমির ঝোপঝাড়ে গাধার মত ডাক ছাড়ে এবং কাঁটাঝোপের নীচে গাদাগাদি করে জমা হয়|
8 They are sons of shame, and of men without a name, who have been forced out of the land.তারা নামহীন একদল অপদার্থ লোক যারা নিজেদের দেশ ছাড়তে বাধ্য হয়েছে!
9 And now I have become their song, and I am a word of shame to them.“এখন ঐসব লোকদের পুত্ররা আমায় নিয়ে গান বেঁধে আমায় উপহাস করে| আমার নামটাই এখন ওদের কাছে একটা বাজে শব্দ হয়ে দাঁড়িয়েছে|
10 I am disgusting to them; they keep away from me, and put marks of shame on me.এখন ঐ যুবকরা আমায় ঘৃণা করে| তারা আমার থেকে দূরে দাঁড়ায| তারা নিজেদের আমার থেকে ভালো মনে করে| তারা, এমনকি আমার মুখে থুতুও দেয়!
11 For he has made loose the cord of my bow, and put me to shame; he has sent down my flag to the earth before me.ঈশ্বর আমার ধনুক থেকে গুণ (ছিলা) কেড়ে নিয়ে আমায় দুর্বল করে দিয়েছেন| ঐ মন্দ লোকরা ওদের সমস্ত ক্রোধ নিয়ে আমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে|
12 The lines of his men of war put themselves in order, and make high their ways of destruction against me:তারা আমার ডানদিক থেকে আক্রমণ করে| তারা আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে| আমার মনে হয় য়েন একটা শহরকে আক্রমণ করা হল: আমাকে আক্রমণ করে ধ্বংস করার জন্য তারা আমার প্রাচীরে একটা রাস্তা তৈরী করেছে|
13 They have made waste my roads, with a view to my destruction; his bowmen come round about me;তারা আমার রাস্তা ছিন্ন-ভিন্ন করে দিয়েছে| তারা আমাকে ধ্বংস করতে সফল হয়েছে| তাদের থামাবার কেউ নেই|
14 As through a wide broken place in the wall they come on, I am overturned by the shock of their attack.তারা একটা সৈন্যদলের মত যারা দেওয়াল ভেঙে একটা বড় গর্ত করেছে এবং পাথর কুচির ওপর দিয়ে গড়িযে গড়িযে আমার ঘাড়ে পড়েছে|
15 Fears have come on me; my hope is gone like the wind, and my well-being like a cloud.সন্ত্রাস আমাকে গ্রাস করেছে| আমার সম্মান বাতাসের মত মুছে গেছে| আমার নিরাপত্তা মেঘের মতোই অদৃশ্য হয়ে গেছে|
16 But now my soul is turned to water in me, days of trouble overtake me:“আমার জীবন প্রায় শেষ হয়ে এসেছে এবং আমি খুব শীঘ্রই মারা যাবো| দুর্ভোগের দিন আমাকে আঁকড়ে ধরেছে|
17 The flesh is gone from my bones, and they give me no rest; there is no end to my pains.রাতে আমার হাড়ে ব্যথা করে| আমার যন্ত্রণা বন্ধ হয় না|
18 With great force he takes a grip of my clothing, pulling me by the neck of my coat.ঈশ্বর আমার বস্ত্র কেড়ে নিয়েছেন, এবং আমার বস্ত্র মুচড়ে বিকৃত আকার করে দিয়েছেন|
19 Truly God has made me low, even to the earth, and I have become like dust.ঈশ্বর আমায় কাদায় ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং আমি ধূলা ও ছাই এর মত হয়ে গিয়েছি|
20 You give no answer to my cry, and take no note of my prayer.ঈশ্বর, আপনার সাহায্যের জন্য আমি আপনার কাছে কাঁদি কিন্তু আপনি শোনেন না| আমি দাঁড়িয়ে পড়ে প্রার্থনা করি, কিন্তু আমার দিকে আপনি কোন মনোয়োগ দেন না|
21 You have become cruel to me; the strength of your hand is hard on me.“ঈশ্বর, আপনি আমার প্রতি নীচ ব্যবহার করেছেন| আমাকে আঘাত করবার জন্য আপনি আপনার ক্ষমতা ব্যবহার করেছেন|
22 Lifting me up, you make me go on the wings of the wind; I am broken up by the storm.ঈশ্বর, আপনি শক্তিশালী বাতাসকে আমাকে উড়িয়ে নিয়ে য়েতে দিয়েছেন| আপনি আমাকে ঝড়ের মধ্যে ফেলেছেন|
23 For I am certain that you will send me back to death, and to the meeting-place ordered for all living.আমি জানি আপনি আমায় মৃত্যুর দিকে নিয়ে যাবেন| প্রত্যেকটি জীবন্ত ব্যক্তি অবশ্যই মারা যাবে|
24 Has not my hand been stretched out in help to the poor? have I not been a saviour to him in his trouble?কিন্তু, য়ে ইতিমধ্যেই বিধ্বস্ত ও সাহায্যের জন্য কাতর আর্জি জানাচ্ছে, তাকে নিশ্চয়ই কোন লোক আঘাত করবে না|
25 Have I not been weeping for the crushed? and was not my soul sad for him who was in need?ঈশ্বর, আপনি জানেন য়ে, য়ে লোকরা সংকটে পড়েছিলো আমি তাদের জন্য কেঁদেছিলাম| আপনি জানেন য়ে দরিদ্র লোকেদের জন্য আমার অন্তর কতখানি কাতর ছিলো|
26 For I was looking for good, and evil came; I was waiting for light, and it became dark.কিন্তু যখন আমি ভালো জিনিস চাইলাম, তখন বিনিময়ে খারাপ জিনিস পেলাম| যখন আমি আলো চাইলাম, অন্ধকার এলো|
27 My feelings are strongly moved, and give me no rest; days of trouble have overtaken me.আমি ভেতরে ভেতরে ছিন্নভিন্ন হয়ে গিয়েছি| আমার দুর্ভোগ শেষ হচ্ছে না| আমি দিনের পর দিন ভুগে চলেছি|
28 I go about in dark clothing, uncomforted; I get up in the public place, crying out for help.আমি সব সময়ই দুঃখী এবং বিমর্ষ| আমি মণ্ডলীর মধ্যে দাঁড়িয়ে চিত্কার করে সাহায্য চাই|
29 I have become a brother to the jackals, and go about in the company of ostriches.মরুভূমির বুনো কুকুর এবং উটপাখীর মত আমি বরাবরই নিঃসঙ্গ|
30 My skin is black and dropping off me; and my bones are burning with the heat of my disease.আমার চামড়া পুড়ে খোসা হয়ে উঠে যাচ্ছে| জ্বরে আমার দেহ উত্তপ্ত হয়ে আছে|
31 And my music has been turned to sorrow, and the sound of my pipe into the noise of weeping.আমার বীণা দুঃখের গান গাইতে শুরু করেছে| আমার বাঁশিও দুঃখের কান্নায় ভরে উঠেছে|
Bengali Bible