Job 23 - WEB (Bengali)
1 Then Job answered,তখন ইয়োব উত্তর দিলেন:
2 "Even today is my complaint rebellious. His hand is heavy in spite of my groaning.“আমি আজ পর্য়ন্ত অভিয়োগ করে যাচ্ছি| কেন? কারণ আমি এখনও ভুগছি|
3 Oh that I knew where I might find him! That I might come even to his seat!আমার ইচ্ছা হয়, ঈশ্বরকে কোথায় খুঁজে পাওয়া যায় তা যদি জানতাম, তাহলে আমি সেই জায়গায় য়েতাম|
4 I would set my cause in order before him, And fill my mouth with arguments.আমি আমার কাহিনী ঈশ্বরের কাছে বলতাম, আমি য়ে নির্দোষ এট প্রমাণ করার জন্য আমার মুখ যুক্তিতে পরিপূর্ণ হয়ে থাকত|
5 I would know the words which he would answer me, And understand what he would tell me.কেমন করে ঈশ্বর আমার প্রশ্নর জবাব দেবেন সেটাই আমি জানতে চাই| আমি ঈশ্বরের উত্তরকে বুঝতে চাই|
6 Would he contend with me in the greatness of his power? No, but he would listen to me.ঈশ্বর কি আমার বিরুদ্ধে তাঁর শক্তিকে ব্যবহার করবেন? না, তিনি আমার কথা শুনবেন!
7 There the upright might reason with him, So I should be delivered forever from my judge.সেখানে একটি ন্যায়পরাযণ লোক ঈশ্বরের সঙ্গে তর্ক করতে পারে| তখন আমার বিচারক আমাকে মুক্তি দিতে পারেন|
8 "If I go east, he is not there; If west, I can't find him;“কিন্তু আমি যদি পূর্ব দিকে যাই সেখানে ঈশ্বর নেই| আমি যদি পশ্চিমে যাই, তখনও আমি ঈশ্বরকে দেখতে পাই না|
9 He works to the north, but I can't see him; He turns south, but I can't catch a glimpse of him.যখন ঈশ্বর উত্তরে কর্মরত থাকেন আমি তাঁকে দেখি না| যখন ঈশ্বর দক্ষিণে আসেন, তখনও তাঁকে দেখতে পাই না|
10 But he knows the way that I take. When he has tried me, I shall come forth like gold.কিন্তু ঈশ্বর জানেন আমি কেমন লোক| তিনি আমাকে পরীক্ষা করছেন এবং তিনি দেখবেন য়ে আমি সোনার মতোই পবিত্র|
11 My foot has held fast to his steps. His way have I kept, and not turned aside.আমি সর্বদাই ঈশ্বরের চাওযা পথে জীবনধারণ করেছি| আমি কখনও ঈশ্বরকে অনুসরণ করা থেকে বিরত হইনি|
12 I haven't gone back from the commandment of his lips. I have treasured up the words of his mouth more than my necessary food.আমি সর্বদাই ঈশ্বরের নির্দেশ মেনে এসেছি| আমি আমার খাবারকে যত না ভালোবাসি, তার থেকে বেশী ভালোবাসি ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী|
13 But he stands alone, and who can oppose him? What his soul desires, even that he does.“কিন্তু ঈশ্বর কখনও পরিবর্তিত হন না| ঈশ্বরের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না| ঈশ্বর যা চান তাই করতে পারেন|
14 For he performs that which is appointed for me. Many such things are with him.আমার প্রতি ঈশ্বরের যা পরিকল্পনা আছে তিনি তাই করবেন| এবং আমার সম্পর্কে তাঁর অনেক পরিকল্পনা আছে|
15 Therefore I am terrified at his presence. When I consider, I am afraid of him.সেই কারণেই আমি ঈশ্বরের দ্বারা আতঙ্কিত| আমি এই জিনিসগুলো বুঝতে পারি| সেই কারণেই আমি ঈশ্বরের সম্পর্কে ভীত|
16 For God has made my heart faint. The Almighty has terrified me.ঈশ্বর আমার হৃদয়কে দুর্বল করে দেন এবং আমি সাহস হারিয়ে ফেলি| সর্বশক্তিমান ঈশ্বর আমাকে ভীত করেন|
17 Because I was not cut off before the darkness, Neither did he cover the thick darkness from my face.য়ে মন্দ ঘটনাগুলো আমার ক্ষেত্রে ঘটেছে তা আমার মুখে কালো মেঘের মত ছেযে আছে| সেই অন্ধকার আমাকে চুপ করে থাকতে দেবে না|”
Bengali Bible