Job 13 - YLT (Bengali)
1 Lo, all -- hath mine eye seen, Heard hath mine ear, and it attendeth to it.ইয়োব বললেন, “আগেও আমি এসব দেখেছি| তুমি যা বলছো, আমি তার সবই আগে শুনেছি| আমি ঐ সব কিছুই বুঝেছি|
2 According to your knowledge I have known -- also I. I am not fallen more than you.তুমি যা জানো আমিও তাই জানি| আমিও তোমার মতই জানি|
3 Yet I for the Mighty One do speak, And to argue for God I delight.কিন্তু আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না| আমি সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাই| আমি আমার সমস্যার বিষয়ে ঈশ্বরের সঙ্গে তর্ক করতে চাই|
4 And yet, ye `are' forgers of falsehood, Physicians of nought -- all of you,কিন্তু তোমরা তিন জন মিথ্যা দিয়ে তোমাদের অজ্ঞতাকে ঢাকতে চাইছো| তোমরা সেই অপদার্থ ডাক্তারের মত যারা কারো রোগই সারাতে পারে না|
5 O that ye would keep perfectly silent, And it would be to you for wisdom.তোমরা যদি একটু চুপ করে থাকতে পারতে! সেটাই হত বিজ্ঞের মতো কাজ যা তোমরা করতে পারতে|
6 Hear, I pray you, my argument, And to the pleadings of my lips attend,“এখন আমার যুক্তিগুলো শোন| আমার যা বলার আছে তা শোন|
7 For God do ye speak perverseness? And for Him do ye speak deceit?তোমরা কি ঈশ্বরের জন্য মিথ্যা কথা বলবে? তোমরা কি ঈশ্বরের জন্য কপট ভাবে কথা বলবে?
8 His face do ye accept, if for God ye strive?তোমরা কি ঈশ্বরের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে? তোমরা কি তাঁর পক্ষ নিয়ে অন্যায় ভাবে তর্ক করবে?
9 Is `it' good that He doth search you, If, as one mocketh at a man, ye mock at Him?যদি ঈশ্বর পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদের বিচার করেন তিনি কি তোমাদেরও সঠিক দেখবেন? তোমরা কি মনে কর, য়ে ভাবে তোমরা মানুষকে বোকা বানাও, সেই ভাবে তোমরা ঈশ্বরকে বোকা বানাতে পারবে?
10 He doth surely reprove you, if in secret ye accept faces.তোমরা তো জানো, য়ে তোমরা যদি গোপনে পক্ষপাতিত্ব দেখাও, ঈশ্বর তোমাদের তিরস্কার করবেন|
11 Doth not His excellency terrify you? And His dread fall upon you?ঈশ্বরের মহিমা তোমাদের ভীত করে| তোমরা তাঁকে ভয় পাও|
12 Your remembrances `are' similes of ashes, For high places of clay your heights.তোমাদের পরমপরাগত জ্ঞান ছাইযের মতই অকেজো| তোমাদের উত্তরগুলিও কাদামাটির মতো নিরর্থক|
13 Keep silent from me, and I speak, And pass over me doth what?“চুপ করে থাক এবং আমাকে কথা বলতে দাও! তাহলে আমার প্রতি যা কিছুই হোক আমি তা গ্রহণ করব|
14 Wherefore do I take my flesh in my teeth? And my soul put in my hand?আমি নিজেকে বিপদের মধ্যে নিয়ে যাবো এবং নিজের জীবন নিজের হাতেই তুলে নেব|
15 Lo, He doth slay me -- I wait not! Only, my ways unto His face I argue.ঈশ্বর যদি আমাকে মেরেও ফেলেন আমি ঈশ্বরকে বিশ্বাস করে যাবো| কিন্তু আমি ঈশ্বরের সামনে প্রমাণ করে দেবো য়ে আমার পথও প্রকৃত ন্যায্য পথ ছিল|
16 Also -- He `is' to me for salvation, For the profane cometh not before Him.নিশ্চিত ভাবে, এটা হবে আমার জয়| কোন দুষ্ট লোকই ঈশ্বরের মুখোমুখি হতে চায় না|
17 Hear ye diligently my word, And my declaration with your ears.আমি যা বলছি তা মন দিয়ে শোন| আমাকে বুঝিযে বলতে দাও|
18 Lo, I pray you, I have set in order the cause, I have known that I am righteous.এখন আমি আমার যুক্তিগুলো উপস্থাপিত করতে প্রস্তুত| আমি খুব সতর্ক ভাবে আমার যুক্তি উত্থাপন করবো| আমি জানি আমিই সঠিক বলে চিহ্নিত হবো|
19 Who `is' he that doth strive with me? For now I keep silent and gasp.যদি কেউ প্রমাণ করে দেয় য়ে আমি ঠিক নই, আমি চুপ করে থাকব এবং মরে যাব|
20 Only two things, O God, do with me: Then from Thy face I am not hidden.“ঈশ্বর, আমাকে মাত্র দুটি জিনিস দিন, তাহলে আমি আপনার কাছ থেকে লুকাবো না|
21 Thy hand put far off from me, And Thy terror let not terrify me.আমার শাস্তি রদ করে দিন এবং আপনার ভয়ঙ্কর রূপ দিয়ে আমায় সন্ত্রস্ত করা বন্ধ করে দিন|
22 And call Thou, and I -- I answer, Or -- I speak, and answer Thou me.তারপর আপনি আমায় ডাকবেন, আমি আপনাকে উত্তর দেবো| অথবা আমায় বলতে দিন এবং আপনি উত্তর দিন|
23 How many iniquities and sins have I? My transgression and my sin let me know.আমি কতগুলি পাপ করেছি? আমি কি ভুল করেছি? আমাকে আমার পাপ ও অন্যায়গুলি দেখিয়ে দিন|
24 Why dost Thou hide Thy face? And reckonest me for an enemy to Thee?ঈশ্বর, কেন আপনি আমায় এড়িয়ে যাচ্ছেন এবং আমাকে আপনার শএু বলে বিবেচনা করছেন?
25 A leaf driven away dost Thou terrify? And the dry stubble dost Thou pursue?আপনি কি আমায় ভয় দেখাতে চাইছেন? আমি বাতাসে ওড়া একটা শুকনো পাতা মাত্র| আপনি একটা ক্ষুদ্র খড়-কুটোকে আক্রমণ করছেন!
26 For Thou writest against me bitter things, And causest me to possess iniquities of my youth:ঈশ্বর, আমার সম্পর্কে আপনি মন্দ কথা বলেন| যখন আমি অল্প বয়স্ক ছিলাম তখনকার পাপের জন্য আপনি আমায় শাস্তি দিচ্ছেন|
27 And puttest in the stocks my feet, And observest all my paths, On the roots of my feet Thou settest a print,আপনি আমার পায়ে শিকল পরিযেছেন| আমার প্রতিটি পদক্ষেপ আপনি লক্ষ্য করেন| আমার সকল গতিবিধিই আপনি নজর করেন|
28 And he, as a rotten thing, weareth away, As a garment hath a moth consumed him.তাই, পচনশীল কাঠের মত, পোকা খাওয়া কাপড়ের মত আমি দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছি|”
Bengali Bible