Jeremiah 13 - WEB (Bengali)
1 Thus says Yahweh to me, Go, and buy you a linen belt, and put it on your loins, and don't put it in water.প্রভু আমাকে যা বলেছেন তা হল: “যিরমিয়, যাও একটি ক্ষৌম কটি বস্ত্র কিনে আনো এবং ওটি তোমার কটিদেশের চারপাশে শক্ত করে জড়াও| ওটিকে ভিজতে দিও না|”
2 So I bought a belt according to the word of Yahweh, and put it on my loins.সুতরাং আমি একটি কটি বস্ত্র কিনে আনলাম| প্রভুর কথা মতো কোমরে জড়িয়ে নিলাম|
3 The word of Yahweh came to me the second time, saying,দ্বিতীয়বার প্রভুর বার্তা আমার কাছে এলো|
4 Take the belt that you have bought, which is on your loins, and arise, go to the Euphrates, and hide it there in a cleft of the rock.এই ছিল বার্তা: “যিরমিয়, কিনে আনা কটিটি পরে তুমি ফরাত্ নদীর কাছে যাও| সেখানে কটিটি একটি পাথরের ফাঁকে লুকিয়ে রাখো|”
5 So I went, and hid it by the Euphrates, as Yahweh commanded me.সুতরাং আমি প্রভুর কথা মতো ফসু নদীর কাছে গিয়ে কটিটি লুকিয়ে রাখলাম|
6 It happened after many days, that Yahweh said to me, Arise, go to the Euphrates, and take the belt from there, which I commanded you to hide there.অনেকদিন পরে প্রভু আমাকে বললেন, “যিরমিয়, এখন তুমি আবার ফরাত্ নদীর কাছে গিয়ে লুকোনো কটিটি নিয়ে এসো|”
7 Then I went to the Euphrates, and dug, and took the belt from the place where I had hid it; and, behold, the belt was marred, it was profitable for nothing.তখন আমি আবার ফরাতের কাছে গিয়ে পাথরের ফাঁক থেকে কটিটি বের করার পর দেখলাম য়ে ওটা নষ্ট হয়ে গিয়েছে| আর কোন মতেই ওটা পরার মতো অবস্থায় নেই|
8 Then the word of Yahweh came to me, saying,তখন আবার প্রভুর বার্তা আমার কাছে এলো|
9 Thus says Yahweh, After this manner will I mar the pride of Judah, and the great pride of Jerusalem.প্রভু যা বলেছিলেন, “য়েমন ঐ কটিটি নষ্ট হয়ে গিয়েছে ঠিক তেমনি আমি যিহূদা এবং জেরুশালেমের অহঙ্কারী মানুষদের ধ্বংস করে দেব| তাদের দর্প চূর্ণ করব|
10 This evil people, who refuse to hear my words, who walk in the stubbornness of their heart, and are gone after other gods to serve them, and to worship them, shall even be as this belt, which is profitable for nothing.আমি যিহূদার সমস্ত দুষ্ট ও অহঙ্কারী লোকদের ধ্বংস করে দেব| তারা আমার বার্তাসমূহ শুনতে অস্বীকার করেছিল| তারা একগুঁযে, জেদী| তারা নিজের মতো করে চলেছে| তারা অন্য দেবতাদের পূজা করেছে| যিহূদার লোকদের অবস্থা হবে ঐ কটির মতো| তারা ধ্বংস হবেই|
11 For as the belt cleaves to the loins of a man, so have I caused to cleave to me the whole house of Israel and the whole house of Judah, says Yahweh; that they may be to me for a people, and for a name, and for a praise, and for a glory: but they would not hear.এক জন ব্যক্তি য়েমন করে কোমরে কটি বস্ত্র জড়ায ঠিক তেমন করে আমি ইস্রায়েল এবং যিহূদার সমস্ত লোককে আমার কোমরের চারপাশে জড়িয়ে নিলাম| এটি হল প্রভুর বার্তা| “আমি ঐ সব মানুষদের নিজের লোকে পরিণত করার জন্যই এটা করেছিলাম| ওরা আমার নিজস্ব লোকে পরিণত হলে আমি মান সম্মান খ্যাতি সব কিছু পেতাম| কিন্তু ওরা আমার কথা শুনল না|”
12 Therefore you shall speak to them this word: Thus says Yahweh, the God of Israel, Every bottle shall be filled with wine: and they shall tell you, Do we not certainly know that every bottle shall be filled with wine?“যিরমিয়, যিহূদার লোকদের বলো: ‘প্রভু, ইস্রায়েলের ঈশ্বর যা বললেন তা হল: চামড়ার তৈরী প্রত্যেকটি দ্রাক্ষারস রাখার থলি দ্রাক্ষারসে ভরে থাকা উচিত্|’ ওরা তোমাকে মৃদু হেসে বলবে, ‘আমরা কি জানি না য়ে প্রতিটি চামড়ার তৈরী দ্রাক্ষারস রাখার থলি দ্রাক্ষারসে পূর্ণ থাকা উচিত্|’
13 Then shall you tell them, Thus says Yahweh, Behold, I will fill all the inhabitants of this land, even the kings who sit on David's throne, and the priests, and the prophets, and all the inhabitants of Jerusalem, with drunkenness.তখন তুমি তাদের বলবে, ‘প্রভু যা বলেছেন তা হল: আমি এই দেশের সমস্ত লোককে অর্থাত্ দাযূদের সিংহাসনে উপবিষ্ট রাজাদের, যাজকদের, ভাব্বাদীদের এবং জেরুশালেমের সমস্ত লোকদের মত্ততায পূর্ণ করব|
14 I will dash them one against another, even the fathers and the sons together, says Yahweh: I will not pity, nor spare, nor have compassion, that I should not destroy them.যিহূদার লোকরা আমার কারণে হোঁচট খাবে এবং পরস্পরের ঘাড়ে পড়বে| পিতাপুত্র মিলেও পা জড়াজড়ি করবে আর হোঁচট খেযে আছড়ে পড়বে|”‘ এই হল প্রভুর বার্তা| “‘আমার সমবেদনাকে আমি যিহূদার লোকদের ধ্বংস করা থেকে বিরত করতে দেব না| যিহূদার লোকদের ধ্বংস করার ক্ষেত্রে আমি বিন্দুমাত্র বিচলিত হব না|”‘
15 Hear you, and give ear; don't be proud; for Yahweh has spoken.মনোয়োগ দিয়ে শোন| প্রভু তোমাদের সঙ্গে কথা বলেছেন| তোমরা গর্ব করো না|
16 Give glory to Yahweh your God, before he cause darkness, and before your feet stumble on the dark mountains, and, while you look for light, he turn it into the shadow of death, and make it gross darkness.তোমাদের প্রভু ঈশ্বরকে সম্মান করো| তাঁর প্রশংসা করো| না হলে তিনি অন্ধকার বয়ে আনবেন| যেখানে তোমরা আলোর জন্য অপেক্ষা করছ এবং আশা করছ, সেই অন্ধকার পাহাড়গুলিতে হোঁচট খাবার আগে এবং পড়বার আগে প্রভুর প্রশংসা কর, নাহলে তিনি সেটাকে ভযাবহ অন্ধকারে পরিণত করবেন| তিনি আলোটিকে গাঢ় অন্ধকারে পরিবর্তিত করবেন|
17 But if you will not hear it, my soul shall weep in secret for [your] pride; and my eye shall weep sore, and run down with tears, because Yahweh's flock is taken captive.যদি তোমরা প্রভুর কথা না শোন, তোমাদের অহঙ্কার আমাকে ভীষণ দুঃখ দেবে| আমি মুখ লুকিয়ে চিত্কার করে কাঁদব| আমার চোখ দিয়ে অঝোরে অশ্রু-ধারা বইতে থাকবে| কারণ প্রভুর পালকে বন্দী করে নিয়ে যাওয়া হবে|
18 Say you to the king and to the queen-mother, Humble yourselves, sit down; for your headdresses are come down, even the crown of your glory.রাজা এবং তাঁর স্ত্রীকে বলো, “সিংহাসন থেকে নেমে এসো| তোমাদের চোখ ধাঁধানো রাজমুকুট মাথা থেকে খসে পড়ছে|”
19 The cities of the South are shut up, and there is none to open them: Judah is carried away captive, all of it; it is wholly carried away captive.নেগেভের মরু শহরগুলিতে তালা লাগানো হয়েছে এবং কোন ব্যক্তি তা খুলতে পারবে না| যিহূদার সমস্ত মানুষকে নির্বাসনে পাঠানো হয়েছে| তাদের জেলের কয়েদীদের মতো বয়ে নিয়ে যাওয়া হয়েছে|
20 Lift up your eyes, and see those who come from the north: where is the flock that was given you, your beautiful flock?জেরুশালেম দেখ! উত্তর দিক থেকে শএুরা আসছে| তোমার মেষের পালকোথায়? ঈশ্বর তোমাদের ঐ চমত্কার মেষের পালটি দিয়েছিলেন| তোমাদের ওটার দেখাশোনা করবার কথা ছিল|
21 What will you say, when he shall set over you as head those whom you have yourself taught to be friends to you? shall not sorrows take hold of you, as of a woman in travail?প্রভু যখন তোমার কাছে তোমার মেষের পালের হিসেব দিতে বলবেন, তখন তুমি কি বলবে? কথা ছিল তুমি তোমার লোকদের ঈশ্বর সম্বন্ধে শিক্ষা দেবে| তোমার নেতাদের তাদের নেতৃত্ব দেবার কথা ছিল| কিন্তু তারা তাদের কাজ করেনি| তাই তোমাকে বেশী দুঃখ যন্ত্রণা সহ্য করতে হবে| সে যন্ত্রণা হবে একজন মহিলার প্রসব যন্ত্রণার মতো|
22 If you say in your heart, Why are these things come on me? for the greatness of your iniquity are your skirts uncovered, and your heels suffer violence.তুমি হয়তো নিজেকে জিজ্ঞেস করবে, “আমার ক্ষেত্রে এইসব খারাপ ব্যাপারগুলো কেন ঘটল?” তোমার অনেক পাপের জন্য ঐ সব ঘটেছে| তোমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং তোমার জুতোকেই নিয়ে চলে গেছে| তারা তোমাকে বিব্রত, বিরক্ত করার জন্যই ওগুলো করেছে|
23 Can the Ethiopian change his skin, or the leopard his spots? then may you also do good, who are accustomed to do evil.এক জন কালো চামড়ার মানুষ কখনও তার গায়ের রক্ত পালটাতে পারে না| এবং চিতাও তার গায়ের দাগ পালটাতে পারে না| সেই রকম ভাবে জেরুশালেম তুমি কোনদিন পালটাবে না এবং ভাল কাজ করতে পারবে না| তুমি সর্বদাই খারাপ কাজ করবে|
24 Therefore will I scatter them, as the stubble that passes away, by the wind of the wilderness.“আমি তোমাকে জোর করে ঘর ছাড়া করবো| তুমি দিকবিদিক ছোটাছুটি করবে| তুমি ভূষির মতো মরু ঝড়ে উড়ে যাবে|
25 This is your lot, the portion measured to you from me, says Yahweh; because you have forgotten me, and trusted in falsehood.এসবই তোমাদের ভাগ্য়ে ঘটবে| তোমাদের ব্যাপারে আমার এটাই পরিকল্পনা|” এই হল প্রভুর বার্তা| “কেন এটা ঘটবে? কারণ তুমি আমায় ভুলে গিয়েছিলে| তুমি মূর্ত্তিদের বিশ্বাস করেছিলে|
26 Therefore will I also uncover your skirts on your face, and your shame shall appear.জেরুশালেম আমি তোমাকে উলঙ্গ করে ছাড়ব| সবাই তোমাকে দেখবে| তুমি লজ্জিত হবে|
27 I have seen your abominations, even your adulteries, and your neighing, the lewdness of your prostitution, on the hills in the field. Woe to you, Jerusalem! you will not be made clean; how long shall it yet be?তোমার ভযাবহ কাজ আমি দেখেছি| আমি তোমাকে একজন ব্যাভিচারিণীর মত হাসিমুখে তোমার প্রেমিকদের সঙ্গে য়ৌনসহবাস করতে দেখেছি| আমি তোমাকে মাঠে-ঘাটে এবং পাহাড় চূড়ায় বেশ্যার মত ব্যবহার করতে দেখেছি| জেরুশালেম! এর জন্য তোমার জীবনে চরম দুর্দিন ঘনিয়ে আসবে| আমি অবাক হয়ে ভাবছি আর কতদিন তুমি এইসব নোংরা পাপ কাজ করে যাবে|”
Bengali Bible