Bible

James 3 - YLT (Bengali)

1 Many teachers become not, my brethren, having known that greater judgment we shall receive,আমার ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে বেশী লোকের শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করার দরকার নেই, কারণ তোমরা জান য়ে আমরা শিক্ষক বলে অন্যদের থেকে আমাদের বিচার কঠোর হবে৷

2 for we all make many stumbles; if any one in word doth not stumble, this one `is' a perfect man, able to bridle also the whole body;কারণ আমরা সকলেই নানাভাবে অন্যায় করে থাকি৷ যদি কেউ তার কথাবার্তায় অসংযত না হয়, তবে সে একজন খাঁটি লোক, সে সব বিষয়ে নিজের দেহকে সংযত রাখতে পারে৷

3 lo, the bits we put into the mouths of the horses for their obeying us, and their whole body we turn about;ঘোড়াদের বশে রাখার জন্য, আমরা তাদের মুখে বলগা দিই এবং তার ফলে তাদের সমস্ত দেহকে আমরা আমাদের পছন্দমত য়ে কোনও দিকে পরিচালিত করতে পারি৷

4 lo, also the ships, being so great, and by fierce winds being driven, are led about by a very small helm, whithersoever the impulse of the helmsman doth counsel,আবার জাহাজের কথা ভাব, তারা কত প্রকাণ্ড, প্রচণ্ড বাতাসের মধ্যে দিয়ে চলে, অথচ ছোট্ট একটা হালের সাহায্যে নাবিক সেটাকে য়েদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়৷

5 so also the tongue is a little member, and doth boast greatly; lo, a little fire how much wood it doth kindle!তেমনি জিভও দেহের একটা ছোট অঙ্গ, তবু তা বড় বড় কথা বলে৷দেখ আগুনের একটা ছোট ফুলকি কেমন করে এক বিরাট বনকে পুড়িয়ে ছারখার করে দেয়৷

6 and the tongue `is' a fire, the world of the unrighteousness, so the tongue is set in our members, which is spotting our whole body, and is setting on fire the course of nature, and is set on fire by the gehenna.জিভও তেমনি আগুনের ফুলকির মতো৷ আমাদের দেহের অঙ্গগুলির মধ্যে জিভ হল অধর্মের এক জগত, কারণ জিভ থেকেই নানা মন্দ আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়ে৷ নরকের আগুনে জিভ জ্বলে উঠে গোটা জীবনকে প্রভাবিত করে৷

7 For every nature, both of beasts and of fowls, both of creeping things and things of the sea, is subdued, and hath been subdued, by the human nature,মানুষ সব রকমের পশু-পাখী, সরীসৃপ ও সমুদ্রের প্রাণীকে দমন করে রাখতে পারে আর তাদের বশে রাখতে পারে;

8 and the tongue no one of men is able to subdue, `it is' an unruly evil, full of deadly poison,কিন্তু কোন মানুষ জিভকে বশে রাখতে পারে না, এই জিভ সব সময়ই অস্থির, মন্দ ও মারাত্মক বিষে ভরা৷

9 with it we do bless the God and Father, and with it we do curse the men made according to the similitude of God;এই জিভ দিয়েই আমরা কখনও আমাদের প্রভু ও পিতার প্রশংসা করি, আবার কখনও বা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট মানুষকে অভিশাপ দিই৷

10 out of the same mouth doth come forth blessing and cursing; it doth not need, my brethren, these things so to happen;একই মুখ থেকে প্রশংসা ও অভিশাপ নির্গত হয়৷ ভাই ও বোনেরা, এমন হওযা উচিত নয়৷

11 doth the fountain out of the same opening pour forth the sweet and the bitter?একই উত্‌স থেকে কি কখনও মিষ্টি ও তেতো দুরকম জল নিঃসৃত হয়?

12 is a fig-tree able, my brethren, olives to make? or a vine figs? so no fountain salt and sweet water `is able' to make.আমার ভাই ও বোনেরা, দ্রাক্ষা লতায় কি ডুমুর ফল ধরে? তেমনি নোনা জলের উত্‌স থেকে কি মিষ্টি জল পাওয়া যায়?

13 Who `is' wise and intelligent among you? let him shew out of the good behaviour his works in meekness of wisdom,তোমাদের মধ্যে জ্ঞানী ও বুদ্ধিমান কে? সে সত্ জীবনযাপন করে ও নম্রতার সাথে ভাল কাজ করে গর্বহীনভাবে তার বিজ্ঞতা প্রকাশ করুক৷

14 and if bitter zeal ye have, and rivalry in your heart, glory not, nor lie against the truth;তোমাদের মনে যদি তিক্ততা, ঈর্ষা ও স্বার্থপরতা থাকে তাহলে তোমাদের জ্ঞানের বড়াই করো না; করলে তোমাদের গর্ব হবে আর এক মিথ্যা, যা সত্যকে ঢেকে রাখে৷

15 this wisdom is not descending from above, but earthly, physical, demon-like,এই ধরণের ‘জ্ঞান’ যা ঈশ্বর থেকে লাভ হয় না তা পার্থিব, আত্মিক নয়, তা দিয়াবলের কাছ থেকে আসে৷

16 for where zeal and rivalry `are', there is insurrection and every evil matter;য়েখানে ঈর্ষা ও স্বার্থপরতা রয়েছে সেখানেই বিশৃঙ্খলা ও সব রকমের নোংরামি থাকে৷

17 and the wisdom from above, first, indeed, is pure, then peaceable, gentle, easily entreated, full of kindness and good fruits, uncontentious, and unhypocritical: --কিন্তু য়ে জ্ঞান ঈশ্বর থেকে আসে তা প্রথমতঃ শুচিশুদ্ধ পরে শান্তিপ্রিয়, সুবিবেচক, বাধ্যতা, দয়া ও সত্ কাজে পূর্ণ, পক্ষপাত শূন্য ও আন্তরিক৷

18 and the fruit of the righteousness in peace is sown to those making peace.যাঁরা শান্তির জন্য শান্তির পথে কাজ করে চলে, তারা উত্তম জিনিস লাভ করে যা যথার্থ জীবনযাপনের মধ্য দিয়ে আসে৷

Bengali Bible