Isaiah 34 - ASV (Bengali)
1 Come near, ye nations, to hear; and hearken, ye peoples: let the earth hear, and the fulness thereof; the world, and all things that come forth from it.সমস্ত জাতিসমূহ, আমার কথা শোন! খুব কাছে এসে তোমাদের এই কথা শোনা উচিত্| পৃথিবীর এবং পৃথিবীর সব লোক এই সব কথা শোন|
2 For Jehovah hath indignation against all the nations, and wrath against all their host: he hath utterly destroyed them, he hath delivered them to the slaughter.প্রভু সমস্ত জাতি এবং তাদের সৈন্যদের প্রতি রুদ্ধ| তিনি তাদের সকলকে ধ্বংস করবেন| তিনি তাদের হত্যা করাবেন|
3 Their slain also shall be cast out, and the stench of their dead bodies shall come up; and the mountains shall be melted with their blood.তাদের দেহগুলি বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে| তাদের শরীর থেকে দুর্গন্ধ বেরোবে| তাদের রক্ত পাহাড় থেকে গড়িযে পড়বে|
4 And all the host of heaven shall be dissolved, and the heavens shall be rolled together as a scroll; and all their host shall fade away, as the leaf fadeth from off the vine, and as a fading `leaf' from the fig-tree.পাকানো কাগজের মত আকাশ গুটিযে বন্ধ হয়ে যাবে| নক্ষত্ররা মারা যাবে এবং দ্রাক্ষা গাছের পাতা বা ডুমুর পাতার মতো তাদের পতন হবে| আকাশের সব নক্ষত্র নষ্ট হয়ে যাবে|
5 For my sword hath drunk its fill in heaven: behold, it shall come down upon Edom, and upon the people of my curse, to judgment.প্রভু বললেন, “এসব ঘটবে যখন আকাশে আমার তরবারি রক্ত দ্বারা পরিতৃপ্ত হবে|”দেখ! প্রভুর তরবারি ইদোমকে কেটে দ্বিখণ্ডিত করবে| প্রভু এইসব লোকেদের ওপর তাঁর বিচার জারি করেছেন এবং তাদের অবশ্যই মৃত্যু হবে|
6 The sword of Jehovah is filled with blood, it is made fat with fatness, with the blood of lambs and goats, with the fat of the kidneys of rams; for Jehovah hath a sacrifice in Bozrah, and a great slaughter in the land of Edom.কারণ প্রভু মনে করেন ইদোম ও ইদোমের শহর বসরার ধ্বংসের সময় এসেছে|
7 And the wild-oxen shall come down with them, and the bullocks with the bulls: and their land shall be drunken with blood, and their dust made fat with fatness.সুতরাং মেষ, গবাদি পশু ও শক্তিশালী ষাঁড়দের ধ্বংস করা হবে| তাদের রক্তে দেশ পূর্ণ হবে| তাদের চর্বিতে ভূমি আচ্ছাদিত হবে|
8 For Jehovah hath a day of vengeance, a year of recompense for the cause of Zion.এই সব জিনিসগুলি ঘটবে কারণ প্রভু শাস্তির সময় নির্ধারণ করেছেন| যে সব লোক সিয়োনের বিরুদ্ধে অন্যায় করেছে তাদের শাস্তি দেবার জন্য প্রভু একটি বছর বেছে নিয়েছেন|
9 And the streams of `Edom' shall be turned into pitch, and the dust thereof into brimstone, and the land thereof shall become burning pitch.ইদোমের নদীসমূহ গরম আলকাতারার মতো হবে| ইদোমের মাটি হবে পোড়া গন্ধকের মতো|
10 It shall not be quenched night nor day; the smoke thereof shall go up for ever; from generation to generation it shall lie waste; none shall pass through it for ever and ever.সারা দিনরাত জ্বলবে আগুন| কেউ সেই আগুন নেভাতে পারবে না| ইদোম থেকে ধোঁযা বের হতেই থাকবে| এই দেশ চির কালের জন্য ধ্বংস হয়ে যাবে| লোকরা আর কখনো ঐ দেশের মধ্য দিয়ে যাতায়াত করতে পারবে না|
11 But the pelican and the porcupine shall possess it; and the owl and the raven shall dwell therein: and he will stretch over it the line of confusion, and the plummet of emptiness.পাখি এবং ক্ষুদ্র প্রাণীরা এই দেশকে দখল করে নেবে| পেঁচা ও দাঁড়কাকরা সেখানে বসবাস করবে| বিশৃঙ্খলার ফিতে এবং বিভ্রান্তির পাথর দিয়ে সেই দেশকে মাপা হবে|
12 They shall call the nobles thereof to the kingdom, but none shall be there; and all its princes shall be nothing.ওখানকার নেতারা এবং সম্ভ্রান্ত লোকরা শাসন করবার মত কিছু পাবে না| তারা সবাই গত হয়ে থাকবে|
13 And thorns shall come up in its palaces, nettles and thistles in the fortresses thereof; and it shall be a habitation of jackals, a court for ostriches.সমস্ত সুন্দর বাড়িগুলিতে কাঁটা ও বন্য ঝোপঝাড় জন্মাবে| বন্য কুকুর ও পেঁচা সে সকল বাড়িতে বসবাস করবে| বন্য জন্তুরা সেখানে বাস করবে| বড় পাখিরা ওখানে গজিযে ওঠা ঘাসের মধ্যে বাস করবে|
14 And the wild beasts of the desert shall meet with the wolves, and the wild goat shall cry to his fellow; yea, the night-monster shall settle there, and shall find her a place of rest.বন্য বিড়ালরা বন্য কুকুরের সঙ্গে এক সাথে বাস করবে| বন্য ছাগল তাদের বন্ধুদের ডাকবে| নিশাচর পশুরা সেখানে খুঁজে পাবে বিশ্রামস্থল|
15 There shall the dart-snake make her nest, and lay, and hatch, and gather under her shade; yea, there shall the kites be gathered, every one with her mate.সেখানে সাপরা বাসা বাঁধবে| তারা সেখানে ডিম পাড়বে| তারা ছায়ায় আশ্রয় নেবে এবং সেখানে ডিম ফোটাবে| কিন্তু বাজপাখীরাও সেখানে একের পর এক এসে জুটবে|
16 Seek ye out of the book of Jehovah, and read: no one of these shall be missing, none shall want her mate; for my mouth, it hath commanded, and his Spirit, it hath gathered them.প্রভুর বইটির মধ্যে খুঁজে দেখ এবং পড়| একটা জিনিষও বাদ যাবে না| সেখানে লেখা আছে যে ঐ সকল প্রাণীদের এক জনও নিশ্চিহ্ন হবে না| এক জনও সঙ্গীহীন হবে না| ঈশ্বর এই আদেশ দিয়েছেন এবং ঈশ্বরের আত্মা তাদের একত্রিত করেছে|
17 And he hath cast the lot for them, and his hand hath divided it unto them by line: they shall possess it for ever; from generation to generation shall they dwell therein.ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন তাদের সম্বন্ধে তিনি কি করবেন| তারপর ঈশ্বর তাদের জন্য একটা জায়গা নির্বাচন করবেন| ঈশ্বর একটি গণ্ডি কেটে তাদের জায়গা দেখিয়ে দেবেন| সুতরাং প্রাণীরা সেই জায়গাকে চিরকালের জন্য দখল করে নেবে| সেখানে তারা বসবাস করবে বছরের পর বছর|
Bengali Bible