Isaiah 22 - WEB (Bengali)
1 The burden of the valley of vision. What ails you now, that you are wholly gone up to the housetops?দর্শন উপত্যকাসম্বন্ধে দুঃখের বার্তা:হে লোকরা, তোমাদের কি হয়েছে? তোমার লোকরা কেন ছাদে লুকিয়ে থাকছে?
2 You that are full of shouting, a tumultuous city, a joyous town; your slain are not slain with the sword, neither are they dead in battle.অতীতে এই শহরটা খুব ব্যস্ত শহর ছিল| এই শহর ছিল শব্দমুখর এবং সুখী| কিন্তু এখন সব কিছুর পরিবর্তন হয়েছে| তোমার লোকরা তরবারির আঘাত ছাড়াই নিহত হচ্ছে| যুদ্ধ না করেও মারা পড়েছে|
3 All your rulers fled away together, they were bound by the archers; all who were found of you were bound together; they fled afar off.তোমাদের সব নেতারা এক সঙ্গে পালিয়ে গেল| কিন্তু সকলেই আবার বন্দী হয়েছে| নেতারা বন্দী হয়েছে ধনুক ছাড়াই|
4 Therefore said I, Look away from me, I will weep bitterly; don't labor to comfort me for the destruction of the daughter of my people.তাই আমি বলছি, “আমার দিকে তাকিও না| আমাকে কাঁদতে দাও| জেরুশালেম ধ্বংসের কারণে আমার এই কান্না| আমাকে সান্ত্বনা দিতে তোমাদের ছুটে আসতে হবে না|”
5 For it is a day of confusion, and of treading down, and of perplexity, from the Lord, Yahweh of Hosts, in the valley of vision; a breaking down of the walls, and a crying to the mountains.প্রভু একটা দিন বেছে রেখেছেন| ঐ দিনে জাতিদাঙ্গা হবে এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়বে| লোকেরা দর্শন উপত্যকায় একে অপরকে পদদলিত করবে| শহরের দেওয়াল ভেঙ্গে ফেলা হবে| উপত্যকার লোকরা পার্বত্য শহরে থাকা লোকদের উদ্দেশ্যে সাহায্যের জন্য চিত্কার করবে|
6 Elam bore the quiver, with chariots of men [and] horsemen; and Kir uncovered the shield.এলমের অশ্বারোহী সৈন্যরা তাদের তীরের ব্যাগ নিয়ে যুদ্ধক্ষেত্রে যাবে| কীরের লোকরা তাদের বর্ম প্রস্তুত রাখবে|
7 It happened that your choicest valleys were full of chariots, and the horsemen set themselves in array at the gate.সৈন্যরা তোমার বিশেষ উপত্যকায় জমায়েত হবে| উপত্যকাটি রথ দিয়ে ভরে যাবে| শহরের প্রবেশপথে অশ্বারোহী সৈন্যরা নিজেদের মোতাযেন রাখবে|
8 He took away the covering of Judah; and you did look in that day to the armor in the house of the forest.ঐ সময়ে যিহূদার লোকরা অরণ্যের প্রাসাদে মজুত য়ুদ্ধাস্ত্র ব্যবহার করতে চাইবে|সৈন্যরা যিহূদার প্রাচীর ভেঙে ফেলবে|
9 You saw the breaches of the city of David, that they were many; and you gathered together the waters of the lower pool;দাযূদের শহরের প্রাচীরে ফাটল ধরবে এবং তুমি ঐ ফাটলগুলি দেখতে পাবে| তাই তুমি বাড়িঘরগুলি গুনবে এবং ঐ বাড়িগুলির পাথর ব্যবহার করে প্রাচীরের ফাটলে লাগাবে|
10 and you numbered the houses of Jerusalem, and you broke down the houses to fortify the wall;তুমি জল ধরে রাখার জন্য দুটি প্রাচীরের মাঝখানে একটা জায়গা তৈরি করবে এবং তুমি জল ধরে রাখতে পারবে|তোমরা ঐসব নিজেদের রক্ষা করার জন্য করবে|
11 you made also a reservoir between the two walls for the water of the old pool. But you didn't look to him who had done this, neither did you have respect for him who purposed it long ago.কিন্তু যে ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন তোমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করবে না| অনেক দিন আগে যিনি আমাদের জন্য এই সব কিছু করেছেন সেই এক জনকে (ঈশ্বর) তোমরা দেখবে না|
12 In that day did the Lord, Yahweh of Hosts, call to weeping, and to mourning, and to baldness, and to girding with sackcloth:তাই, আমার সদাপ্রভু, সর্বশক্তিমান, লোকদের তাদের মৃত বন্ধুদের জন্য কাঁদতে এবং শোকপ্রকাশ করতে বলবেন| লোকরা তাদের দাড়ি কামিয়ে ফেলবে এবং দুঃখের পোশাক পরবে|
13 and behold, joy and gladness, killing oxen and killing sheep, eating flesh and drinking wine: let us eat and drink, for tomorrow we shall die.কিন্তু দেখ, লোকরা এখন সুখী| তারা আনন্দ করছে| বলছে:গবাদি পশু ও মেষদের মার| আমরা উত্সব করব| তোমরা খাদ্য খাও ও দ্রাক্ষারস পান কর| খাও এবং পান কর কারণ আমরা তো আগামী কাল মরব|
14 Yahweh of Hosts revealed himself in my ears, Surely this iniquity shall not be forgiven you until you die, says the Lord, Yahweh of Hosts.প্রভু সর্বশক্তিমান এগুলি আমাকে বললেন এবং আমি তা নিজের কানে শুনলাম: “তোমরা খারাপ কাজ করেছ তাই দোষী সাব্যস্ত হয়েছ এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই পাপ ক্ষমা করার আগেই তোমরা মারা যাবে|” আমার সদাপ্রভু সর্বশক্তিমান এই কথাগুলি বললেন|
15 Thus says the Lord, Yahweh of Hosts, Go, get yourself to this treasurer, even to Shebna, who is over the house, [and say],আমার সদাপ্রভু, সর্বশক্তিমান আমাকে এই কথাগুলি বলেছিলেন, “শিব্নে নামক এই ভৃত্যের কাছে যাও| ঐ ভৃত্য হল রাজপ্রাসাদের অধ্যক্ষ|
16 "What are you doing here? and who has you here, that you have hewed out a tomb here? Cutting him out a tomb on high, chiseling a habitation for himself in the rock!"ভৃত্যটিকে জিজ্ঞাসা কর ‘এখানে কি করছ? তোমার পরিবারের কেউ কি এখানে সমাহিত হয়েছে? কেন তুমি এখানে কবর খুঁড়ছো?”‘যিশাইয় বললেন, “এই লোকটার দিকে দেখ| সে একটি উঁচু জায়গায় কবর খুঁড়ছে| এই লোকটি পাথর কেটে কেটে নিজের কবর তৈরি করছে|
17 Behold, Yahweh, like a [strong] man, will hurl you away violently; yes, he will wrap you up closely.“হে মানুষ, প্রভু তোমায় পিষে মারবেন| প্রভু তোমাকে একটা ছোট গোলায পরিণত করবেন এবং দূরের একটি বিশাল দেশে তোমাকে ছুঁড়ে ফেলবেন এবং সেখানে তুমি মারা যাবে|”প্রভু বললেন, “তুমি তোমার যুদ্ধরথের জন্য খুবই গর্বিত|
18 He will surely wind you round and round, [and toss you] like a ball into a large country; there shall you die, and there shall be the chariots of your glory, you shame of your lord's house.কিন্তু ঐ দূরবর্তী দেশে নতুন শাসকের কাছে তোমার থেকেও ভাল যুদ্ধরথ থাকবে| তাই তোমার রথ ঐ রাজপ্রাসাদে তেমন গুরুত্ব পাবে না|
19 I will thrust you from your office; and from your station shall you be pulled down.এখানে আমি তোমার গুরুত্বপূর্ণ কাজে বাধার সৃষ্টি করব| তোমার নতুন মনিব এতে বিরক্ত হয়ে তোমায় গুরুত্বপূর্ণ কাজ থেকে সরিয়ে দেবেন|
20 It shall happen in that day, that I will call my servant Eliakim the son of Hilkiah:ঐ সময়, আমি আমার দাস, ইলীয়াকীমকে ডাকব| ইলীয়াকীম হচ্ছে হিল্কিয়ের পুত্র|
21 and I will cloth him with your robe, and strengthen him with your belt, and I will commit your government into his hand; and he shall be a father to the inhabitants of Jerusalem, and to the house of Judah.আর আমি তোমার আলখাল্লাটা নেব এবং ঐ দাসকে তা পরতে দেব| তোমার শাসনদণ্ডটি আমি তার হাতে তুলে দেব এবং সে জেরুশালেম ও যিহূদায় বসবাসকারী লোকদের পিতার মত হবে|
22 The key of the house of David will I lay on his shoulder; and he shall open, and none shall shut; and he shall shut, and none shall open.“আমি দাযূদের বাড়ির চাবি ঐ মানুষটার গলায় ঝুলিয়ে দেব| যদি সে একটা দরজা খোলে, তাহলে সে দরজা খোলাই থাকবে| কেউই তা বন্ধ করতে সক্ষম হবে না| যদি সে একটা দরজা বন্ধ করে তাহলে ঐ দরজা বন্ধই থাকবে| কেউই তা খুলতে পারবে না|
23 I will fasten him as a nail in a sure place; and he shall be for a throne of glory to his father's house.আমি দাসটিকে পেরেকের মতো শক্ত করে গড়ব যাতে শক্ত কাঠের বোর্ডে হাতুড়ির আঘাতে সে অনায়াসে ঢুকতে পারে| ঐ ভৃত্যটি তার পিতার বাড়িতে একটি সম্মানের আসন পাবে|
24 They shall hang on him all the glory of his father's house, the offspring and the issue, every small vessel, from the cups even to all the pitchers.তার পৈতৃক বাড়িতে যত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক বস্তু আছে তার গায়ে ঝুলিয়ে দেওয়া হবে| বড়রা এবং ছোট ছোট ছেলেমেয়েরা তার ওপর নির্ভর করবে| ঐসব লোক ছোট্ট থালা এবং বড় জলের বোতলের মত তার গায়ে ঝুলে থাকবে|
25 In that day, says Yahweh of hosts, shall the nail that was fastened in a sure place give way; and it shall be hewn down, and fall; and the burden that was on it shall be cut off; for Yahweh has spoken it.“সেই সময়, পেরেকটি (শিব্নে) যেটা এখন একটা খুব শক্ত বোর্ডের ওপর হাতুড়ি দিয়ে ঢোকানো হয়েছে, তা দুর্বল হয়ে যাবে এবং পড়ে যাবে| ঐ পেরেকটি মাটিতে পড়বে এবং ওর সঙ্গে ঝোলানো সমস্ত বস্তু আছড়ে পড়ে ধ্বংস হবে| এই হল তার (জেরুশালেম) সম্বন্ধে বার্তা, কারণ প্রভু এ কথা বলেছেন|
Bengali Bible