Bible

Isaiah 21 - YLT (Bengali)

1 The burden of the wilderness of the sea. `Like hurricanes in the south for passing through, From the wilderness it hath come, From a fearful land.সমুদ্রের তীরবর্তী মরুভূমিসম্পর্কে দুঃখ বার্তা: মরুভূমি থেকে কিছু বিপদ আসছে| যিহূদার দক্ষিণে মরু অঞ্চল নেগেভ থেকে একটি বাতাসের ঝটকার মতো এটা আসছে| এটা ভয়ঙ্কর একটা দেশ থেকে আসছে|

2 A hard vision hath been declared to me, The treacherous dealer is dealing treacherously, And the destroyer is destroying. Go up, O Elam, besiege, O Media, All its sighing I have caused to cease.আমি দেখছি খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটবে| আমি দেখছি বিশ্বাসঘাতকরা তোমার বিরুদ্ধে| আমি দেখছি লোকরা তোমার সম্পদ লুঠ করে নিচ্ছে| এলম যাও এবং ঐ লোকদের বিরুদ্ধে লড়াই করো| মাদিযা শহরের চারদিকে তোমার সৈন্যদের মোতাযেন কর এবং ওদের হারাও| আমি শহরের সমস্ত খারাপ জিনিসকে ধ্বংস করব|

3 Therefore filled have been my loins `with' great pain, Pangs have seized me as pangs of a travailing woman, I have been bent down by hearing, I have been troubled by seeing.আমি ঐসব ভয়ঙ্কর জিনিস দেখেছি| এখন আমি ভীত-সন্ত্রস্ত| ভয়ের কারণে পাকস্থলীতে ব্যথা পাচ্ছি| ঐ ব্যথা প্রসব যন্ত্রণার মতো| যা কিছু শুনছি তাই আমাকে ভয় পাইযে দিচ্ছে| যা কিছু দেখছি তাতে আমি ভয়ে কাঁপছি|

4 Wandered hath my heart, trembling hath terrified me, The twilight of my desire He hath made a fear to me,আমি উদ্বিগ্ন, আমি ভয়ে কাঁপছি| এখন আমার মনোরম সন্ধ্যা ভয়ের রাতে পর্য়বসিত|

5 Arrange the table, watch in the watch-tower, Eat, drink, rise, ye heads, anoint the shield,লোকরা ভাবছে সব কিছুই ভাল| তারা বলছে, “খাবার ও পান করার জন্য টেবিল প্রস্তুত কর!” ঠিক ঐ সময় সৈন্যরা বলছে, “রক্ষীদের নিয়োগ কর| আধিকারিকগণ উঠে পড় এবং তোমাদের বর্মকে পালিশ কর!

6 For thus said the Lord unto me: `Go, station the watchman, That which he seeth let him declare.'আমার প্রভু আমায় বললেন, “শহরে নজরদারি চালানোর জন্য একজন মানুষ খুঁজে আনো| ঐ লোকটি যা যা দেখেছে তা অবশ্যই আমাকে জানাবে|

7 And he hath seen a chariot -- a couple of horsemen, The rider of an ass, the rider of a camel, And he hath given attention -- He hath increased attention!যদি ঐ রক্ষী অশ্বারোহী সৈন্যদের, গাধা ও উটের সারিকে এগিয়ে আসতে দেখে তাহলে খুব সন্তর্পনে ওদের কথাবার্তা শুনতে চেষ্টা করবে|”

8 And he crieth -- a lion, `On a watch-tower my lord, I am standing continually by day, And on my ward I am stationed whole nights.তারপর একদিন, সে সতর্ক বাণী দেবে: “সিংহ!” “প্রভু, প্রতিদিন আমি পর্য়বেক্ষণ কেন্দ্র থেকে লক্ষ্য রাখি| প্রতি রাতে আমি আমার পাহারা দেবার জায়গায় দাঁড়িয়ে পাহারা দিই|”

9 And lo, this, the chariot of a man is coming, A couple of horsemen.' And he answereth and saith: `Fallen, fallen hath Babylon, And all the graven images of her gods He hath broken to the earth.কিন্তু ওরা আসছে| আমি অশ্বারোহী সৈন্য এবং লোকদের সারি দেখছি|তখন এক বার্তাবাহক বলল, “বাবিলের পতন হয়েছে| বাবিল মাটিতে মুখ থুবড়ে পড়েছে| তার সমস্ত ভ্রান্ত দেবতার মূর্ত্তিগুলি মাটিতে আছড়ে টুকরো টুকরো করে ভাঙা হয়েছে|”

10 O my threshing, and the son of my floor, That which I heard from Jehovah of Hosts, God of Israel, I have declared to you!'যিশাইয় বললেন, “হে আমার লোকরা, ইস্রায়েলের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমানের কাছ থেকে আমি যা যা শুনেছিলাম তা সবই তোমাদের জানিয়েছি| খামারে শস্য মাড়াই করার মতো তোমাদেরও মাড়ানো হবে|

11 The burden of Dumah. Unto me is `one' calling from Seir `Watchman, what of the night? Watchman, what of the night?'দূমা সম্পর্কে বার্তা:সেযীর (এদম) থেকে কেউ আমায় ডাকল| সে বলল, “প্রহরী রাতের আর কতটুকু বাকি? আর কতক্ষণ এই অন্ধকার থাকবে?”

12 The watchman hath said, `Come hath morning, and also night, If ye inquire, inquire ye, turn back, come.'প্রহরী উত্তর দিল, “সকাল আসছে| কিন্তু তারপর আবার রাত আসবে| এরপরও যদি তোমার কিছু জিজ্ঞাস্য থাকে, তাহলে ফিরে এসো| (তখন আবার জিজ্ঞাসা) করবে|”

13 The burden on Arabia. In a forest in Arabia ye lodge, O travellers of Dedanim.আরব সম্বন্ধে দুঃখের বার্তা:দদান থেকে এক দল ব্যবসাযী তাদের ব্যবসার জিনিসপত্র পশুর টানা গাড়িতে (ক্য়ারাভান) চাপিয়ে নিয়ে আসছে| আরবের মরুভূমিতে কিছু গাছের কাছে তারা রাত কাটাল|

14 To meet the thirsty brought water have Inhabitants of the land of Tema, With his bread they came before a fugitive.তারা কিছু তৃষ্ণার্ত ভ্রমণকারীদের জল পান করালো| টেমার লোকরা ঐ ভ্রমণকারীদের খাদ্যও দিল|

15 For from the face of destructions they fled, From the face of a stretched-out sword, And from the face of a trodden bow, And from the face of the grievousness of battle.ঐসব লোক তরবারির নাগাল এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে| তীরের আওতা থেকে তারা পালিয়ে বেড়াচ্ছে| বিধ্বংসী যুদ্ধের হাত থেকে বাঁচতে তারা পালিয়ে যাচ্ছিল|

16 For thus said the Lord unto me: `Within a year, as years of a hireling, Consumed hath been all the honour of Kedar.সদাপ্রভু আমায় বলেছিলেন যে এই সব ঘটবে| প্রভু বলেছিলেন, “এক বছরের মধ্যেই, যে ভাবে একজন ভাড়াটে সহকারী সময় গোনে, কেদরের সমস্ত গৌরব অদৃশ্য হয়ে যাবে|

17 And the remnant of the number of bow-men, The mighty of the sons of Kedar are few, For Jehovah, God of Israel, hath spoken!'সে সময় শুধু কয়েকজন তীরন্দাজ, কেদরের মহান সৈন্যরা বেঁচে থাকবে|” কারণ প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন!

Bengali Bible