Hosea 5 - BBE (Bengali)
1 Give ear to this, O priests; give attention, O Israel, and you, family of the king; for you are to be judged; you have been a deceit at Mizpah and a net stretched out on Tabor.“যাজকগণ, ইস্রায়েলীয়রা এবং রাজ-পরিবারের সদস্যরা, আমার কথা শোনো: বিচারে তোমরা দোষী সাব্যস্ত হয়েছ! তোমরা মিস্পার ফাঁদগুলোর মতো| তোমরা য়েন তাবোরে জমির উপর বিছিযে থাকা জালের মতো|
2 They have gone deep in the evil ways of Shittim, but I am the judge of all.তোমরা অনেক অনেক খারাপ কাজ করেছ| সেজন্য আমি তোমাদের সবাইকে শাস্তি দেব!
3 I have knowledge of Ephraim, and Israel is not secret from me; for now, O Ephraim, you have been false to me, Israel has become unclean.আমি ইফ্রয়িমকে জানি| ইস্রায়েল আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারে না| ইফ্রয়িম, এখন তুমি ঠিক পতিতার মতো আচরণ কর| ইস্রায়েল তার পাপের জন্য অশুচি হয়ে গেছে|
4 Their works will not let them come back to their God, for a false spirit is in them and they have no knowledge of the Lord.ইস্রায়েলবাসীরা বহু খারাপ কাজ করেছে এবং ওই খারাপ কাজগুলো তাদের ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার পক্ষে বাধা হয়ে গেছে| তারা সব সময় কি ভাবে অন্যান্য দেবতার পেছনে ছোটা যায় তার কথাই চিন্তা করে| তারা প্রভুকে জানে না|
5 And the pride of Israel gives an answer to his face; and Ephraim will have a fall through his sins, and the fall of Judah will be the same as theirs.ইস্রায়েলের অহঙ্কারই তাদের বিরুদ্ধে একটি সাক্ষী| ঐ ইস্রায়েল এবং ইফ্রয়িম তাদের পাপে হোঁচট খেযেছে| যিহূদাও তাদের সঙ্গে হোঁচট খেযেছে|
6 They will go, with their flocks and their herds, in search of the Lord, but they will not see him; he has taken himself out of their view.“জনসাধারণের নেতারা প্রভুর খোঁজে যাবে| তারা তাদের সঙ্গে ‘মেষ’ এবং ‘গরুগুলিকেও’ নেবে; কিন্তু তারা প্রভুকে খুঁজে পাবে না| কেন? কারণ তিনি তাদের ছেড়ে চলে গেছেন|
7 They have been false to the Lord; they have given birth to strange children; now the new moon will make them waste with their fields.তারা প্রভুর প্রতি বিশ্বস্ত ছিল না| তাদের সন্তানরা কোন অপরিচিতজাত| কিন্তু এখন তিনি আবার তাদের এবং তাদের দেশ ধ্বংস করবেন|”
8 Let the horn be sounded in Gibeah and in Ramah; give a loud cry in Beth-aven, They are after you, O Benjamin.“গিবিযোতে ভেরী বাজাও| রামাতে তুরী বাজাও| বৈত্-আবনে সতর্কবাণী দাও| বিন্যামীন, শএু তোমার পেছনে|
9 Ephraim will become a waste in the day of punishment; I have given knowledge among the tribes of Israel of what is certain.শাস্তি দেওয়ার সময়ে ইফ্রয়িম শূন্য হয়ে যাবে| আমি (ঈশ্বর) ইস্রায়েলের পরিবারদের এই বলে সতর্ক করে দিচ্ছি য়ে, ওই ব্যাপারগুলো সত্যই ঘটবে|
10 The rulers of Judah are like those who take away a landmark; I will let loose my wrath on them like flowing water.যিহূদার নেতারা চোরদের মতো, যারা অন্য লোকের সম্পত্তি চুরি করার চেষ্টা করে| সেজন্য আমি (ঈশ্বর) তাদের ওপর জলের মতো আমার রোধ ঢেলে দেব|
11 Ephraim is troubled; he is crushed by his judges, because he took pleasure in walking after deceit.ইফ্রয়িম শাস্তি পাবে, দ্রাক্ষার মতো তাকে চেপে পিষে ফেলা হবে| কারণ সে নোংরা জিনিসকে অনুসরণ করবে বলে ঠিক করেছে|
12 And so to Ephraim I am like a wasting insect, and a destruction to the children of Judah.পতঙ্গ য়ে ভাবে কাপড়ের টুকরো নষ্ট করে, সেই ভাবে আমি ইফ্রয়িমকে ধ্বংস করব| একটি কাষ্ঠখণ্ড য়েমন পচনে ক্ষযপ্রাপ্ত হতে থাকে আমি সেই ভাবেই যিহূদাকে ধ্বংস করব|
13 When Ephraim saw his disease and Judah his wound, then Ephraim went to Assyria and sent to the great king; but he is not able to make you well or give you help for your wound.ইফ্রয়িম তার অসুস্থতা দেখেছিল এবং যিহূদা তার আঘাত দেখেছিল; সেজন্য তারা অশূরের কাছে সাহায্যের জন্য গিয়েছিল| তারা মহান রাজাকে তাদের সমস্যার কথা বলেছিল| কিন্তু রাজা তোমাদের আরোগ্য করতে পারবে না| তিনি তোমাদের আঘাত নিরাময় করতে পারবেন না|
14 For I will be to Ephraim as a lion, and as a young lion to the children of Judah; I, even I, will give him wounds and go away; I will take him away, and there will be no helper.কেন? কারণ আমি ইফ্রয়িমের কাছে সিংহের মতো হব| আমি যিহূদাবাসীদের কাছে যুবক সিংহের মত হব| আমি- হ্যাঁ, আমি (প্রভু) তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব| আমি তাদের দূরে বহন করে নিয়ে যাব| কেউ তাদের রক্ষা করতে পারবে না|
15 I will go back to my place till they are made waste; in their trouble they will go after me early and will make search for me.আমি আমার নিজের জায়গায় ফিরে যাব| যতক্ষণ পর্য়ন্ত না জনসাধারণ স্বীকার করছে য়ে তারা দোষী, যতক্ষণ পর্য়ন্ত না তারা আমাকে খুঁজতে আসছে| হ্যাঁ, তাদের বিপদের সময়ে তারা আমাকে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা করবে|”
Bengali Bible