Genesis 39 - WBT (Bengali)
1 And Joseph was brought down to Egypt: and Potiphar, an officer of Pharaoh, captain of the guard, an Egyptian, bought him of the hands of the Ishmaelites, who had brought him down thither.বণিকরা যারা য়োষেফকে কিনেছিল, তারা তাকে মিশরে নিয়ে গেল এবং ফরৌণের রক্ষকদের সেনাপতি পোটীফরের কাছে বিক্রি করে দিল|
2 And the LORD was with Joseph, and he was a prosperous man: and he was in the house of his master the Egyptian.কিন্তু প্রভু য়োষেফকে সাহায্য করলেন| য়োষেফ সফলকর্মা হলেন| য়োষেফ সেই মিশরীয় পোটীফরের অর্থাত্ তার মনিবের বাড়ীতেই বাস করতেন|
3 And his master saw that the LORD was with him, and that the LORD made all that he did to prosper in his hand.পোটীফর দেখলেন য়ে প্রভু য়োষেফের সাথে রয়েছেন এবং য়োষেফ যা কিছু করেন তাতেই তিনি তাকে সফল হতে দেন|
4 And Joseph found grace in his sight, and he served him: and he made him overseer over his house, and all that he had he put into his hand.সেইজন্য পোটীফর খুশী হয়ে য়োষেফকে তার নিজের বাড়ীর অধ্যক্ষ করে তারই হাতে সব কিছুর ভার দিলেন|
5 And it came to pass from the time that he had made him overseer in his house, and over all that he had, that the LORD blessed the Egyptian's house for Joseph's sake: and the blessing of the LORD was on all that he had in the house, and in the field.য়োষেফকে সেই বাড়ীর অধ্যক্ষ করা হলে প্রভু পোটীফরের বাড়ী এবং তার সব কিছুকে আশীর্বাদ করলেন| য়োষেফের জন্যই প্রভু একাজ করলেন| আর তিনি পোটীফরের ক্ষেতে যা জন্মাত তাকেও আশীর্বাদযুক্ত করলেন|
6 And he left all that he had in Joseph's hand; and he knew not aught he had, save the bread which he ate; and Joseph was a goodly person, and well favored.তাই পোটীফর তার বাড়ীর সব কিছুর ভারই য়োষেফের হাতে দিয়ে দিলেন, কেবল নিজের খাবারটা ছাড়া আর কিছুরই জন্য তিনি চিন্তিত ছিলেন না|য়োষেফ ছিলেন অত্যন্ত রূপবান ও সুদর্শন পুরুষ|
7 And it came to pass after these things, that his master's wife cast her eyes upon Joseph: and she said, Lie with me.কিছু সময় পরে য়োষেফের মনিবের স্ত্রীও তাকে পছন্দ করতে শুরু করল| একদিন সে তাকে বলল, “আমার সঙ্গে শোও|”
8 But he refused, and said to his master's wife, Behold, my master knoweth not what is with me in the house, and he hath committed all that he hath to my hand:কিন্তু য়োষেফ প্রত্যাখ্যান করে বলল, “আমার মনিব জানেন তার বাড়ীর প্রতিটি বিষযের প্রতি আমি বিশ্বস্ত| তিনি এখানকার সব কিছুর দায দায়িত্বই আমাকে দিয়েছেন|
9 There is none greater in his house than I; neither hath he kept back any thing from me but thee, because thou art his wife: how then can I do this great wickedness, and sin against God?আমার মনিব আমাকে এই বাড়ীতে প্রায় তার সমান স্থানেই রেখেছেন| আমি কখনই তার স্ত্রীর সঙ্গে শুতে পারি না| এটা মারাত্মক ভুল কাজ! ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ|”
10 And it came to pass, as she spoke to Joseph day by day, that he hearkened not to her, to lie by her, or to be with her.স্ত্রী লোকটি রোজই য়োষেফকে এ কথা বলত, কিন্তু য়োষেফ রাজী হতেন না|
11 And it came to pass, about this time, that Joseph went into the house to do his business; and there was none of the men of the house there within.একদিন য়োষেফ নিজের কাজ করতে বাড়ীর ভেতরে গেলেন| সেই সময় সেই বাড়ীতে কেবল একা তিনিই ছিলেন|
12 And she caught him by his garment, saying, Lie with me: and he left his garment in her hand, and fled, and went out.তার মনিবের স্ত্রী সেই সময় তার কাপড় টেনে ধরে বলল, “আমার সঙ্গে বিছানায় এস|” কিন্তু য়োষেফ সেই বাড়ী থেকে এত দ্রুত দৌড়ে পালাল য়ে জামাটা স্ত্রীলোকটির হাতেই রয়ে গেল|
13 And it came to pass, when she saw that he had left his garment in her hand, and had fled forth,স্ত্রীলোকটি দেখল য়ে য়োষেফ তার হাতেই জামাটা ফেলে বাড়ীর বাইরে দৌড়ে বেরিয়ে গেছে| তাই সে চিন্তা করে ঠিক করল যা ঘটেছে সে সম্বন্ধে মিথ্যা কথা বলবে|
14 That she called to the men of her house, and spoke to them, saying, See, he hath brought in a Hebrew to us to mock us: he came in to me to lie with me, and I cried with a loud voice:সে তার বাড়ীর ভৃত্যদের ডেকে বলল, “দেখ! এই ইব্রীয় ক্রীতদাসকে কি আমাদের নিয়ে ঠাট্টা করার জন্য এখানে আনা হয়েছে? সে ভিতরে এসে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি চেঁচিয়ে উঠলাম|
15 And it came to pass, when he heard that I raised my voice and cried, that he left his garment with me, and fled, and went out.আমার চিত্কারে সে ভয় পেয়ে পালাল| কিন্তু সে তার জামাটা ফেলে গেছে|”
16 And she laid up his garment by her until his lord came home.তারপর তার স্বামী অর্থাত্ য়োষেফের মনিব আসা পর্য্ন্ত সে সেই জামাটা তার কাছে রেখে দিল|
17 And she spoke to him according to these words, saying, The Hebrew servant, which thou hast brought to us, came in to me to mock me.স্বামীকেও সে ঐ একই ঘটনা বলল| সে বলল, “য়ে ইব্রীয় দাসটিকে তুমি এখানে এনেছ, সে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল|
18 And it came to pass, as I raised my voice and cried, that he left his garment with me, and fled.কিন্তু সে আমার কাছে আসতেই আমি চিত্কার করে উঠলাম| সে দৌড়ে পালাল বটে কিন্তু তার জামাটা ফেলে গেল|”
19 And it came to pass, when his master heard the words of his wife, which she spoke to him, saying, After this manner did thy servant to me; that his wrath was kindled.য়োষেফের মনিব তার স্ত্রীর সব কথা শুনে ক্রুদ্ধ হল|
20 And Joseph's master took him, and put him into the prison, a place where the king's prisoners were bound: and he was there in the prison.তাই রাজার শত্রুদের য়ে কারাগারে রাখা হত, পোটীফর য়োষেফকে সেইখানে রাখল| য়োষেফ সেখানে রইলেন|
21 But the LORD was with Joseph, and showed him mercy, and gave him favor in the sight of the keeper of the prison.কিন্তু প্রভু য়োষেফের সঙ্গে ছিলেন| প্রভু য়োষেফের প্রতি দয়া করে চললেন| কিছুদিন পরে সেই কারাগারের রক্ষকদের প্রধানের কাছে তিনি প্রিয হলেন|
22 And the keeper of the prison committed to Joseph's hand all the prisoners that were in the prison; and whatever they did there, was done by him.সেই কারাগারের সমস্ত বন্দীদের ভার য়োষেফের হাতে দিলেন| সেই পদে অধিষ্ঠিত য়ে কোন পদাধিকারী স্বাভাবিকভাবে যা করেন, য়োষেফ তাই করতেন|
23 The keeper of the prison looked not to any thing that was under his hand; because the LORD was with him: and that which he did the LORD made it to prosper.সুতরাং য়োষেফের অধীনের কোন কাজই কারাধিকারীকে তত্ত্বাবধান করতে হোত না| এটা হয়েছিল কারণ প্রভু তার সঙ্গে ছিলেন এবং তাকে সব কাজে সফল করেছিলেন|
Bengali Bible