Bible

Genesis 33 - KJV (Bengali)

1 And Jacob lifted up his eyes, and looked, and, behold, Esau came, and with him four hundred men. And he divided the children unto Leah, and unto Rachel, and unto the two handmaids.যাকোব তাকিয়ে দেখলেন এষৌ আসছেন| এষৌ তার সঙ্গে 400 জন লোক নিয়ে আসছিলেন| যাকোব তার পরিবারকে চারটি দলে ভাগ করল| লেয়া এবং তার সন্তানেরা একটি দলে, রাহেল ও য়োষেফ আর একটি দলে এবং দুই দাসী ও তাদের সন্তানেরা আরও দুটি দলে ছিল|

2 And he put the handmaids and their children foremost, and Leah and her children after, and Rachel and Joseph hindermost.যাকোব তার দাসীদের সন্তানদের সামনে রাখল| লেয়া এবং তার সন্তানদের সে তাদের পেছনে রাখল| যাকোব রাহেল ও য়োষেফকে সবশেষে রাখল|

3 And he passed over before them, and bowed himself to the ground seven times, until he came near to his brother.যাকোব নিজে এষৌর দিকে এগিয়ে গেল| এর ফলে এষৌর সাথেই প্রথমে তার সাক্ষাত্‌ হল| যাকোব তার ভাইয়ের দিকে হেঁটে যাবার সময় সাতবার আভূমি প্রণত হল|

4 And Esau ran to meet him, and embraced him, and fell on his neck, and kissed him: and they wept.এষৌ যাকোবকে দেখতে পেয়ে তার সাথে দেখা করার জন্য দৌড়ে গেলেন| এষৌ যাকোবের গলা জড়িয়ে ধরে চুমু খেলেন| তারপর তাঁরা দুজনেই কাঁদলেন|

5 And he lifted up his eyes, and saw the women and the children; and said, Who are those with thee? And he said, The children which God hath graciously given thy servant.এষৌ তাকিযে সেই স্ত্রীলোক ও শিশুদের দেখতে পেয়ে বললেন, “তোমার সাথে ঐ লোকজনেরা কারা?”যাকোব উত্তরে বললেন, “ঈশ্বর অনুগ্রহ করে আমাকে এইসব সন্তানসন্ততিদের দিয়েছেন|”

6 Then the handmaidens came near, they and their children, and they bowed themselves.তারপর সন্তানদের নিয়ে দুই দাসী এষৌর সঙ্গে দেখা করতে গেল| তারা তাঁর সামনে সশ্রদ্ধ প্রণিপাত করল|

7 And Leah also with her children came near, and bowed themselves: and after came Joseph near and Rachel, and they bowed themselves.এরপর লেয়া ও তার সন্তানরা এষৌর সঙ্গে দেখা করে তাঁর সামনে সশ্রদ্ধভাবে উপুড় হয়ে তাঁকে প্রণাম করল| শেষে রাহেল ও য়োষেফ এষৌর সঙ্গে দেখা করে উপুড় হয়ে প্রণাম করল|

8 And he said, What meanest thou by all this drove which I met? And he said, These are to find grace in the sight of my lord.এষৌ বললেন, “আমি এখানে আসার সময় য়ে জনসমারোহ দেখতে পেলাম তা এবং এইসব পশুই বা কিসের জন্য?”যাকোব বলল, “ঐ সব আপনার জন্য আমার উপহার| য়েন আপনি আমাকে গ্রহণ করেন|”

9 And Esau said, I have enough, my brother; keep that thou hast unto thyself.কিন্তু এষৌ বললেন, “তোমাকে উপহার দিতে হবে না ভাই আমার যথেষ্ট রয়েছে|”

10 And Jacob said, Nay, I pray thee, if now I have found grace in thy sight, then receive my present at my hand: for therefore I have seen thy face, as though I had seen the face of God, and thou wast pleased with me.যাকোব বলল, “তা না, আমার বিনতি এই যদি সত্যিসত্যি আপনি আমাকে গ্রহণ করে থাকেন তবে আমি য়ে উপহার আপনাকে দিই তা গ্রহণ করুন| আমি আবার আপনার মুখ দেখতে পেয়ে আনন্দিত| য়েন ঈশ্বরেরই মুখ দর্শন করলাম| আপনি য়ে আমাকে গ্রহণ করলেন এতেই আমি খুব খুশী|

11 Take, I pray thee, my blessing that is brought to thee; because God hath dealt graciously with me, and because I have enough. And he urged him, and he took it.সেইজন্য বিনয় করি আমি য়ে য়ে উপহার আপনার জন্য এনেছি তা গ্রহণ করুন| ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করেছেন তাই আমার প্রযোজনের অতিরিক্তই রয়েছে|” এইভাবে যাকোব তার উপহারগুলি স্বীকার করার জন্য এষৌর কাছে বিনতি করল| সেইজন্য এষৌ উপহারগুলি স্বীকার করলেন|

12 And he said, Let us take our journey, and let us go, and I will go before thee.তারপর এষৌ বললেন, “এবার তুমি তোমার যাত্রা পথে চলতে পার| আমি তোমার সঙ্গে যাব|”

13 And he said unto him, My lord knoweth that the children are tender, and the flocks and herds with young are with me: and if men should overdrive them one day, all the flock will die.কিন্তু যাকোব তাকে বলল, “আপনি জানেন য়ে আমার শিশুরা দুর্বল এবং আমাকে আমার পশুপাল সম্পর্কে সাবধান হতে হবে| যদি আমি তাদের একদিনে এতদূর য়েতে বাধ্য করি, তবে সব পশুই মারা পড়বে|

14 Let my lord, I pray thee, pass over before his servant: and I will lead on softly, according as the cattle that goeth before me and the children be able to endure, until I come unto my lord unto Seir.সেইজন্যে আপনি আগে আগে যান| গবাদিপশু এবং অন্যান্য পশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্তানরা যাতে খুব ক্লান্ত না হয়ে পড়ে সেই দিক দেখে আমি খুব ধীর গতিতে যাব| আমি সেযীরে আপনার সঙ্গে দেখা করব|”

15 And Esau said, Let me now leave with thee some of the folk that are with me. And he said, What needeth it? let me find grace in the sight of my lord.তাই এষৌ বললেন, “তবে তোমাকে সাহায্য করার জন্য আমার কিছু লোক তোমার কাছে রেখে যাই|”কিন্তু যাকোব বলল, “আপনি বড়ই দয়ালু কিন্তু সেটারই বা প্রয়োজন কি?”

16 So Esau returned that day on his way unto Seir.সেদিন এষৌ সেয়ীরের পথে যাত্রা শুরু করলেন|

17 And Jacob journeyed to Succoth, and built him an house, and made booths for his cattle: therefore the name of the place is called Succoth.কিন্তু যাকোব সুক্কোতে গেল| সেই জায়গায় সে নিজের জন্য একটা গৃহ তৈরী করল আর তার পশুপালের জন্য ছাউনি তৈরী করল| এইজন্য সেই জায়গার নাম রাখা হল সুক্কোত্‌|

18 And Jacob came to Shalem, a city of Shechem, which is in the land of Canaan, when he came from Padanaram; and pitched his tent before the city.যাকোব নিরাপদে পদ্দম্-অরাম হতে যাত্রা করে কনান দেশের শিখিম নগরে এসে উপস্থিত হল| সেই শহরের কাছে এক মাঠের মধ্যে সে শিবির স্থাপন করল|

19 And he bought a parcel of a field, where he had spread his tent, at the hand of the children of Hamor, Shechem's father, for an hundred pieces of money.শিখিমের পিতা হামোরের কাছ থেকে যাকোব ঐ মাঠটি 100 রৌপ্য খণ্ড দিয়ে কিনেছিল|

20 And he erected there an altar, and called it EleloheIsrael.যাকোব সেই জায়গায় ঈশ্বরের উপাসনা করার জন্য এক বেদী তৈরী করে তার নাম রাখল, “এল্ ইলোহে, ইস্রাযেলের ঈশ্বর|”

Bengali Bible