Bible

Genesis 3 - YLT (Bengali)

1 And the serpent hath been subtile above every beast of the field which Jehovah God hath made, and he saith unto the woman, `Is it true that God hath said, Ye do not eat of every tree of the garden?'প্রভু ঈশ্বর যত রকম বন্য প্রাণী সৃষ্টি করেছিলেন সে সবগুলোর মধ্যে সাপ সবচেয়ে চালাক ছিল| সাপ সেই নারীর সঙ্গে একটা চালাকি করতে চাইল| একদিন সাপটা সেই নারীকে জিজ্ঞেস করল, “নারী, ঈশ্বর কি বাগানের কোনও গাছের ফল না খেতে সত্যিই আদেশ দিয়েছেন?”

2 And the woman saith unto the serpent, `Of the fruit of the trees of the garden we do eat,তখন নারী সাপটাকে বলল, “না! ঈশ্বর তা বলেন নি! বাগানের সব গাছগুলো থেকে আমরা ফল খেতে পারি|

3 and of the fruit of the tree which `is' in the midst of the garden God hath said, Ye do not eat of it, nor touch it, lest ye die.'শুধু একটি গাছ আছে যার ফল কিছুতেই খেতে পারি না| ঈশ্বর আমাদের বলেছিলেন, “বাগানের মাঝখানে য়ে গাছটা আছে, তার ফল কোনমতেই খাবে না| এমন কি ঐ গাছটা ছোঁবেও না - ছুঁলেই মরবে|”

4 And the serpent saith unto the woman, `Dying, ye do not die,কিন্তু সাপটা নারীকে বলল, “না, মরবে না|

5 for God doth know that in the day of your eating of it -- your eyes have been opened, and ye have been as God, knowing good and evil.'ঈশ্বর জানেন, যদি তোমরা ঐ গাছের ফল খাও তাহলে তোমাদের ভালো আর মন্দের জ্ঞান হবে| আর তোমরা তখন ঈশ্বরের মত হয়ে যাবে!”

6 And the woman seeth that the tree `is' good for food, and that it `is' pleasant to the eyes, and the tree is desirable to make `one' wise, and she taketh of its fruit and eateth, and giveth also to her husband with her, and he doth eat;সেই নারী দেখল গাছটা সুন্দর এবং এর ফল সুস্বাদু, আর এই ভেবে সে উত্তেজিত হল য়ে ঐ গাছ তাকে জ্ঞান দেবে| তাই নারী গাছটার থেকে ফল নিয়ে খেল| তার স্বামী সেখানেই ছিল, তাই সে স্বামীকেও ফলের একটা টুকরো দিল আর তার স্বামীও সেটা খেল|

7 and the eyes of them both are opened, and they know that they `are' naked, and they sew fig-leaves, and make to themselves girdles.তখন সেই নারী ও পুরুষ দুজনের মধ্যেই একটা পরিবর্তন ঘটল| য়েন তাদের চোখ খুলে গেল আর তারা সব কিছু অন্যভাবে দেখতে শুরু করল| তারা দেখল তাদের কোনও জামাকাপড় নেই| তারা উলঙ্গ| তাই তারা কযেকটা ডুমুরের পাতা জোগাড় করে সেগুলোকে জুড়ে জুড়ে সেলাই করল এবং সেগুলোকে পোশাক হিসেবে পরল|

8 And they hear the sound of Jehovah God walking up and down in the garden at the breeze of the day, and the man and his wife hide themselves from the face of Jehovah God in the midst of the trees of the garden.প্রভু ঈশ্বর বিকেল বেলা বাগানে বেড়াচ্ছিলেন| তাঁর পাযের শব্দ শুনে সেই পুরুষ ও নারী বাগানে গাছগুলির মাঝখানে গিয়ে লুকালো|

9 And Jehovah God calleth unto the man, and saith to him, `Where `art' thou?'কিন্তু প্রভু ঈশ্বর পুরুষটিকে ডাকলেন, “তুমি কোথায়?”

10 and he saith, `Thy sound I have heard in the garden, and I am afraid, for I am naked, and I hide myself.'পুরুষটি বলল, “আপনার পাযের শব্দ শুনে ভয় পেলাম| আমি য়ে উলঙ্গ| তাই আমি লুকিয়ে আছি|”

11 And He saith, `Who hath declared to thee that thou `art' naked? of the tree of which I have commanded thee not to eat, hast thou eaten?'প্রভু ঈশ্বর মানুষটিকে বললেন, “কে বলল য়ে তুমি উলঙ্গ? তোমার লজ্জা করছে কেন? য়ে গাছটার ফল খেতে আমি বারণ করেছিলাম তুমি কি সেই বিশেষ গাছের ফল খেয়েছ?”

12 and the man saith, `The woman whom Thou didst place with me -- she hath given to me of the tree -- and I do eat.'সেই পুরুষ বলল, “আমার জন্য য়ে নারী আপনি তৈরী করেছিলেন সেই নারী গাছটা থেকে আমায় ফল দিয়েছিল, তাই আমি সেটা খেয়েছি|”

13 And Jehovah God saith to the woman, `What `is' this thou hast done?' and the woman saith, `The serpent hath caused me to forget -- and I do eat.'তখন প্রভু ঈশ্বর সেই নারীকে বললেন, “তুমি এ কি করেছ?”সেই নারী বলল, “সাপটা আমার সঙ্গে চালাকি করেছে| সাপটা আমায় ভুলিযে দিল আর আমিও ফলটা খেয়ে ফেললাম|”

14 And Jehovah God saith unto the serpent, `Because thou hast done this, cursed `art' thou above all the cattle, and above every beast of the field: on thy belly dost thou go, and dust thou dost eat, all days of thy life;সুতরাং প্রভু ঈশ্বর সাপটাকে বললেন,“তুমি ভীষণ খারাপ কাজ করেছ; তার ফলে তোমার খারাপ হবে| অন্যান্য পশুর চেযে তোমার পক্ষে বেশী খারাপ হবে| সমস্ত জীবন তুমি বুকে হেঁটে চলবে আর মাটির ধুলো খাবে|

15 and enmity I put between thee and the woman, and between thy seed and her seed; he doth bruise thee -- the head, and thou dost bruise him -- the heel.'তোমার এবং নারীর মধ্যে আমি শত্রুতা আনব এবং তার সন্তানসন্ততি এবং তোমার সন্তান সন্ততির মধ্যে এই শত্রুতা বয়ে চলবে| তুমি কামড় দেবে তার সন্তানের পাযে কিন্তু সে তোমার মাথা চূর্ণ করবে|”

16 Unto the woman He said, `Multiplying I multiply thy sorrow and thy conception, in sorrow dost thou bear children, and toward thy husband `is' thy desire, and he doth rule over thee.'তারপর প্রভু ঈশ্বর নারীকে বললেন,“তুমি যখন গর্ভবতী হবে, আমি সেই দশাটাকে দুঃসহ করে তুলব, তুমি অসহ্য ব্যথায সন্তানের জন্ম দেবে| তুমি তোমার স্বামীকে আকুলভাবে কামনা করবে কিন্তু সে তোমার উপরে কর্তৃত্ত্ব করবে|”

17 And to the man He said, `Because thou hast hearkened to the voice of thy wife, and dost eat of the tree concerning which I have charged thee, saying, Thou dost not eat of it, cursed `is' the ground on thine account; in sorrow thou dost eat of it all days of thy life,তারপর প্রভু ঈশ্বর পুরুষকে বললেন,“আমি তোমায় ঐ গাছের ফল খেতে বারণ করেছিলাম| তবু তুমি নারীর কথা শুনে নিষিদ্ধ গাছের ফল খেয়েছ| তাই তোমার কারণে আমি এই ভূমিকে শাপ দেব| ভূমি তোমাদের য়ে খাদ্য দেবে তার জন্যে এখন থেকে সারাজীবন তোমায় অতি কঠিন পরিশ্রম করতে হবে|

18 and thorn and bramble it doth bring forth to thee, and thou hast eaten the herb of the field;ভূমি তোমার জন্য কাঁটাঝোপ জন্ম দেবে এবং তোমাকে বুনো গাছপালা খেতে হবে|

19 by the sweat of thy face thou dost eat bread till thy return unto the ground, for out of it hast thou been taken, for dust thou `art', and unto dust thou turnest back.'তোমার খাদ্যের জন্যে তুমি কঠোর পরিশ্রম করবে য়ে পর্য্ন্ত না মুখ ঘামে ভরে যায়| তুমি মরণ পর্য্ন্ত পরিশ্রম করবে, তারপর পুনরায় ধূলি হয়ে যাবে| আমি ধুলি থেকে তোমায় সৃষ্টি করেছি এবং যখন তোমার মৃত্যু হবে পুনরায় তুমি ধূলিতে পরিণত হবে|”

20 And the man calleth his wife's name Eve: for she hath been mother of all living.আদম তার স্ত্রীর নাম রাখল হবা, কারণ সে সমস্ত জীবিত মানুষের জননী হল|

21 And Jehovah God doth make to the man and to his wife coats of skin, and doth clothe them.প্রভু ঈশ্বর পশুর চামড়া দিয়ে আদম ও হবার জন্য পোশাক বানিয়ে তাদের পরিযে দিলেন|

22 And Jehovah God saith, `Lo, the man was as one of Us, as to the knowledge of good and evil; and now, lest he send forth his hand, and have taken also of the tree of life, and eaten, and lived to the age,' --প্রভু ঈশ্বর বললেন, “দেখ, ওরা এখন ভালো আর মন্দ বিষযে জেনে আমাদের মত হয়ে গেছে| এখন মানুষটা জীবনবৃক্ষের ফল পেড়েও খেতে পারে| আর তা যদি খায় তাহলে ওরা চিরজীবি হবে|”

23 Jehovah God sendeth him forth from the garden of Eden to serve the ground from which he hath been taken;সুতরাং প্রভু ঈশ্বর মানুষকে এদন উদ্যান ত্যাগ করতে বাধ্য করলেন| য়ে ভুমি থেকে আদমকে তৈরী করা হয়েছিল, বাধ্য হয়ে সে সেই ভুমিতেই কাজ করতে থাকল|

24 yea, he casteth out the man, and causeth to dwell at the east of the garden of Eden the cherubs and the flame of the sword which is turning itself round to guard the way of the tree of life.প্রভু ঈশ্বর মানুষকে ঐ উদ্যান থেকে তাড়িয়ে দিলেন| প্রভু করূব দূতদের উদ্যানের প্রবেশ পথে পাহারায় রাখলেন এবং তিনি আগুনের একটা তরবারিকেও সেখানে রাখলেন| জীবনবৃক্ষের কাছে যাবার পথটি পাহারা দেবার জন্য ঐ তরবারিটি চারদিকে জ্বলজ্বল করছিল|

Bengali Bible