Bible

Genesis 13:5-17 in Bengali

Genesis 13:5
এই পর্য়টনের সময় অব্রামের সঙ্গে লোটও ছিল| লোটের অনেক পশু ও তাঁবু ছিল|

Genesis 13:6
অব্রাম আর লোটের এত পশু ছিল য়ে তাদের উভয়কে খাদ্য য়োগাবার জন্য সেই দেশ অসমর্থ ছিল|

Genesis 13:7
এই সময় কনানীয় এবং পরিষীয় জাতিরাও সে দেশে বাস করত| অব্রামের পশুপালকদের সঙ্গে লোটের পশুপালকদের বিবাদ হতে লাগল|

Genesis 13:8
তখন অব্রাম লোটকে বলল, “তোমার আমার মধ্যে কোনও বিবাদ থাকতে পারে না| তোমার লোকেদের সঙ্গে আমার লোকেদের কোন বিবাদ হওয়া উচিত নয়| আমরা সবাই পরস্পরের আপনজন|

Genesis 13:9
আমাদের পৃথক হয়ে যাওয়া উচিত| তোমার য়ে জায়গা পছন্দ সেই জায়গাতেই যাও| তুমি বাঁ দিকে গেলে আমি ডান দিকে যাব| যদি তুমি ডান দিকে যাও, আমি বাঁ দিকে যাব|

Genesis 13:10
লোট চোখ তুলে দেখল, সামনে বিস্তৃত যর্দন উপত্যকা| লোট দেখল জায়গাটা পর্য়াপ্ত জলে সরস| (এটা প্রভু কর্তৃক সদোম ও ঘমোরা ধ্বংস করার আগের ঘটনা| তখন সোযর পর্য্ন্ত যর্দন উপত্যকা ছিল প্রভুর উদ্যানের মত| এখানকার মাটি ছিল মিশরের মাটির মত ভাল জাতের মাটি|)

Genesis 13:11
তাই লোট যর্দন উপত্যকাতে বাস করবে বলে ঠিক করল| দুজনে পৃথক হয়ে গেল এবং লোট পূর্ব দিকে এগিয়ে চলল|

Genesis 13:12
অব্রাম কনানেই থেকে গেলেন এবং লোট উপত্যকার জনপদগুলিতে বাস করতে লাগলেন| লোট উপত্যকার সূদুর দক্ষিণে সদোমে চলে গেলেন এবং সেখানেই তাঁবু পাতলেন|

Genesis 13:13
প্রভু জানতেন য়ে সদোমের অধিবাসীরা মহাপাপী|

Genesis 13:14
লোট চলে গেলে প্রভু অব্রামকে বলল, “তোমার চারদিকে তাকিয়ে দেখ| উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিকে তাকাও|

Genesis 13:15
যত জমিজায়গা দেখতে পাচ্ছ, সব আমি তোমায় এবং তোমার বংশধরদের দেব| এ দেশ চিরকালের জন্যে তোমার হবে|

Genesis 13:16
পৃথিবীর ধূলোর মত আমি তোমার উত্তরপুরুষদের সংখ্যাবৃদ্ধি করব| যদি লোকে পৃথিবীর সব ধূলো গুনতে পারে তাহলে তোমার লোকেদের গোনা যাবে|

Genesis 13:17
অতএব এগিয়ে যাও, তোমার নিজের দেশে তুমি হেঁটে বেড়াও| এই দেশ আমি তোমায় দিলাম|”

Bengali Bible