Bible

Exodus 36 - WEB (Bengali)

1 "Bezalel and Oholiab shall work with every wise-hearted man, in whom Yahweh has put wisdom and understanding to know how to work all the work for the service of the sanctuary, according to all that Yahweh has commanded."“অতএব বত্সলেল, অহলীযাব ও অন্যান্য সব দক্ষ কারিগরদের অবশ্যই প্রভুর আদেশ অনুসারে কাজটি করতে হবে| প্রভু এদের জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন যাতে এরা পারদর্শিতার সঙ্গে পবিত্র স্থান তৈরীর কাজ করতে পারে|”

2 Moses called Bezalel and Oholiab, and every wise-hearted man, in whose heart Yahweh had put wisdom, even everyone whose heart stirred him up to come to the work to do it:তারপর মোশি বত্সলেল, অহলীযাব এবং য়েসব লোকদের প্রভু বিশেষ দক্ষতা দিয়েছিলেন তাদের ডেকে ইস্রায়েলবাসীদের আনা উপহার সামগ্রীগুলি তাদের হাতে তুলে দিল|

3 and they received from Moses all the offering which the children of Israel had brought for the work of the service of the sanctuary, with which to make it. They brought yet to him freewill-offerings every morning.এই সব লোকরা পবিত্র স্থান তৈরীর কাজে সাহায্য করার জন্যই এসেছিল এবং তারা এই উপহারগুলি ঈশ্বরের পবিত্র স্থান তৈরীর কাজে লাগাল| লোকরা প্রত্যেক দিন সকালেই উপহার নিয়ে আসত|

4 All the wise men, who performed all the work of the sanctuary, each came from his work which they did.শেষকালে ঐসব কারিগররা পবিত্র স্থানের কাজ ছেড়ে মোশির কাছে এল| তারা বলল,

5 They spoke to Moses, saying, "The people bring much more than enough for the service of the work which Yahweh commanded to make."“আমাদের তাঁবুর কাজ শেষ করার জন্য যা প্রযোজন তার চেযে লোকরা অনেক বেশী জিনিস এনেছে|”

6 Moses gave commandment, and they caused it to be proclaimed throughout the camp, saying, "Let neither man nor woman make anything else for the offering for the sanctuary." So the people were restrained from bringing.তখন মোশি শিবিরের চারদিকে খবর পাঠাল: “কোনও নারী বা পুরুষ পবিত্র স্থানের জন্য আর কোনও উপহার তৈরী করবে না|” তাই লোকদের উপহার না দিতে বাধ্য করা হল|

7 For the stuff they had was sufficient for all the work to make it, and too much.তারা প্রয়োজনের চেযে অনেক বেশী জিনিস এনেছিল|

8 All the wise-hearted men among those who did the work made the tent with ten curtains; of fine twined linen, blue, purple, and scarlet, with cherubim, the work of the skillful workman, they made them.তারপর দক্ষ কারিগররা পবিত্র তাঁবু তৈরী করবার কাজ আরম্ভ করল| তারা মিহি শনের কাপড়, বেগুনী, নীল ও লাল সুতো দিয়ে দশটি পর্দা তৈরী করল| তারা তার ওপর সূতো দিয়ে ঈশ্বরের বিশেষ ডানাযুক্ত করূব দূতের ছবি বসাল|

9 The length of each curtain was twenty-eight cubits, and the breadth of each curtain four cubits. All the curtains had one measure.প্রত্যেকটি পর্দাই ছিল সমান মাপের - 28 হাত লম্বা ও 4 হাত চওড়া|

10 He coupled five curtains to one another, and the other five curtains he coupled one to another.তারপর কারিগররা সেই পর্দাগুলি জুড়ে দুভাগে ভাগ করল| পাঁচটি করে পর্দা নিয়ে একেকটি ভাগ হলো|

11 He made loops of blue on the edge of the one curtain from the edge in the coupling. Likewise he made in the edge of the curtain that was outmost in the second coupling.তারা নীল কাপড় দিয়ে প্রত্যেক ভাগের পর্দার কিনারায একটি ফাঁস তৈরী করল|

12 He made fifty loops in the one curtain, and he made fifty loops in the edge of the curtain that was in the second coupling. The loops were opposite one to another.প্রতিটি ভাগের পর্দার ধারে 50 টি করে ফাঁস দিল| ফাঁসগুলি ছিল একে অপরের বিপরীতে|

13 He made fifty clasps of gold, and coupled the curtains one to another with the clasps: so the tent was a unit.তারা দুটি পর্দাকে জোড়া দেবার জন্য 50 টি সোনার আংটা তৈরী করল| এইভাবে পবিত্র তাঁবুটিকে একসঙ্গে একটি খণ্ডে যুক্ত করা হল|

14 He made curtains of goats' hair for a covering over the tent. He made them eleven curtains.তারপর কারিগররা সেই পবিত্র তাঁবুর আচ্ছাদনের জন্য আরেকটি তাঁবু তৈরী করল| তারা ছাগলের লোম দিয়ে এগারোটি পর্দা বানাল|

15 The length of each curtain was thirty cubits, and four cubits the breadth of each curtain. The eleven curtains had one measure.সবগুলি পর্দাই ছিল সমান মাপের - 30 হাত লম্বাও 4 হাত চওড়া|

16 He coupled five curtains by themselves, and six curtains by themselves.তারপর পাঁচটি পর্দা জুড়ে একটি ও ছয়টি পর্দা জুড়ে আরেকটি ভাগ করা হল|

17 He made fifty loops on the edge of the curtain that was outmost in the coupling, and he made fifty loops on the edge of the curtain which was outmost in the second coupling.দুই ভাগের পর্দার মাঝেই 50 টি করে ফাঁস লাগানো হল|

18 He made fifty clasps of brass to couple the tent together, that it might be a unit.দুই ভাগের পর্দাগুলি জুড়ে একটি তাঁবু বানানোর জন্য তারা 50 টি পিতলের আংটা তৈরী করল|

19 He made a covering for the tent of rams' skins dyed red, and a covering of sea cow hides above.তারপর তারা পবিত্র তাঁবুর জন্য আরো দুটি আচ্ছাদন তৈরী করল| একটি বানানো হলো লাল রঙ করা ভেড়ার চামড়া দিয়ে আর অন্যটি বানানো হল মসৃণ চামড়া দিয়ে|

20 He made the boards for the tent of acacia wood, standing up.তারপর কারিগররা পবিত্র তাঁবুকে দাঁড় করানোর জন্য বাবলা কাঠের কাঠামো বানালো|

21 Ten cubits was the length of a board, and a cubit and a half the breadth of each board.প্রতিটি কাঠামো ছিল 10 হাত লম্বা ও 1.5 হাত চওড়া|

22 Each board had two tenons, joined one to another. He made all the boards of the tent this way.প্রতিটি কাঠামো পাশাপাশি দুটি তক্তা জোড়া দিয়ে তৈরী হয়েছিল| প্রতিটি কাঠামো ছিল একইরকম|

23 He made the boards for the tent: twenty boards for the south side southward.এইভাবে তারা পবিত্র তাঁবুর কাঠামোগুলো তৈরী করল| তারা পবিত্র তাঁবুর দক্ষিণ দিকের জন্য 20 টি কাঠামো তৈরী করল|

24 He made forty sockets of silver under the twenty boards; two sockets under one board for its two tenons, and two sockets under another board for its two tenons.তারপর ঐ কাঠামোর জন্য 40 টি রূপোর পায়া তৈরী করল| প্রত্যেকটি কাঠামোতে দুটি করে পায়া ছিল| প্রতিটি তক্তার ধারে একটি করে পায়া|

25 For the second side of the tent, on the north side, he made twenty boards,তাঁবুর উত্তর দিকের জন্যও তারা 20 টি কাঠামো তৈরী করল|

26 and their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.তারা 40 টি রূপোর ভিত্তি তৈরী করল, প্রত্যেক কাঠামোর জন্য দুটি করে ভিত্তি|

27 For the far part of the tent westward he made six boards.তাঁবুর পিছনে পশ্চিম দিকের জন্য তারা আরো দুটি কাঠামো তৈরী করল|

28 He made two boards for the corners of the tent in the far part.পবিত্র তাঁবুর পিছনে কোনার দিকের জন্যও তারা দুটি কাঠামো তৈরী করল|

29 They were double beneath, and in like manner they were all the way to the top of it to one ring. He did thus to both of them in the two corners.এই কাঠামোগুলিকে একত্র করে নীচের দিকে জোড়া দেওয়া হল এবং ওপর দিকে একটা আংটা দিয়ে দুদিকের কোনার কাঠামোগুলি জোড়া হল|

30 There were eight boards, and their sockets of silver, sixteen sockets; under every board two sockets.পবিত্র তাঁবুর পশ্চিম দিকের জন্য মোট আটটি কাঠামো ছিল| সেখানে 16 টি রূপোর পায়াও ছিল যা প্রতিটি কাঠামোতে দুটি করে লাগানো হল|

31 He made bars of acacia wood; five for the boards of the one side of the tent,তারপর কারিগররা বাবলা কাঠ দিয়ে কাঠামোর আগল তৈরী করল| তাঁবুর প্রথম পাশে পাঁচটি আগল,

32 and five bars for the boards of the other side of the tent, and five bars for the boards of the tent for the hinder part westward.অন্য দিকে পাঁচটি আগল লাগালো এবং পেছনদিকে অর্থাত্‌ পশ্চিম দিকে পাঁচটি আগল লাগালো|

33 He made the middle bar to pass through in the midst of the boards from the one end to the other.মাঝের আগলটিকে রাখা হল কাঠামোর একপ্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে|

34 He overlaid the boards with gold, and made their rings of gold for places for the bars, and overlaid the bars with gold.কাঠামোগুলিকে সোনায মুড়ে দেওয়া হল| তারপর তারা সোনার আংটা তৈরী করল আগলগুলি ধরে রাখার জন্য এবং আগলগুলি সোনা দিয়ে মুড়ে দেওয়া হল|

35 He made the veil of blue, purple, scarlet, and fine twined linen: with cherubim. He made it the work of a skillful workman.তারা মিহি শনের কাপড় দিয়ে পর্দাসমূহ তৈরী করল এবং তারা বিশেষ পর্দাটি তৈরী করবার জন্য নীল, বেগুনী ও লাল সূতো তৈরী করল| তারা সেগুলোর ওপর করূব দূতদের চেহারা সেলাই করল|

36 He made four pillars of acacia for it, and overlaid them with gold. Their hooks were of gold. He cast four sockets of silver for them.চারটি বাবলা কাঠের খুঁটি বানিয়ে সোনা দিয়ে মুড়ে দেওয়া হল| তারা খুঁটির জন্য সোনার আংটা তৈরী করল এবং চারটি করে রূপোর পায়া তৈরী করল|

37 He made a screen for the door of the tent, of blue, purple, scarlet, and fine twined linen, the work of an embroiderer;তারপর তারা তাঁবুতে ঢোকার জন্য দরজার পর্দা বানাল মিহি শনের কাপড় এবং নীল, বেগুনী ও লাল সুতা ব্যবহার করে| এর ওপর তারা সুতার কাজও করল|

38 and the five pillars of it with their hooks. He overlaid their capitals and their fillets with gold, and their five sockets were of brass.তারপর তারা এই ঢোকার দরজার পর্দার জন্য পাঁচটি খুঁটি ও আংটা তৈরী করল| তারপর এই খুঁটির ও পর্দার আংটার মাথাগুলি সোনা দিয়ে মুড়ে দেওয়া হল| তারপর খুঁটির জন্য পাঁচটি করে পিতলের পায়া প্রস্তুত করা হল|

Bengali Bible