Bible

Exodus 34 - DBY (Bengali)

1 And Jehovah said to Moses, Hew for thyself two tables of stone like the first; and I will write upon the tables the words that were upon the first tables, which thou hast broken.তখন প্রভু মোশিকে বললেন, “পূর্ববর্তী দুটি প্রস্তর ফলকের মতো, য়ে দুটি তুমি ভেঙ্গেছিলে আরো দুটি প্রস্তর ফলক তুমি তৈরী কর| প্রথম ফলক দুটিতে য়েসব কথা লেখা হয়েছিল সেইসব কথা আমি আবার এই ফলক দুটিতে লিখব|

2 And be ready for the morning, and go up in the morning to mount Sinai, and stand there before me on the top of the mountain.কাল সকালে প্রস্তুত হয়ে নিও এবং আমার সঙ্গে দেখা করবার জন্য সীনয় পর্বতের চূড়ায় এসো|

3 And let no man go up with thee, neither shall any man be seen on all the mountain; neither shall sheep and oxen feed in front of that mountain.আর কেউ তোমার সঙ্গে আসবে না| অন্য কাউকে য়েন পর্বতের কোথাও না দেখা যায| এমনকি কোনও পশুর দল বা মেষের পালকেও পর্বতের নীচে চরতে দেওয়া যাবে না|”

4 And he hewed two tables of stone like the first; and Moses rose up early in the morning and went up to mount Sinai, as Jehovah had commanded him, and took in his hand the two tables of stone.তাই মোশি প্রথম পাথরের ফলকের মতো আরও দুটি ফলক তৈরী করল| তারপর পরদিন সকালে উঠে সীনয় পর্বতের চূড়ায় গেল| মোশি প্রভুর আদেশ অনুসারে সব কিছু করল| সে পাথরের ফলক দুটি সঙ্গে করে নিয়ে গেল|

5 And Jehovah came down in the cloud, and stood beside him there, and proclaimed the name of Jehovah.অতঃপর প্রভু মেঘের মধ্যে মোশির কাছে নেমে এলেন এবং তার সঙ্গে দাঁড়ালেন এবং তাঁর নাম (প্রভুর) ঘোষণা করলেন|

6 And Jehovah passed by before his face, and proclaimed, Jehovah, Jehovah ùGod merciful and gracious, slow to anger, and abundant in goodness and truth,প্রভু মোশির সামনে দিয়ে গেলেন এবং বললেন, “যিহোবা, প্রভু হলেন দয়ালু ও করুণাময়| তিনি ক্রোধের ব্যাপারে ধৈর্য়্য়শীল| তিনি পরমস্নেহে পরিপূর্ণ এবং বিশ্বস্ত|

7 keeping mercy unto thousands, forgiving iniquity and transgression and sin, but by no means clearing [the guilty]; visiting the iniquity of the fathers upon the children, and upon the children's children, upon the third and upon the fourth [generation].হাজার হাজার পুরুষ ধরে প্রভু তাঁর করুণা দেখান| তিনি ভুল কাজ, অবাধ্যতা এবং পাপ ক্ষমা করে দেন| কিন্তু তবু তিনি দোষীদের শাস্তি দিতে ভোলেন না| তিনি কেবলমাত্র দোষীদেরই শাস্তি দেন না, তাদের দণ্ডনীয অপরাধের জন্য তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষের উত্তরপুরুষদেরও শাস্তি দেন|”

8 And Moses made haste, and bowed his head to the earth and worshipped,তখন মোশি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসল ও আভুমি মাথা নত করে প্রভুর কাছে প্রার্থনা করল এবং বলল,

9 and said, If indeed I have found grace in thine eyes, Lord, let the Lord, I pray thee, go in our midst; for it is a stiff-necked people; and pardon our iniquity and our sin, and take us for an inheritance!“প্রভু, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন তাহলে আমাদের সঙ্গে চলুন| আমি জানি আমরা জেদী কিন্তু আমাদের অপরাধ ক্ষমা করে দিন| আমাদের ওপর আপনার নিজের পূর্ণ অধিকার আছে বলে মনে করুন এবং আমাদের গ্রহণ করুন|”

10 And he said, Behold, I make a covenant: before all thy people I will do marvels that have not been done in all the earth, nor in any nation; and all the people in the midst of which thou [art] shall see the work of Jehovah; for a terrible thing it shall be that I will do with thee.তখন প্রভু বললেন, “আমি তোমার লোকদের সঙ্গে এই চুক্তি করি য়ে আমি তোমার লোকদের সামনে এমন সব আশ্চর্য়্য় কার্য়্য় করব যা ইতিপূর্বে পৃথিবীর কোনও দেশে হয় নি| তখন তোমাদের চারপাশের সমস্ত জাতিসমূহ দেখতে পাবে আমি কত মহান| তারা এইসব আশ্চর্য়্য় জিনিস দেখবে যা আমি তোমাদের জন্য করব|

11 Observe what I command thee this day: behold, I will drive out before thee the Amorite, and the Canaanite, and the Hittite, and the Perizzite, and the Hivite, and the Jebusite.আমি যা আদেশ দিচ্ছি, আজ তা পালন কর তাহলে আমি তোমাদের শত্রুদের তোমাদের দেশ ত্যাগ করতে বাধ্য করব| আমি ইমোরীয়, কনানীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের বিতাড়ন করব|

12 Take heed to thyself, that thou make no covenant with the inhabitants of the land to which thou shalt come, lest it be a snare in the midst of thee;সাবধান! তোমরা যেখানে যাচ্ছো সেখানকার লোকদের সঙ্গে কোনও চুক্তি কোরো না| তাহলে তোমরা বিপদে পড়বে|

13 but ye shall demolish their altars, shatter their statues, and hew down their Asherahs.তাদের বেদী ধ্বংস কর| য়ে পাথরকে তারা পূজো করে তা ভেঙ্গে ফেলো| তাদের পবিত্র দণ্ডগুলি ধ্বংস করো|

14 For thou shalt worship no other ùGod; for Jehovah -- Jealous is his name -- is a jealous ùGod;অন্য কোনও দেবতাকে পূজা করো না কারণ আমার নাম “ঈর্ষা|” আমি হলাম ঈর্ষাপরাযণ ঈশ্বর|

15 lest thou make a covenant with the inhabitants of the land, and then, when they go a whoring after their gods, and sacrifice unto their gods, thou be invited, and eat of their sacrifice,“ঐ দেশের লোকদের সঙ্গে কোনও চুক্তি না করার ব্যাপারে সাবধান থেকো| কারণ তোমরা তাদের দেবতাদের পূজো করে এবং তাদের নৈবেদ্য উত্সর্গ করে ব্যভিচার করবে| তারা তাদের নৈবেদ্য ভক্ষণ করতে তোমাদের নিমন্ত্রণ করবে|

16 and thou take of their daughters unto thy sons, and their daughters go a whoring after their gods, and make thy sons go a whoring after their gods.তোমরা যদি তাদের কন্যাদের পুত্রবধূরূপে গ্রহণ করো তাহলে ঐ মহিলারা তোমাদের পুত্রদের তাদের ঐ দেবতাদের পূজো করাবে এবং তারা তোমাদের পুত্রদের প্রভুর প্রতি অবিশ্বস্ত করে তুলবে|

17 -- Thou shalt make thyself no molten gods.“কোনও মূর্ত্তি তৈরী করবে না|

18 -- The feast of the unleavened bread shalt thou keep: seven days shalt thou eat unleavened bread, as I have commanded thee, at the appointed time of the month Abib; for in the month Abib thou camest out from Egypt.“খামিরবিহীন রুটির উত্সব পালন করবে| আমি তোমাদের য়েমন আদেশ দিয়েছিলাম সেই মতো সাতদিন ধরে খামিরবিহীন রুটি খাবে| তোমরা এটা আবীব মাসে করবে কারণ ঐ মাসে তোমরা মিশর ছেড়ে বেরিয়ে এসেছিলে|

19 -- All that openeth the womb [is] mine; and all the cattle that is born a male, the firstling of ox and sheep.“কোনও নারীর প্রথম গর্ভজাত পুত্র সন্তান হবে আমার| এমনকি গবাদি পশুর অথবা মেষের প্রথমজাত পুরুষশাবকও আমার অধিকারভুক্ত|

20 But the firstling of an ass thou shalt ransom with a lamb; and if thou ransom [it] not, then shalt thou break its neck. All the first-born of thy sons thou shalt ransom; and none shall appear before me empty.তোমরা যদি গাধার প্রথমজাত পুরুষশাবককে রাখতে চাও, তবে তোমরা একটি মেষশাবকের বিনিময়ে তা রাখতে পারো| কিন্তু তোমরা যদি ঐ গাধার শাবকটিকে একটি মেষের বিনিময়ে না কেনো তাহলে তোমাদের ঐ গাধার ঘাড় মটকাতে হবে| তোমাদের সমস্ত প্রথমজাত পুত্র সন্তানদের আমার কাছে থেকে ফেরত্‌ নিতে হবে| কিন্তু কোনও লোকই উপহার ছাড়া আমার কাছে আসবে না|

21 -- Six days shalt thou work, but on the seventh day thou shalt rest; in ploughing time and in harvest thou shalt rest.“তোমরা ছয়দিন যাবত্‌ পরিশ্রম করবে ও সপ্তম দিনে বিশ্রাম নেবে| চাষের বীজ রোপন ও ফসল কাটার সময় তোমরা অবশ্যই বিশ্রাম নেবে|

22 -- And thou shalt observe the feast of weeks, of the first-fruits of wheat-harvest, and the feast of ingathering at the turn of the year.“সাত সপ্তাহের উত্সব পালন করবে| গম কাটার পর প্রথম কাটা ফসলের দানাগুলো এই উত্সবের জন্য ব্যবহার করবে এবং বছরের শেষে ফসল কাটার উত্সব পালন করবে|

23 Thrice in the year shall all thy males appear before the Lord Jehovah, the God of Israel.“বছরে তিনবার তোমাদের সমস্ত লোক সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের সামনে উপস্থিত হবে|

24 For I will dispossess the nations before thee, and enlarge thy border, and no man shall desire thy land, when thou goest up to appear before the face of Jehovah thy God thrice in the year.“তোমরা যখন তোমাদের দেশে যাবে তখন আমি তোমাদের শত্রুদের সেখান থেকে বিতাড়িত করতে বাধ্য করব| আমি তোমাদের দেশের সীমা বিস্তার করে দেব যাতে তোমরা আরও বেশী জমি পাও| তোমাদের অবশ্যই প্রতি বছরে তিনবার প্রভু, তোমাদের ঈশ্বরের সামনে য়েতে হবে| এবং তখন কেউ তোমাদের দেশ অধিকার করার চেষ্টা করবে না|

25 -- Thou shalt not offer the blood of my sacrifice with leaven; neither shall the sacrifice of the feast of the passover be left over night until the morning.“যখন তোমরা আমাকে নৈবেদ্য হিসাবে রক্ত উত্সর্গ করবে তখন তার সঙ্গে খামির দেবে না|“নিস্তারপর্বে উত্সর্গীকৃত মাংস পরদিন সকাল পর্য়ন্ত রাখা উচিত্‌ হবে না|

26 -- The first of the first-fruits of thy land shalt thou bring into the house of Jehovah thy God. Thou shalt not boil a kid in its mother's milk.“তোমাদের ক্ষেতের প্রথম ফসল প্রভুকে দেবে| ঐ ফসল প্রভু, তোমাদের ঈশ্বরের গৃহে নিয়ে আসবে|“কখনও কোনও ছাগশিশুকে তার মায়ের দুধ দিয়ে রান্না করবে না|”

27 And Jehovah said to Moses, Write thee these words; for after the tenor of these words have I made a covenant with thee and with Israel.তারপর প্রভু মোশিকে বললেন, “তোমাকে আমি যা বলেছি সব কিছু লিখে রাখো| এইগুলিই হল তোমার এবং ইস্রায়েলের লোকদের মধ্যে চুক্তির দলিল|”

28 -- And he was there with Jehovah forty days and forty nights; he ate no bread, and drank no water. -- And he wrote on the tables the words of the covenant, the ten words.মোশি সেখানে প্রভুর সঙ্গে 40 দিন ও 40 রাত বাস করেছিল| মোশি 40 দিন কোন কিছু ভোজন করল না বা জল পান করল না| মোশি দুটি পাথরের ফলকের ওপর চুক্তির কথাগুলি লিখেছিল|

29 And it came to pass, when Moses came down from mount Sinai -- and the two tables of testimony were in Moses' hand, when he came down from the mountain -- that Moses knew not that the skin of his face shone through his talking with him.তারপর মোশি সীনয় পর্বত থেকে নেমে এল| সে সেই চুক্তি লেখা পাথরের ফলক দুটি বয়ে নিয়ে এল| প্রভুর সঙ্গে কথা বলার পর মোশির মুখ জ্বলজ্বল করছিল| কিন্তু মোশি নিজে তা জানত না|

30 And Aaron and all the children of Israel saw Moses, and behold, the skin of his face shone; and they were afraid to come near him.হারোণ ও ইস্রায়েলের অন্য সব লোকরা তার উজ্জ্বল মুখ দেখে তার কাছে য়েতে ভয় পাচ্ছিল|

31 And Moses called to them; and they turned to him, -- Aaron and all the principal men of the assembly; and Moses talked with them.তখন মোশি তাদের ডেকে পাঠাল| মোশি হারোণ এবং দলপতির সঙ্গে কথা বলল|

32 And afterwards, all the children of Israel came near; and he gave them in commandment all that Jehovah had spoken with him on mount Sinai.তারপর সমস্ত ইস্রায়েলবাসী মোশির কাছে এল| সীনয় পর্বতে প্রভু য়েসব আদেশ দিয়েছেন মোশি সেই আদেশের কথা তাদের শোনাল|

33 And Moses ended speaking with them; and he had put on his face a veil.মোশি তার কথা শেষ করে নিজের মুখ আবরণ দিয়ে ঢেকে ফেলল|

34 And when Moses went in before Jehovah to speak with him, he took the veil off, until he came out; and he came out, and spoke to the children of Israel what he was commanded.কিন্তু মোশি যখনই প্রভুর সঙ্গে কথা বলতে য়েত তখন সে যতক্ষণ না বাইরে আসত ততক্ষণ সেই আবরণ খুলে রাখত| মোশি যখন প্রভুর সান্নিধ্য থেকে বেরিয়ে আসত এবং ইস্রায়েলের লোকদের প্রভুর আদেশসমূহ বলত,

35 And the children of Israel saw the face of Moses, that the skin of Moses' face shone; and Moses put the veil on his face again, until he went in to speak with him.তখন তারা মোশির মুখমণ্ডলের ওপর একটি দীপ্তি দেখতে পেত| তাই সে আবার তার মুখ ঢেকে ফেলত, পরের বার প্রভুর সঙ্গে কথা বলতে না যাওয়া পর্য়ন্ত সে ঐভাবেই মুখ ঢেকে রাখত|

Bengali Bible